22/07/2026
অনেক আঁধার পেরিয়ে..
প্রবাস জীবনের এক বছর পেরিয়ে গেল৷ জীবনের এই এক বছরে কত কিছু বুঝলাম। জীবন বড় অদ্ভূত। জীবন আসলে রেল লাইনের মত সমান্তরাল না৷ জীবনের খেয়া পারে বসে কত কিছু শিখলাম।
জীবনের ঘাট বড় পিচ্ছিল৷ দেশে থাকতে বুঝিনি৷ কত অবেলায় সময়গুলো পার হয়ে গেল।
মেঠোঁপখ, তেপান্তর, শৈশব, কৈশোর ও যৌবনের বেশ সময় নিজ গ্রামে কাটিয়েছি। এখন প্রবাস জীবন নিজেকে অনাহুত পথিকের মত লাগে৷ খাঁচায় বন্দী পাখির মত। আমি উড়ন্ত পাখি, বন-বাদরে উড়ে বেড়ানো মানুষ। কিন্তু প্রবাসে এসে বন্দী হয়ে গেছি। তবুও জীবনের এই পথে অনেক কিছু নিঝুম করে নিতে হতে হয়৷
দেশ,গ্রাম, প্রিয় মা, বাবা, মেয়ে-ছেলে, বোন, স্ত্রী—সবাইকে মিস করি৷
রাজনীতির সহযোদ্ধা, রাজনীতির মিছিল, বন্ধু-বান্ধব, গ্রামের ধূলি যেন পায়ে লেগে আছে এখনো৷ হৃদয়ে নিজ দেশ, কিন্তু জীবনের তাগিদে প্রবাস।
প্রবাসে অনেকের কাছেই বহু হেল্প পেয়েছি৷ আমি তাদের প্রতি কৃতজ্ঞ৷
.তারপর জীবনের পথ-ঘাটে চরিত্রের খড়ায় পুড়ে গেলে—আমি আবার শ্রাবণের বৃষ্টির পরশে ভিজবো৷ কবিতার জন্য পদ্মার তীঁরে পূবালী হাওয়া গায়ে মাখবো৷ আমি কোনো একদিন পাখির মত মুক্ত খাঁচা খেকে মুক্ত হবো৷