14/10/2023
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির
সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জনাব নাজমুল আবেদীন মোহনের নেতৃত্বে গত ১২ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেনের উদ্দ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে সুইডিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং সুইডিশ পররাষ্ট্রমন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ গ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জনাব নাজমুল আবেদীন মোহন, জনাব এমদাদ হোসেন কচি, জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু, জনাব মোতাহার হোসেন জাহাঙ্গীর, জনাব আখতারুজ্জামান সিকদার ফনু, জনাব নাজমুল ভুইয়া প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে সুইডেন বিএনপির জনাব হেলাল উদ্দিন হেলু, জনাব শাহাদাৎ হোসেন কায়জার, জনাব পাপেল খান, জনাব হাসান খন্দকার, জনাব সাজ্জাদুর রহমান, জনাব নাহিদ জামান, জনাব আনোয়ারুল কাদের চৌধুরী, জনাব আওলাদ লস্কর করুন, জনাব রাইসুল হক, যুব দলের আন্তজাতিক বিষয়ক সম্পাদক জনাব খায়রুজ্জামান লিংকন, জনাব মাকসুদ মিজি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সকলেই বলেন যে এই দাবিতে আমাদের চলমান আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
জনাব নাজমুল আবেদীন মোহন বিক্ষোভ কর্মসূচি সাফল্য মন্ডিতকরার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনের সকল কর্মসূচি গুলিতে অংশগ্রহণ করার আহ্ববান জানিয়ে বিক্ষোভ কর্মসূচি সমাপ্তি করেন।