03/06/2026
বরাবর
মাননীয় রাষ্ট্রদূত
বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব।
লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে থাকেন। তাদের সমস্যার সমাধানের জন্যই সরকার আপনাদের নিযুক্ত করেছে। প্রবাসীদের আদায়কৃত ট্যাক্স থেকেই আপনার বেতন হয়। কিন্তু আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। দয়া করে দায়িত্ব পালন করুন। প্রয়োজনে আমাদের নিয়ে বসুন। আমরা আপনাকে সহযোগিতা করবো।
★সৌদি আরবের প্রত্যেক প্রদেশে দূতাবাসের শাখা খুলে সার্ভিস দিন। কেন মাত্র রিয়াদ, জেদ্দায় অফিস? কেন দুই, তিনদিন সফর করা লাগে পাসপোর্ট রিনিউর জন্য?
★এমআরপি পাসপোর্ট চালু করার আবেদন করুন বিএনপি সরকারকে। প্রবাসীদের হয়রানি করবেন না। কাগজপত্রের ভুল দ্রুত ও সহজে সংশোধন করার ব্যবস্থা করুন।