14/08/2026
কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাফাজা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল বাদে এশা,কুয়েতের একটি অডিটোরিয়ামে,ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শায়খ ইসমাঈল হাবীবের সভাপতিত্বে ও প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ শেখ ফরিদের সঞ্চালনায় মুহাফাজা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার উপদেষ্টা শায়খ আব্দুল মমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামী ২৮ আগস্ট,কুয়েত শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ,উক্ত অনুষ্ঠানে সকল মুহাফাজা দায়িত্বশীলদের আর্থিক ও সর্বাত্নক উপস্থিত থেকে,কাউন্সিলকে কামিয়াব করতে হবে,এবং কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন,সংগঠনের কুয়েত কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি শায়খ আব্দুর রহমান জামি,জয়েন্ট সেক্রেটারি শায়খ গোলাম সারওয়ার সিরাজী,অর্থ সম্পাদক জনাব জহিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইব্রাহিম,দপ্তর সম্পাদক জনাব মাসুম,সহ-অর্থ সম্পাদক ও ফরওয়ানিয়া মুহাফাজা শাখার সেক্রেটারি জনাব নাছির উদ্দিন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ জামিল হাসান,কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক একেএম জুয়েল,আহমদি মুহাফাজা শাখার সভাপতি মাওলানা সাখাওয়াত,আসেমা শাখার সেক্রেটারি মহিউদ্দিন,জাহারা শাখার সভাপতি মাওলানা আব্দুল মোতালেব,মুবারক আল কাবীর মুহাফাজা শাখার সভাপতি হাফেজ জাকির হোসেন সহ বিভিন্ন মুহাফাজা ও ইউনিট শাখার প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।