Bangladesh High Commission, Singapore

Bangladesh High Commission, Singapore This is the official page of Bangladesh High Commission, Singapore. Nevertheless, Bangladesh could be a popular destination for Singaporean investment.

WELCOME

Singapore is home to a large number of Bangladeshis who are significantly contributing towards Singaporean economy and multicultural society. Bangladesh High Commission, Singapore is committed to take the existing bilateral relations and economic ties to a new height and trajectories.

06/08/2026
অদ্য ৪ঠা আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র...
04/08/2026

অদ্য ৪ঠা আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে না গিয়েই ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব আবুল ফজল মোঃ সানাউল্লাহ। তিনি আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন এবং তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের এ মহতী উদ্যোগকে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা আন্তরিকভাবে স্বাগত জানান। তাঁরা এ সেবাকে প্রবাসীদের জন্য একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মহোদয় তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদানের জন্য হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে মর্মে আশ্বাস প্রদান করেন।

The official website of Bangladesh High Commission, Singapore -is
30/07/2026

The official website of Bangladesh High Commission, Singapore -is

The High Commission is requesting the Employers/ Employment Agencies to submit the IPA (s) in person at the High Commission (10:00-13:00) on the working days (Level-04). Please comply the health protocol of Covide-19 advisories when you visit us. You need to bring the IPAs (2nd/Data page of IPA of E...

30/07/2026

Condolence Message

The Bangladesh High Commission, Singapore deeply regrets to inform that Ms. Ferdousi Shahriar, former High Commissioner of Bangladesh to Singapore, passed away on 29 July 2026 at 4:30 p.m. while undergoing treatment at a specialised hospital in Dhaka.

Inna Lillahi wa Inna Ilaihi Raji'un.

The Bangladesh High Commission, Singapore expresses its profound grief and sorrow at her untimely demise. We pray for the eternal peace and salvation of her departed soul. Her outstanding contributions to the service of the nation throughout her long and distinguished career will always be remembered with deep respect and gratitude.

During her tenure in Singapore, she made valuable contributions towards further strengthening Bangladesh–Singapore relations and improving the quality of services extended to the Bangladeshi community residing in Singapore.

The Bangladesh High Commission conveys its heartfelt condolences to her bereaved family members, relatives and well-wishers. May Almighty Allah grant her Jannatul Ferdous and give her family the strength and patience to bear this profound loss.

Send a message to learn more

30/07/2026

শোকবার্তা

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের সাবেক হাইকমিশনার মিজ ফেরদৌসি শাহরিয়ার ২৯ জুলাই ২০২৬ খ্রিঃ , বিকাল ৪:৩০ ঘটিকায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘ কর্মজীবনে দেশের জন্য তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সিঙ্গাপুরে কর্মকালীন সময়ে রাষ্ট্রদূত মিজ ফেরদৌসি শাহরিয়ার বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক উন্নয়নে এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার মান বৃদ্ধিতে মূল্যবান অবদান রাখেন।
আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে উঠার তাওফিক দান করেন।

Send a message to learn more

30/07/2026

শোকবার্তা

অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা মিজ্ ফেরদৌসি শাহরিয়ার, অতিরিক্ত পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, আজ ২৯ জুলাই ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

তিনি ২৫ জানুয়ারি ১৯৯৯ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং পরোপকারী মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রদূত মিজ্ ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সিঙ্গাপুরে আইন মেনে চলি, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করি।Follow Singapore Laws, Stay Safe, Stay Respected
20/07/2026

সিঙ্গাপুরে আইন মেনে চলি, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করি।

Follow Singapore Laws, Stay Safe, Stay Respected

Address

Jit Poh Building, 19 Keppel Road # 04-00 (Consular And Labour Wing ) # 10-00 (Diplomatic And Commercial Wing)
Singapore
089058

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00

Telephone

+6562550075

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh High Commission, Singapore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh High Commission, Singapore:

Shortcuts

Share