পর্তুগাল আওয়ামী লীগ

পর্তুগাল আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়।

26/08/2026

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পর্তুগালে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

26/08/2026
আসসালামু আলাইকুম।২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস’ উপলক্ষেবাংলাদেশ আওয়ামী যুবলীগ, পর্তুগাল শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা...
24/08/2026

আসসালামু আলাইকুম।

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস’ উপলক্ষে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পর্তুগাল শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পর্তুগালে বসবাসরত সকল মুজিব আদর্শের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

📅 ২৫ আগস্ট ২০২৬ | মঙ্গলবার
🕢 সন্ধ্যা ৭:৩০ মিনিট
📍 Rua Bela Vista à Graça nº 130, Lisboa

সকল মুজিবপ্রেমী ও দেশপ্রেমিক ভাই-বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।।

আয়োজনে:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ
পর্তুগাল শাখা

২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ...
24/08/2026

২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

ভৈরব পৌর যুবলীগর সাধারণ সম্পাদক আলামিন সৈকত কে নির্মমভাবে কুপিয়ে, রগ কেটে হত্যা করেছে। এই নিষ্ঠুরতার শেষ কোথায়!!ইন্না লি...
24/08/2026

ভৈরব পৌর যুবলীগর সাধারণ সম্পাদক আলামিন সৈকত কে নির্মমভাবে কুপিয়ে, রগ কেটে হত্যা করেছে। এই নিষ্ঠুরতার শেষ কোথায়!!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

24/08/2026

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

চিনির কেজি তিন দিনে ১১০ থেকে ১৩০ টাকা। আটা এক লাফে ১০ টাকা বেড়ে ৬৫। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। ডিমের ডজন ১৫০, ব্রয়লার ২০০। মাঝখানে ব্যবসায়ীরা বলছেন চিনির বস্তায় এক দিনে ৯০০ থেকে ১০০০ টাকা বাড়িয়েছেন ডিলাররা। এই ডিলারদের লাগাম কে ধরবে?

প্রশাসন বলছে বাজার মনিটরিং চলছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্যাকেটে ওজন কমিয়ে দাম ঠিক রাখার পুরনো কৌশল আবার চালু হয়েছে। ইউনিলিভারের সাবান ৩০০ গ্রাম থেকে কমে ২৭৫, প্যারাসুট তেল ২০০ গ্রাম থেকে কমে ১৯০, দাম বেড়েছে ২০ টাকা। ডিটারজেন্ট, বিস্কুট, গুঁড়া দুধ সবখানেই এক খেলা। এটা কোনো বাজার নয়, এটা ভোক্তার পকেট কাটার উৎসব।

বিএনপি-জামাত গং ক্ষমতা দখলের পর পরই দেখা যাচ্ছে তাদের ট্রেডমার্ক পুরনো রোগই আবার বহাল হয়েছে। ২০০১-০৬ সালে বিএনপি-জামাত জোট যখন ক্ষমতায় ছিল, তখনও চাল-ডাল-তেলের দাম নিয়ে সাধারণ মানুষ নাভিশ্বাস উঠেছিল। সে সময়ের বিখ্যাত দুর্নীতি আর সিন্ডিকেটের সংস্কৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আঁতাত না থাকলে এক দিনে চিনির বস্তায় হাজার টাকা বাড়ানো সম্ভব হয় কী করে?

অথচ কৃষক পাচ্ছে না দাম। মধ্যস্বত্বভোগীরা ফুলছে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে বসে আছে চাঁদাবাজ আর কমিশন এজেন্টের দল। সরকার জানে কারা এই সিন্ডিকেট চালায়, জানে কোথায় কার্টেল বসে। কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। কারণ এই ব্যবসায়ী মহলের একটা বড় অংশ সরকারের রাজনৈতিক ঘনিষ্ঠ। তাদের বিরুদ্ধে গেলে ক্ষমতা টিকবে না, পার্টির ফান্ড আসবে না। এই দ্বন্দ্বেই সাধারণ মানুষ জিম্মি।

সবচেয়ে বড় আঘাতটা পড়েছে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের ঘাড়ে। যাদের বেতন বাড়েনি, তাদের বাজার খরচ বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। একই আয়ে সংসার চালাতে গিয়ে তারা কম কিনছে, নিম্নমানের পণ্যে ভরসা করছে। শিশুদের দুধ, ডিম, মাংস কমিয়ে দিচ্ছে। এটা নীরব মানবিক বিপর্যয়। অথচ সংসদে বাজারের দাম নিয়ে কোনো আলোচনা নেই, মন্ত্রীদের কোনো জবাবদিহি নেই।

ক্যাব সভাপতি বলেছেন দরিদ্র মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। র‍্যাপিডের গবেষকরা বলছেন ২০-২৫টি অতি প্রয়োজনীয় পণ্যের জন্য আলাদা মূল্যস্ফীতি সূচক দরকার। কিন্তু এই সরকার কি শুনবে? জেলা পর্যায়ের বাজার তদারকি কমিটি গঠন আছে বটে, কিন্তু সেগুলো কাগজেই বন্দি। বছরভর যে তেলের দাম নির্ধারণ হয়, তা কোনোদিন বাজারে কার্যকর হয়নি। এবারও হলো না। এই ব্যর্থতার দায় কে নেবে? নাকি আবারও জনগণই বিল মেটাবে?

সিন্ডিকেট দমনে দরকার রাজনৈতিক সাহস। কিন্তু বিএনপি-জামাতের অতীত প্রমাণ করে, তারা কখনো সাধারণ মানুষের পক্ষে ব্যবসায়ী স্বার্থে আঘাত করেনি। বরং তাদের শাসনামলেই সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীরা সবচেয়ে মোটা হয়েছে। ২০০১-০৬ সালের মতো এবারও বাজার দেখিয়ে দিচ্ছে কারা আসলে এই সরকারের আসল মালিক। জনগণ ভুলে যায়নি, প্রতারণার রাজনীতির এই চক্র আবারও একই পথে হাঁটছে।

23/08/2026
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায়  নিহত সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
20/08/2026

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আপার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ভাই আর আমাদের মাঝে নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই...
18/08/2026

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আপার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ভাই আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

18/08/2026

Endereço

Rua DO BENFORMOSO
Lisbon
1100-085

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando পর্তুগাল আওয়ামী লীগ publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Atalhos

Compartilhar