Bangladesh High Commission Nairobi

Bangladesh High Commission Nairobi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh High Commission Nairobi, Government Organization, House 337, Runda Road, Nairobi.

Celebration of Eid ul Fitar 2026 at the Chancery premises
03/04/2026

Celebration of Eid ul Fitar 2026 at the Chancery premises

বাংলাদেশ হাইকমিশন, নাইরোবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনতারিখঃ ২৬ মার্চ ২০২৬ খ্রিঃবাংলাদেশ হাই কমিশন, নাইরোব...
03/04/2026

বাংলাদেশ হাইকমিশন, নাইরোবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

তারিখঃ ২৬ মার্চ ২০২৬ খ্রিঃ

বাংলাদেশ হাই কমিশন, নাইরোবি আজ যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করে। প্রভাতি অধিবেশনে মান্যবর হাই কমিশনার জনাব চিরঞ্জীব সরকার দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ অধিবেশনে মন্ত্রণালয় থেকে পাঠানো বাণীসমূহ পাঠ শেষে দিনটির তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার পর সকালের অধিবেশনের সমাপ্তি হয়।

০২। এ উপলক্ষ্যে সন্ধ্যায় হাইকমিশন প্রাঙ্গণে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের Head of Asia Directorate, H.E. Ambassador Ms. Jane Makori। কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের কমিশনার ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক, ব্যবসায়িক ও পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি আরও উচ্চ থেকে উচ্চতর স্থানে পৌঁছানোর অভিপ্রায় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষ্যে কেক কাটার পর সকল অতিথিবৃন্দকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার/সিডিএ, কূটনীতিক, কেনিয়ার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়িক, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় দু-শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও কেনিয়া ও হাইকমিশনের সমবর্তী দেশসমূহের বাংলাদেশের সাথে স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নাইরোবিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিতনাইরোবিঃ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ।বাংলাদেশ হাইকমিশ...
04/03/2026

নাইরোবিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত

নাইরোবিঃ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ।

বাংলাদেশ হাইকমিশন নাইরোবিতে আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় সকাল ও সন্ধ্যায় নানা বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে। প্রভাতী অধিবেশনে হাইকমিশনার জনাব চিরঞ্জীব সরকার দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারির উপস্থিতিতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা অর্ধনমিত করেন। ভাষা শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের পর এ উপলক্ষ্যে মন্ত্রণালয় হতে প্রাপ্ত বাণীসমূহ পাঠ করা হয়। ভাষা আন্দোলনের রফিক, শফিক, সালাম, বরকতসহ সকল বীর শহীদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশের আপামর জনসাধারণসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দ্বিতীয় অধিবেশনে দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে খেলাধূলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী নারী, পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ দিবসটির তাৎপর্য সম্পর্কে বিভিন্ন গঠনমূলক আলোচনা করেন। হাইকমিশনার তাঁর সমাপনী বক্তব্যে ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য উল্লেখ করেন। তিনি আরও বলেন আজকের এদিন মায়ের ভাষার দাবীতে বাঙ্গালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর ও গৌরবের দিন। অমর একুশের এদিনে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে জাতি পেয়েছে মাতৃভাষা বলার অধিকার এবং বাংলা পেয়েছে বিশ্ব গৌরবের উচ্চাসন। পরিশেষে সদ্যগঠিত বাংলাদেশ সরকারের প্রতি শুভকামনা এবং সকল নাগরিককে নিজ নিজ স্থান থেকে দেশকে সহায়তা করার জন্য উদাত্ত আহ্বান ব্যক্ত করেন। এসময় খেলাধূলায় অংশগ্রহণকারি সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকল উপস্থিতির মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশেনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

14/01/2026

Address

House 337, Runda Road
Nairobi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+254758705141

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh High Commission Nairobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh High Commission Nairobi:

Share