15/12/2025
লাগেজ অ-ব্যবস্থাপনা প্রতিরোধে বডি ক্যামেরা ও মনিটরিং
#এয়ারপোর্ট_ক্রনিকলস-১২
লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সাধারণ যাত্রী ও প্রবাসীদের অনেক ক্ষেত্রেই লাগেজ চুরি/ভাঙ্গা/কাটা ইত্যাদি অভিযোগ ও হয়রানির অভিযোগ পাওয়া যায়।
জনগণের ভোগান্তি লাঘবে এবং বাংলাদেশে আসার পর লাগেজ কাটা বা চুরি শতভাগ প্রতিরোধে বাংলাদেশ বিমান ইতোমধ্যে কাজ শুরু করেছে ।
তাদের সকল নিজস্ব ফ্লাইটের লাগেজ ব্যবস্থাপনায় ইতোমধ্যেই বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে।
বিমান থেকে লাগেজ নামানো ও উঠানোর দায়িত্বে থাকা কর্মীদের বডি চেক করে গায়ে বডি ক্যামেরা লাগিয়ে তাদের দ্বারা বাল্ক লাগেজ নামানো ও উঠানো হচ্ছে।
দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি
এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটগণ প্রায়ই সশরীরে সেটা যাচাই করছেন।
এতে বিমানের নিজস্ব ফ্লাইট গুলোর লাগেজ ব্যবস্থাপনা শতভাগ নিশ্ছিদ্র করা সম্ভব হবে।
কোনো অ-ব্যবস্থাপনা হলে দায়ী ব্যক্তিকে নিরূপণ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এই বডি ক্যামেরা গুলোতে
৯০ দিন পর্যন্ত আল্ট্রা ওয়াইড ফুটেজ সংরক্ষিত থাকে ।
বাংলাদেশের প্রায় সকল বিমানের লাগেজ ব্যবস্থাপনা করে বাংলাদেশ বিমান। শুধু ইউএস বাংলা নিজেদের লাগেজ ব্যবস্থাপনা নিজেরাই করে।
তবে সবচেয়ে #ভালো_খবর হচ্ছে এদেশে আসার পর কোনো লাগেজ কেউ যেনো কাটতে বা চুরি করতে না পারে সেলক্ষ্যে
বাকি সকল এয়ারলাইন্সের লাগেজ নামানো ও ওঠানোর ক্ষেত্রেও ব্যবস্থাপনাকারী হিসেবে বাংলাদেশ বিমান কর্তৃক #শতভাগ_বডি_ক্যামেরা আগামী িনের মধ্যে ব্যবহার নিশ্চিত করা হবে ।
বাংলাদেশ বিমান এর জেনারেল ম্যানেজার মহোদয় এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটকে এবিষয়ে নিশ্চিত করেছেন।
সেক্ষেত্রে এরপর থেকে বাংলাদেশে আসার পর কোনো লাগেজ চুরি বা কাটার কোন ঘটনা ঘটার সুযোগ থাকবে না।
আর যদি এমন কিছু ঘটে সেক্ষেত্রে বডি ক্যামেরার ফুটেজ যাচাই করে প্রকৃত দায়ী ব্যক্তি নিরূপণ করে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হবে।
বিশেষ কোনো ক্ষেত্রে অন্য দেশ থেকে লাগেজ কাটা বা খোলা অবস্থায় আসলো কিনা সেটাও সকল ক্ষেত্রে যাচাই করা সম্ভব হবে।
এই বডি ক্যামেরা নিয়ে যারা পরিকল্পনা করেছেন, কাজ করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন তাদের সকলকে ধন্যবাদ।
আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে সচেতন থেকে ও আইন মেনে #টিম_বাংলাদেশ হিসেবে কাজ করলে অনেক অ-ব্যবস্থাপনা প্রতিরোধ করা সম্ভব।
সবাই মিলে এক হয়ে
এদেশকে আরো ভালো রাখা সম্ভব হবে।
যাত্রীর অধিকার রক্ষায় ও আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন বিষয়ে নিয়মিত পরিদর্শন ও তদারকী করে
এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট সকল যাত্রী ও প্রবাসীগণের পাশে আছে।
ভালো থাকুক আমাদের যাত্রী ও প্রবাসীরা,
ভালো থাকুক আমাদের বিমানবন্দর,
ভালো থাকুক আমার বাংলাদেশ।