Bangladesh High Commission, Colombo

Bangladesh High Commission, Colombo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh High Commission, Colombo, Government Organization, No. 03, R. G. Senanayake Mawatha (Gregory's Road), Colombo.

বাংলাদেশ হাই কমিশন (দূতাবাস), কলম্বো, শ্রীলংকা এর এ পৃষ্ঠায় আপনাদের স্বাগত জানাই। দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠান, কার্য্যক্রম এবং বিজ্ঞপ্তি এখানে জানতে পারবেন। অনুগ্রহ করে পৃষ্ঠাটি পছন্দ করুন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী

26/08/2026
26/08/2026
The High Commissioner of Bangladesh to Sri Lanka H.E. DM Salahuddin Mahmud presented his Letter of Credence to the Hon'b...
26/08/2026

The High Commissioner of Bangladesh to Sri Lanka H.E. DM Salahuddin Mahmud presented his Letter of Credence to the Hon'ble President of Sri Lanka H.E. Anura Kumara Disanayake at the President's Secretariat in Colombo on 25 August 2026.

After the Presentation of Credentials, the High Commissioner paid a courtesy call on the Hon'ble Foreign Minister of Sri Lanka H.E. Vijitha Herath. During the call on, Foreign Secretary of Sri Lanka H.E. Aruni Ranaraja and the senior officials of the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism were also present. During the meeting, both sides reiterated their commitment to further strengthening the bilateral relations between the two counties.

17/08/2026
11/08/2026

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি/কর্মীদের বিদেশে অবস্থান নিরাপদ ও আইনানুগ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সময়ে সময়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করে থাকেন। এরই ধারাবাহিকতায়, শ্রীলংকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি/কর্মীদের নিজস্ব নিরাপত্তা, আইনানুগ আচরণ, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অবস্থান নিশ্চিতকল্পে জারিকৃত নির্দেশনাসমূহ নিম্নরূপ:

১। করণীয়:

ক) কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা।
খ) পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা।
গ) চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা।
ঘ) অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে সাবধান থাকা।
ঙ) সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা, তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকা।

২। বর্জনীয়:

ক) সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা।
খ) আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা।
গ) কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা।
ঘ) যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান (Donation) না দেওয়া।
ঙ) কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করা।
চ) নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র/আইডি, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।
ছ) ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া।
জ) ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ/ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়া।
ঝ) কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়া।

Bangladesh University of Professionals is inviting applications from international students for admission in the 2026-27...
10/08/2026

Bangladesh University of Professionals is inviting applications from international students for admission in the 2026-27 academic session.

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পর...
05/08/2026

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী

আজ (০৫ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন, কলম্বো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন করেছ...
05/08/2026

আজ (০৫ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন, কলম্বো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন করেছে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং “সবার আগে বাংলাদেশ: সম্মিলিত প্রয়াসে দেশ গঠনের অঙ্গীকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ হাই কমিশনার জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি একটি সমৃদ্ধ, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

03/08/2026

Address

No. 03, R. G. Senanayake Mawatha (Gregory's Road)
Colombo
07

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh High Commission, Colombo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh High Commission, Colombo:

Shortcuts

Share