স্বপ্নের ডাইরি

স্বপ্নের ডাইরি এক সাথে হাতে হাত "রেখে" চলি বন্ধু হয়ে সবাই

20/07/2026

19/07/2026

শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. খাদেমকে বললেন, "আমি কলা খাব, দোকানে গিয়ে কলা নিয়ে এসো।"
খাদেম মনে মনে ভাবল, এত গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না।

তা সত্ত্বেও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখল, একটি দোকান খোলা এবং দোকানের সামনে কলা ঝুলছে! সে কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করল। হযরত জিজ্ঞেস করলেন, "দাম কত?"
খাদেম বলল, "অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।"

তখন হযরত বললেন, "দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে; ঠিক তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন—দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর, কিন্তু ওই এক ব্যক্তি নামাজ পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির মর্যাদা এবং তার নামাজের দাম বেড়ে যায়। তখন সে যদি অতি সাধারণ (টুটিফাটা) ইবাদতও করে, আল্লাহ পাকের কাছে তার মূল্য অনেক বেশি!"(সংগৃহীত)

゚ ゚

18/07/2026

একটি সরকারি হাসপাতালের গেটে প্রায় এক মাস ধরে একটি কুকুর বসে থাকত। সবাই তাকে দেখত, কিন্তু কেউ জানত না কেন সে প্রতিদিন একই...
15/07/2026

একটি সরকারি হাসপাতালের গেটে প্রায় এক মাস ধরে একটি কুকুর বসে থাকত। সবাই তাকে দেখত, কিন্তু কেউ জানত না কেন সে প্রতিদিন একই জায়গায় ফিরে আসে।
পরে জানা গেল, এক বৃদ্ধ মানুষ প্রতিদিন কুকুরটিকে খাবার খাওয়াতেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি ওই হাসপাতালেই ভর্তি হন এবং কয়েকদিন পর পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু কুকুরটি তা জানত না।

সে প্রতিদিন হাসপাতালের গেটে বসে থাকত, শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষায়। দিন পেরিয়ে সপ্তাহ চলে গেল, তবুও তার অপেক্ষা শেষ হলো না।

এক বর্ষার সকালে দেখা গেল, কুকুরটি আর বেঁচে নেই। তার মাথা তখনও হাসপাতালের গেটের দিকেই ছিল, যেন শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করে গেছে তার মানুষটি একদিন ফিরে আসবেন।

অবলা প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তাদের ভালোবাসা অনেক সময় মানুষের ভালোবাসার চেয়েও বেশি নিঃস্বার্থ ও সত্য হয়। ❤️❤️❤️❤️
লেখাটি সংগৃহীত

14/07/2026

যখন মনে হবে দুনিয়া তোমাকে ভুলে গেছে, তখন নামাজে দাঁড়াও, আল্লাহর সামনে কান্না করো — দেখবে তিনিই তোমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনা শুনছেন 🌙

With Jahidul Islam Fahad – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
31/03/2026

With Jahidul Islam Fahad – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

With Shrabani Ghosh Das – I just got recognized as one of their top fans! 🎉
11/03/2026

With Shrabani Ghosh Das – I just got recognized as one of their top fans! 🎉

Indirizzo

Rome

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando স্বপ্নের ডাইরি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Scelte rapide

Condividi