Consulate General of Bangladesh, Miami

Consulate General of Bangladesh, Miami Jurisdiction: Alabama, Arkansas, Florida, Georgia, Louisiana, Mississippi, S. Carolina, & Tennessee

Notice
09/03/2026

Notice

Consul General Ms Seheli Sabrin had a meeting with Mr Emilio Corchado, CEO of Startup OLÉ to building bridges for  innov...
08/31/2026

Consul General Ms Seheli Sabrin had a meeting with Mr Emilio Corchado, CEO of Startup OLÉ to building bridges for innovation in Miami. They explored possible opportunities, synergies and areas of collaboration between the Consulate and the Startup OLÉ community. The meeting also focused on potential cooperation in innovation, entrepreneurship, technology and business opportunities with the shared goal of connecting startups, scaleups, investors, corporates, institutions and universities across USA, Europe and Latin American countries.

Holiday Notice
08/28/2026

Holiday Notice

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-তে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি তারিখে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈ...
08/25/2026

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-তে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি তারিখে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পালিত হয়েছে।
এদিন কনসাল জেনারেল মিজ সেহেলী সাবরীন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে কনস্যুলেটে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।
এরপর অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনাচরণ এবং কর্মের উপর আলোকপাত করে তাঁর আদর্শকে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্র...
08/25/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি গত  ০৮ ও ০৯ আগস্ট ২০২৬ তারিখে  সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়া শহরে একটি ভ্রাম্যমাণ কনস্য...
08/17/2026

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি গত ০৮ ও ০৯ আগস্ট ২০২৬ তারিখে সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়া শহরে একটি ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করেছে। এই ক্যাম্পের মাধ্যমে কলাম্বিয়া এবং এর পার্শ্ববর্তী এলাকার উল্লেখযোগ্যসংখ্যক সেবাপ্রার্থী সহজে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (NVR), পাওয়ার অফ অ্যাটর্নি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণ করতে পেরেছেন।
এই আয়োজনে সার্বিক সহায়তা প্রদানের জন্য কলাম্বিয়ার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের এবং মসজিদ নূর উল হুদা এর পরিচালনা পর্রষদকে কনস্যুলেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের এই কার্যক্রমকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Consul Mr. Tuing Aye of this Consulate recently attended the WTCA North America Trade Forum hosted by the World Trade Ce...
08/17/2026

Consul Mr. Tuing Aye of this Consulate recently attended the WTCA North America Trade Forum hosted by the World Trade Center Miami. The high-level event brought together representatives from the consular corps, regional leaders and policy experts, featuring insight from an esteemed panel of speakers including Dr. Matt Swanson, Gary Goldfarb, Ivan Barrios, Crystal Edn, David Schwartz, David Altig, Deborah Stern, Sylvia Cesaratto, Ricardo Aramburo Williams, Alice Ancona, Frank Diaz, Demostenes Perez, Pilar V. Ceron, and Liza María Cifuentes Yee. The key discussions during the forum focused on the North American Economic Outlook, USMCA at the crossroads, and the strategic rewiring of regional supply chains. Session also highlighted data-driven trends shaping Florida's economy, including the rapid growth of the AI and aerospace trade boom.
Thank you to the World Trade Center Miami for hosting such an impactful event!

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-তে যথাযথ মর্যাদা ও তাৎপর্যপুর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। জুলাই গ...
08/06/2026

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-তে যথাযথ মর্যাদা ও তাৎপর্যপুর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ ফ্লোরিডায় বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিগণ ও ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহিদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশি অতিথিবৃন্দ ২০২৪ সালের ০৫ আগস্টের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সার্থক করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও ভবিষ্যতেও কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন তার সমাপনী বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত ও নির্যাতিতদের বীরত্বের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি দেশ ও জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণের কল্যানে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ
বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের বাংলাদেশী খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Address

760 NW 107th Avenue, Suite/320
Miami, FL
33172

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm

Alerts

Be the first to know and let us send you an email when Consulate General of Bangladesh, Miami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share