19/03/2026
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা কাতারকে না জানিয়েই আজ ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, ইসরায়েল ইরানের গ্যাস স্থাপনাগুলোতে আর কোনো হামলা চালাবে না। একইসঙ্গে কাতার ও সৌদি আরবের প্রধান স্থাপনাগুলোতে ইরানের হামলার পর, উপসাগরীয় দেশগুলোর গ্যাস ও তেল অবকাঠামোতে হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছেন তিনি।