Bangladesh High Commission, Maldives

Bangladesh High Commission, Maldives The Official page of the High Commission of the People's Republic of Bangladesh to the Republic of the Maldives

15/06/2026

On 14 June 2026, H.E. Dr. Md. Nazmul Islam, High Commissioner of Bangladesh to the Maldives, joined H.E. Ms. Iruthisham Adam, Minister of Foreign Affairs of the Maldives, and H.E. Dr. Ali Shareef, Minister of Climate Change, Environment and Energy, in commemorating World Environment Day through a tree-planting programme marking the 60th Anniversary of the Independence of the Republic of Maldives at Central Park, Hulhumalé.

The initiative highlighted the shared commitment of Bangladesh and the Maldives to environmental sustainability and climate action. The Maldives’ and Bangladesh’s , which aims to plant , reflect complementary national efforts to promote a greener and more resilient future.

Climate change remains one of the most pressing challenges of our time, requiring collective action and international cooperation. On behalf of the Government and the people of Bangladesh, the High Commissioner conveyed his warmest wishes to the Government and the people of the Maldives and reaffirmed Bangladesh’s commitment to working closely with the Maldives in advancing environmental protection and climate resilience.

🇧🇩 🇲🇻 🌱



PMO Bangladesh - প্রধানমন্ত্রীর
Tarique Rahman
Ministry of Foreign Affairs, Bangladesh
Ministry of Environment, Forest and Climate Change, Bangladesh

"এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, বিদেশের মাটিতে অব...
14/06/2026

"এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের অবিচ্ছেদ্য অংশ। প্রবাসে কঠোর পরিশ্রমী আমাদের কোনো ভাই অসুস্থতা বা দুর্ঘটনার সম্মুখীন হলে তা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ হাইকমিশন সবসময় তাদের পাশে রয়েছে এবং চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনে নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

তিনি আরও বলেন, আমাদের প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও শ্রমনিষ্ঠার উজ্জ্বল প্রতিনিধি। তাদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।"

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস): মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাং.....

০১ জুলাই ২০০৪ সালের পূর্বে বিএমইটি’র ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স (এনালগ) গ্রহণকারী প্রবাসে কর্মরত কর্মীদের বোর্ডের মেম্বারশী...
14/06/2026

০১ জুলাই ২০০৪ সালের পূর্বে বিএমইটি’র ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স (এনালগ) গ্রহণকারী প্রবাসে কর্মরত কর্মীদের বোর্ডের মেম্বারশীপ গ্রহণ সংক্রান্ত নির্দেশনা

মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিল বাংলাদেশ হাইকমিশন***প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহা...
14/06/2026

মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিল বাংলাদেশ হাইকমিশন
***প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হাইকমিশনের অব্যাহত উদ্যোগ

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, মালে-এর একটি প্রতিনিধি দল সম্প্রতি রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (IGMH) এবং এডিকে (ADK) হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশি নাগরিকদের পরিদর্শন করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর গ্রহণ করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে। বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) জনাব মোতাছেম বিল্লাহ-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি হাসপাতাল পরিদর্শন করে।

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রথমে এডিকে হাসপাতালে চিকিৎসাধীন জনাব আবু ইউছুপের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি সম্প্রতি কর্মস্থলে দুর্ঘটনাজনিত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন এবং বর্তমানে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিধি দল কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হয় এবং সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে অনুরোধ জানায়।

পরবর্তীতে প্রতিনিধি দল আইজিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন জনাব রিয়াজ, জনাব মো. বাবুল সরকার এবং জনাব হান্নানের খোঁজখবর নেয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া হয়। বিশেষ করে, চিকিৎসা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশকারী রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল চিকিৎসাধীন প্রবাসীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি এবং মানসিক সাহস জোগানোর চেষ্টা করে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয় এবং চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন পাশে থাকবে বলে আশ্বস্ত করা হয়।

এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, “বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকা অর্জন ও পরিবারের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করছেন, তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো দুর্যোগের সম্মুখীন হলে তা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের কল্যাণ, চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনে নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রবাসী কর্মীরা শুধু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন না, তারা বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা, সুনাম ও শ্রমনিষ্ঠার উজ্জ্বল প্রতিনিধি। তাদের সম্মান, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমি চিকিৎসাধীন সকল প্রবাসী ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সমবেদনা জানাচ্ছি।”

মান্যবর হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং বলেন, “আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের গৃহীত বহুমাত্রিক উদ্যোগ বিদেশে অবস্থানরত নাগরিকদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত কিংবা বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

বাংলাদেশ হাইকমিশন, মালে পুনর্ব্যক্ত করছে যে, মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের কল্যাণ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিশন সর্বদা নিবেদিত এবং ভবিষ্যতেও মানবিক দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে তাদের পাশে থাকবে। # # #

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
Tarique Rahman
Ministry of Expatriates' Welfare and Overseas Employment

13/06/2026
13/06/2026
13/06/2026
Information Collection for Bangladeshi diaspora/Non-Resident Bangladeshi (NRB) specialists and professionals
11/06/2026

Information Collection for Bangladeshi diaspora/Non-Resident Bangladeshi (NRB) specialists and professionals

10/06/2026
09/06/2026

বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আমি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করছি। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে তারা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। এটি নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

আসুন, আমরা সবাই শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করি।

Address

Plot 10982, Street 16, Nirolhu Magu, 23000, Hulhumale', K. Male'
Maale

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+9603320859

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh High Commission, Maldives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh High Commission, Maldives:

Share