Road To Jannah-RTJ Japan

Road To Jannah-RTJ Japan Social and Dawah activities in Japan.
(2)

অনেক কঠিন পরিশ্রম করে জাপানিজ ভাষার পড়াশোনা শেষে,বাবা-ভাইয়ের ঋণ করা টাকায় (হয়তোবা) আল্লাহর ইচ্ছায় স্টুডেন্ট ভিসা পেয়ে জা...
23/06/2026

অনেক কঠিন পরিশ্রম করে জাপানিজ ভাষার পড়াশোনা শেষে,বাবা-ভাইয়ের ঋণ করা টাকায় (হয়তোবা) আল্লাহর ইচ্ছায় স্টুডেন্ট ভিসা পেয়ে জাপানে এসেছিলেন মোঃ রাহিম হোসাইন।ল‍্যাংগুয়েজ স্কুল শেষ করে ভর্তি হয়েছিলেন জাপানিজ সেনমোন গাক্কোতে (কলেজে)।

বাবা-মায়ের হয়তো অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। একদিন ছেলে বড় হবে,বাবা-মায়ের মুখ আরো উজ্জ্বল করবে। ছেলের ও হয়তো স্বপ্ন ছিল পড়াশুনা শেষ করে ভাল বেতনে চাকুরি করবে,সংসারের হাল ধরবে।
প্রতিদিনের মতই স্কুল,রান্না-বান্না,পার্ট টাইম জব,টিউশন ফি এগুলোর পেরেশানি থেকে একটু মুক্তি পেতেই হয়তো ২ বন্ধু মিলে আড্ডা দেওয়ার জন‍্য রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। কারণ গরম কালে সন্ধ্যার পরের যে বাতাস প্রবাহিত হয় সে বাতাস হৃদয়কে স্পর্শ করে। তাই সবকিছু থেকে একটু প্রশান্তি পেতেই হয়তো হাঁটতে বের হয়েছিলেন।

হয়তো বাসায় ফিরে বাবা-মা কে ফোন দিয়ে কথা বলেই তারপর ঘুমাতে যেতেন। কিন্তু না,সেটা আর হয়নি। হঠাৎ ট্রাকের চাপায় মৃত্যুবরণ করেন মোঃ রাহিম হোসাইন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।একটা পরিবারের একটা স্বপ্নের মূহুর্তেই সমাপ্তি ঘটে গেল। চিরজীবনের জন‍্য চলে গেলেন দুনিয়া ছেড়ে।
জাপানের মত চাকচিক্যের দেশ তার মৃত‍্যু ঠেকাতে পারেনি।

এটাই আসলে আমাদের জীবন। আসরের পর থেকে মাগরিবের আগ মূহুর্ত পর্যন্ত যে সময় সেটাই আসলে আমাদের প্রকৃত জীবন। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। অনেকেই আমরা চিরন্তন সত‍্য আমাদের যে মৃত‍্যু হবে সেটা ভুলে গেছি। মৃত‍্যু নিয়ে নুন‍্যতম আমাদের চিন্তা নেই। নুন‍্যতম আমাদের কোন প্রস্তুতি নেই। অথচ সে আসবেই। জাপানের মত উন্নত দেশে থাকলেও কেউ মৃত‍্যু থেকে বাঁচতে পারবে না। সেটা অসম্ভব। সুতরাং যারা মৃত‍্যু পরবর্তী জীবন কে নিয়ে ভাববে এবং সে অনুযায়ী কাজ করবে তারাই প্রকৃত বুদ্ধিমান।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোঃ রাহিম হোসাইন এর সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার বাবা-মা,বন্ধু-বান্ধব,আত্মীয়স্বজন সবাইকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন।আল্লাহুম্মা আমিন।

23/06/2026
আসসালামুআলাইকুম।সমগ্র জাপান জুড়ে আপনাদের কোন জাপানিজ বন্ধুদের জন‍্য যদি ইসলামের পরিচিতি,জাপানিজ ভাষায় ছোট-খাটো ইসলামিক ব...
19/06/2026

আসসালামুআলাইকুম।

সমগ্র জাপান জুড়ে আপনাদের কোন জাপানিজ বন্ধুদের জন‍্য যদি ইসলামের পরিচিতি,জাপানিজ ভাষায় ছোট-খাটো ইসলামিক বই অথবা জাপানিজ ভাষায় কুরআনের অনুবাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আমরা এটা বিনামূল্যে সরবরাহ করবো ইনশাআল্লাহ।

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাঃ
Email: [email protected]

কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগ
Road to Jannah-RTJ

12/06/2026

আজকে টোকিওর ওৎসুকা মসজিদে পবিত্র জুম্মার খুতবা প্রদান করছেন একজন জাপানিজ মুসলিম।

আসসালামুআলাইকুম।এই পাসপোর্টের মালিক SHYKAT RAKIBUL HASAN দেশের বাড়ি কুমিল্লা,খুব সম্ভবত টোকিওতে বসবাস করেন।তিনি তার এই প...
11/06/2026

আসসালামুআলাইকুম।
এই পাসপোর্টের মালিক SHYKAT RAKIBUL HASAN দেশের বাড়ি কুমিল্লা,খুব সম্ভবত টোকিওতে বসবাস করেন।
তিনি তার এই পাসপোর্ট টি হারিয়ে ফেলেছেন যেটা বর্তমানে আমাদের জানা স্হানে রয়েছে।

তাই অতিসত্বর তাকে আমাদের সাথে যোগাযোগ করে তার পাসপোর্ট টি ফেরত নেওয়ার অনুরোধ রইলো।
যদি কেউ তাকে চিনে থাকেন তাহলে তার কাছে আমাদের তথ‍্য দেওয়ার অনুরোধ রইলো।
দয়া করে সবাই শেয়ার করে পোষ্টটি ছড়িয়ে দিন।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাঃ
[email protected]

Road to Jannah
কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগ

আলহামদুলিল্লাহ!RTJ এর ৩ দিন ব‍্যাপী বার্ষিক Education Camp সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মত এইবার ও জাপানের ইবারাকি প্রিফেকচ...
22/05/2026

আলহামদুলিল্লাহ!
RTJ এর ৩ দিন ব‍্যাপী বার্ষিক Education Camp সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মত এইবার ও জাপানের ইবারাকি প্রিফেকচারের ইশিগে মসজিদে এই Camp অনুষ্ঠিত হয়।

এই ক‍্যাম্পে যা যা ছিলঃ
🟣ইসলামিক আলোচনা
🟢বক্তব্য প্রতিযোগিতা
🟣পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
🟢সহীহ কুরআন শিক্ষা
🟣সহীহ নামাজ শিক্ষা
🟢খেলা-ধূলা/হানাবি
🟣সম্মিলিত তাহাজ্জুদ
🟢ব‍্যক্তিগত সম্পর্ক উন্নয়ন
🟣স্হানীয়দের মাঝে দাওয়াতী কাজ

ক‍্যাম্পে উপস্থিত থাকা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। এছাড়া RTJ কে মেহমানধারী করানোয় ইবারাকি মসজিদের সকল মুসল্লীদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগ
Road Ro Jannah-RTJ

21/05/2026

তাবুক যুদ্ধের সময় সালাতুল ফজরের ওয়াক্ত হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজে আসতে একটু দেরি হচ্ছিলো। ঐদিকে সূর্য উঠে যাবে যাবে অবস্থা।

এমন সময় সকল সাহাবীরা মিলে নামাজ শুরু করলেন।
ইমাম হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের প্রথম রাকআত মিস করেন।

নামাজ শেষে সবাই তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিস হওয়া রাকআত পড়ার জন্য উঠে দাঁড়িয়েছেন।

সাহাবীরা বেশ অবাক হলেন!
ভুল কিছু করলেন না তো?

কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরক্ জানালেন,না তারা বরং সঠিক কাজটিই করেছেন।

এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে গেলেন সময় মতো নামাজ পড়ার গুরুত্ব এবং তিনি নিজেও মুসল্লি হিসেবে নামাজ আদায় করেন।

সীরাহ থেকে…….।
Road To Jannah-RTJ Japan

15/05/2026
19/03/2026

স্তব্ধ নীরবতা,চারিদিকে ঘন অন্ধকার।
একদল মানুষ দুনিয়ার সব কাজ,কর্ম আর ঘুম ত্যাগ করে দাঁড়িয়ে আছে—তাদের পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায়, তাহাজ্জুদের নামাজে নিমগ্ন।

ইমামের সুমধুর তিলাওয়াত হৃদয় ছুঁয়ে যায়, আর সেই তিলাওয়াত শুনতে শুনতে সবার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে।
কেউ কান্না লুকাতে পারে না,কেউ আবার নীরবে অশ্রু ঝরায়।

এই অশ্রু শুধু তিলাওয়াতের আবেগে নয়—
বরং আরও বেশি এই ভাবনায় যে,পবিত্র মাহে রামাদান খুব শীঘ্রই বিদায় নিতে চলেছে।

পরবর্তী রামাদান আমরা কেউ পাবো কি না—
তা তো একমাত্র আল্লাহই ভালো জানেন।

住所

Tokyo
Toshima, Tokyo
170-0005

ウェブサイト

アラート

Road To Jannah-RTJ Japanがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その団体に問い合わせをする

Road To Jannah-RTJ Japanにメッセージを送信:

ショートカット

共有する

カテゴリー