12/07/2026
আধুনিক কাতারের রূপকার, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকসন্তপ্ত পরিবার এবং কাতারের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।
১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হামাদ বিন খলিফা আল থানি তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্তের মাধ্যমে কাতারের উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করেন। তাঁর নেতৃত্বে কাতার অর্থনৈতিক সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছায় এবং বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আধুনিক কাতারের নির্মাণ ও বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং কাতারের জনগণকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমীন।
We express our deepest condolences on the passing of the former Amir of Qatar, His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, the visionary architect of modern Qatar. Inna lillahi wa inna ilayhi raji’un.
Our thoughts and heartfelt condolences are with the Royal Family and the people of Qatar during this time of profound grief and mourning.
Serving as Amir from 1995 to 2013, His Highness laid the foundations for Qatar’s remarkable transformation through his wisdom, statesmanship, and forward-thinking leadership. Under his guidance, Qatar achieved unprecedented economic prosperity and emerged as a prominent, influential force on the global stage. His monumental contributions to the nation’s development and modernisation will be remembered and revered for generations to come.
We pray to Almighty Allah to grant the departed soul forgiveness, bless him with the highest place in Jannah, and bestow patience, strength, and comfort upon his bereaved family and the Qatari people in this profound time of loss. Ameen.