01/06/2026
পর্তুগালে বর্তমান সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে কার্যকর দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ নেতৃত্বের অভাবে সংগঠনের ভেতরে নানা ধরনের বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যে যার মতো করে কমিটি গঠন করছে, যার ফলে দলীয় শৃঙ্খলা ও ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর নেতিবাচক প্রভাব পড়ছে পর্তুগাল প্রবাসী কমিউনিটির মধ্যে। সাধারণ মানুষ আজ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। অনেকেই বর্তমান আহ্বায়ক কমিটির সমালোচনা করছেন, এমনকি নানা ধরনের কটূক্তিও করছেন। এসব কথা শুনতে আমাদেরও কষ্ট হয়, কারণ একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হিসেবে আমরা কখনো চাই না জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক।
বিনীতভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দলের স্বার্থে যাকে সবচেয়ে যোগ্য, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ মনে হয়, তার নেতৃত্বে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিটি গঠন করা হোক। ব্যক্তির চেয়ে দলের স্বার্থই সর্বাগ্রে থাকা উচিত।
তবে একজন নিবেদিত কর্মী হিসেবে আমার কষ্ট হয় তখনই, যখন সাধারণ মানুষের কাছে আমাদের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জবাবদিহি করতে হয়। মানুষের সমালোচনা, ক্ষোভ ও হতাশা আমাদের জন্য বেদনাদায়ক। কারণ আমরা সবসময় চেয়েছি দলকে শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে দেখতে।
তাই পর্তুগালে দলের বৃহত্তর স্বার্থে, সংগঠনের ঐক্য রক্ষা এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে দলের মর্যাদা অক্ষুণ্ন রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। আশা করি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া অনুরোধ রইলো।