25/06/2024
বাংলাদেশ ক্রিকেটের এই দুরবস্থা পুরো রাষ্ট্রব্যবস্থাকে রিফ্লেক্ট করে! জানি এই লাইনটা শুনে আপনারা তেরে আসবেন আমাকে গালি দিতে। উদাহরণ টানবেন আফগানদের তো রাষ্ট্রই নেই তাহলে ওরা কীভাবে পারে?
এই যে আমাদের স্যাটাভাঙ্গা অধিনায়ক এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়ে প্যাভিলিয়নে গিয়ে দেখলাম সে কিছু একটা নিয়ে হাসতেসে। তার মধ্যে কোন আফসোস নেই, লজ্জা নেই, নূন্যতম মন খারাপেরও ছাপও নেই। রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে একরম গর্দভ বসে আছে বড় বড় পদ নিয়ে। যাদের আউটপুট শান্তের মতোই। যারা অবৈধভাবে কোটি টাকার মালিক হবে, ঘুষের টাকায় লাক্সারিয়াস লাইফ লিড করবে। নির্লজ্জের মতো এরা সোসাইটিতে দম্ভ করে বেড়াবে। যাদের ছেলে মেয়েরা হেডম দিয়ে চলবে।
একইভাবে হাজারো মেধাবীদের বঞ্চিত করে, Meritocracy কে বুড়ো আঙুল দেখিয়ে, দেখবেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে কোটার জোরে এরকম শতো শতো নাজমুল হোসেন শান্ত বসে রয়েছে।এই যে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই ধরুন না। আমাদের রাষ্ট্রব্যবস্থার এর চেয়ে সুন্দর এবং Perfect Reflection আর হতে পারে না। সাকিব গাছের টাও খাবে আবার তলারটাও কুড়াবে। খেলার মধ্যে তার বিন্দুমাত্র মনযোগ আছে কিনা সন্দেহ। এই যে আমাদের এমপি মন্ত্রীদের দেখুন। কয়জন প্রকৃত রাজনীতিবিদ? এখানে সবই ব্যবসায়ী। এরা রাজনীতিতে এসেছে রাজনৈতিক প্রতিপত্তি কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে আর সম্পদের পাহাড় গড়তে। একজন এমপি থাকবে শুধু দেশের কল্যাণ নিয়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার বিশাল ইন্ডাস্ট্রি রয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্সি রয়েছে, ছেলের নামে গার্মেন্টস রয়েছে, বউয়ের নামে রিজোর্ট ব্যবসা রয়েছে। এরা এতোকিছুতে Engage থাকলে রাষ্ট্র নিয়ে ভাববে কখন? এ যেন সাকিবেরই রিফ্লেকশন!
একটা টিম বিশ্বকাপ খেলতে গিয়েছে। তাদের মধ্যে একটা টিম স্পিরিট থাকবে। দিনরাত প্রাকটিস করবে, টিম ওয়ার্ক করবে, দল কেন্দ্রিক আলাদা আলাদা স্ট্রাটেজি থাকবে। সেগুলো নেই। দেখে মনে হলো তারা যুক্তরাষ্ট্রে ট্যুরে গিয়েছে, ঘুরতেসে, বিভিন্ন দাওয়াতে যাচ্ছে, মসজিদের জন্য চাদা উঠাচ্ছে। ঠিক যেভাবে আমরা লিফট দেখতে সুইডেন যাই, সাতার শিখতে ইতালি যাই।
এই যে মাহমুদউল্লাহ আজকে ডিফেন্ডিং মুডে খেললো। দেখে মনে হয়েছে নিজের গা বাচানোর জন্য খেলতেসে। একদম Selfish একটা বিহেভ করেছে। সেমিতো কোয়ালিফাই করতে হবে, দ্রুত বাউন্ডারি হাকাতে হবে বিন্দুমাত্র তাড়নাও তার মধ্যে দেখলাম না। অথচ আফগানদের রাষ্ট্র নেই বলতে পারেন, ব্যার্থ রাষ্ট্রের তালিকায় তারা থাকতে পারে। কিন্তু তাদের Team Spirit দেখেছেন? জিতার জন্য কতোটা দৃঢ় সংকল্প নিয়ে তারা খেলে? আমাদের সেই মনোভাব নেই, মানসিকতাও নেই। এটাই আফগানিস্তানের সাথে আমাদের পার্থক্য।
অভিনন্দন আফগানিস্তান ❤️