বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland

  • Strona główna
  • Polska
  • Warsaw
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস,
বাংলাদেশী জাতীয়তাবাদ,
গণতন্ত্র এবং
অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের অর্থে সমাজতন্ত্র

শুভেচ্ছা ও অভিনন্দন 🌾
22/08/2026

শুভেচ্ছা ও অভিনন্দন 🌾

20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ১৬৭ ভোট বেশি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্র...
17/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল-জাফর সফরের আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে দুই পক্ষের সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২৬—প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হয়েছে। বর্তমান সরকার জন...
17/08/2026

১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২৬—প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হয়েছে। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার।

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম সম্পর্কে জনগণকে জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এই ই-বুক প্রকাশ করা হয়েছে।

17/08/2026
দেশে গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে’ আসবে এক‌ই সাথে জ্বালানি সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ‘দুঃখপ্রকাশও’ করে...
17/08/2026

দেশে গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে’ আসবে এক‌ই সাথে জ্বালানি সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ‘দুঃখপ্রকাশও’ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শনিবার ঢাকা-১৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহাখালীর ওয়ারল্যাস টিএন্ডটি মাঠে দুঃস্থ ও অসুস্থদের আর্থিক সহায়তা দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন ধরে সমগ্র বাংলাদেশের মানুষ, বিশেষে মহানগর, শহর, উপজেলা ও জেলা শহরগুলোতে মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি দেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। আমাদের এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র দুটি করে গিয়েছে ১৫ বছরের সেই ‘ফ্যাসিবাদ’। তাও এমনভাবে করে গিয়েছে, যেন তাদের লোকজন সেই সুবিধা পায়।

সরকারপ্রধান বলেন, দুটি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য যে কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

09/08/2026
09/08/2026

Adres

Wrasaw
Warsaw

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Skróty

Udostępnij