Chattogram Association of PA USA

Chattogram Association of PA USA We are for Social Activities in Chattogram and USA.

08/24/2026

প্রিয় সদস্যবৃন্দ,

Chattogram Association of PA, USA (CAP)-এর প্রতিষ্ঠিত নীতিমালা অনুযায়ী, কোনো সদস্য ইন্তেকাল করলে তাঁর জানাজা ও দাফনের ব্যয় সংগঠনের পক্ষ থেকে সম্মানজনকভাবে সহায়তা প্রদান করা হয়।

দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের সংগঠনের একজন সদস্য ইন্তেকাল করেছেন। হোসনেয়ারা বেগম ( রেজিস্ট্রার নাম্বার ৩৭৯ ) আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এটি স্পষ্টভাবে উল্লেখ্য যে, এই সহায়তা পরিবারের আর্থিক অক্ষমতার কারণে নয়; বরং এটি CAP-এর একটি পূর্বনির্ধারিত ও গৃহীত নীতি, যা আমাদের পারস্পরিক ঐক্য, মানবতা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।

এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি সদস্যকে ২০ ডলার করে প্রদান করে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

আপনাদের সহযোগিতা শুধু একটি পরিবারকে সহায়তা নয়—এটি CAP-এর ঐক্য, মানবিক মূল্যবোধ এবং আমাদের সম্মিলিত দায়িত্ববোধের প্রতীক।

আপনারা zelle করতে পারেন [email protected] অথবা chase bank Account number 683636966 জমা করতে পারেন।
অথবা নিম্ন বরতি নাম্বারে যোগাযোগ করতে পারেন।
মনছুর- ২৬৭-৩৩৯-৫৫৯২
আলাউদ্দিন- ৬১০-৯০৯-৮৯৯৬
রাশেদ- ৪৪৫-২০৮-৭৫৮৪
টিপু - ৬১০-২০২-১৬১১

🕌 দোয়ার আবেদন 🕌Chattogram Association of PA,USA(CAP)-এর সম্মানিত Board Member  জনাব মো. সিরাজুল হক গুরুতর অসুস্থ অবস্থা...
07/24/2026

🕌 দোয়ার আবেদন 🕌

Chattogram Association of PA,USA(CAP)-এর সম্মানিত Board Member জনাব মো. সিরাজুল হক গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে Penn University Hospital -এর ICU-তে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি CAP-এর একজন নিবেদিতপ্রাণ সংগঠক, শুভাকাঙ্ক্ষী এবং অত্যন্ত হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত একজন মানুষ। CAP-এর অগ্রযাত্রায় তাঁর আন্তরিক অবদান ও নিরলস সহযোগিতা আমাদের সকলের কাছে অত্যন্ত মূল্যবান।

এই কঠিন সময়ে CAP-এর সকল বোর্ড সদস্যের পক্ষ থেকে চট্টগ্রামবাসী, CAP পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনের কাছে বিনীত অনুরোধ—আপনারা সবাই তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট লাঘব করেন এবং শীঘ্রই সুস্থ অবস্থায় তাঁর প্রিয় পরিবারের কাছে ফিরিয়ে দেন। একই সঙ্গে আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য, শক্তি ও সাহস দান করেন।

07/24/2026
Chattogram Association of PA, USA (CAP)-এর সম্মানিত Board Member জনাব সিরাজুল হক ভাই অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে Penn Me...
07/19/2026

Chattogram Association of PA, USA (CAP)-এর সম্মানিত Board Member জনাব সিরাজুল হক ভাই অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে Penn Medicine Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন।

জনাব সিরাজুল হক ভাই CAP-এর একজন আন্তরিক, হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত বোর্ড সদস্য। সংগঠনের অগ্রগতি, ঐক্য ও কল্যাণে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা এবং অবদান সত্যিই প্রশংসনীয় ও অনন্য।

তাঁর অসুস্থতার সংবাদে আমরা CAP-এর সকল Board Member গভীরভাবে উদ্বিগ্ন। আমরা Chattogram Association of PA, USA (CAP)-এর সকল Board Member তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি এবং আপনাদের সকলের কাছেও আন্তরিকভাবে দোয়া কামনা করছি।

মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর পরিবার ও আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন। একই সঙ্গে আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারকে এই কঠিন সময় ধৈর্য, শক্তি ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।

আল্লাহুম্মা আমীন।

🇺🇸 Happy 250th Independence Day, USA! 🇺🇸On this special 4th of July, Chattogram Association of PA, USA (CAP) extends war...
07/04/2026

🇺🇸 Happy 250th Independence Day, USA! 🇺🇸

On this special 4th of July, Chattogram Association of PA, USA (CAP) extends warm wishes to everyone celebrating 250 years of American independence.

Today, we honor and remember all those who fought, served, and sacrificed for the freedom of the United States. We also express our deep respect and gratitude to the veterans, military members, and all who continue to serve this great nation.

As members of the Bangladeshi-American community, we are proud and grateful to call the United States our home.

Wishing everyone a joyful, safe, and meaningful Independence Day.

Happy 4th of July! 🇺🇸

— Chattogram Association of PA, USA (CAP)

আলহামদুলিল্লাহ।CAP Picnic-2026 অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল CAP-এর সকল বোর্ড স...
06/29/2026

আলহামদুলিল্লাহ।

CAP Picnic-2026 অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল CAP-এর সকল বোর্ড সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং টিমওয়ার্ক। আবহাওয়া নিয়ে শুরুতে কিছুটা দুশ্চিন্তা থাকলেও আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক অতিথির উপস্থিতিতে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত, আনন্দময় ও স্মরণীয়।

সকালে বিভিন্ন ধরনের সুস্বাদু চা ও নাস্তার মাধ্যমে পিকনিক এর সূচনা হয়। এরপর দুপুরের সুস্বাদু খাবার, বিকেলের নাস্তা এবং শিশু ও বড়দের জন্য বিভিন্ন ধরনের আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল CAP-এর নামাঙ্কিত গ্র্যান্ড কেক কাটা, যা পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করে। কেক কাটার পর শুরু হয় সবার প্রতীক্ষিত র‍্যাফেল ড্র, যেখানে একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং ১ম থেকে ১০ম পুরস্কার তুলে দেওয়া হয়।

শিশুদের জন্য ৪–৮ বছর এবং ৯–১২ বছর বয়সী ছেলে ও মেয়েদের পৃথকভাবে চারটি গেমসের আয়োজন করা হয়। এসব গেমসের সকল পুরস্কার স্পন্সর করেন CAP-এর গর্বিত সদস্য জনাব আলহাজ আবুল কাসেম। কাসেম ভাইয়ের এই উদার সহযোগিতা ও আন্তরিকতার জন্য CAP পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

এছাড়াও মহিলাদের জনপ্রিয় বালিশ খেলা প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রদান করেন আমাদের এলাকার সুপরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জলি দাস। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করেন CAP বোর্ড সদস্য গোলাম মোস্তফা (টিপু) এবং আলাউদ্দিন ভাই। লাঞ্চ টিকিটের বিশেষ পুরস্কার প্রদান করেন CAP সদস্য মিজান ভাই এবং CAP বোর্ড সদস্য অজিত বিশ্বাংগিরি।
CAP পিকনিকের গ্র্যান্ড স্পনসর ছিলেন জনাব হারেস খান।

পিকনিকে CAP বোর্ড সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গোলাম মোস্তফা (টিপু), আলাউদ্দিন এবং মনসুর আলম এবং আরও অনেকে!। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা ও ঘোষণা করেন বোর্ড সদস্য স্বপন ভাই। আর র‍্যাফেল ড্র-এর বিজয়ীদের নাম ঘোষণা করেন বোর্ড সদস্য আবু রাশেদ।

শিশুদের গেমস, মহিলাদের বালিশ খেলা, গ্র্যান্ড কেক কাটার মনোরম মুহূর্ত, লাঞ্চ টিকিটের বিশেষ পুরস্কার এবং র‍্যাফেল ড্র-এর ১ম থেকে ১০ম পুরস্কার প্রদান ও গ্রহণের কিছু স্মরণীয় ছবি।

CAP-এর প্রতি সবার ভালোবাসা, সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ।

আজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে CAP Picnic 2026।CAP প্রতিষ্ঠার পর থেকে আমাদের প্রতিটি আয়োজনই আলহামদুলিল্লাহ প্রত্যাশা...
06/29/2026

আজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে CAP Picnic 2026।

CAP প্রতিষ্ঠার পর থেকে আমাদের প্রতিটি আয়োজনই আলহামদুলিল্লাহ প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। আজকের পিকনিকও তার ব্যতিক্রম নয়।

এই সাফল্যের পেছনে সর্বপ্রথম অবদান CAP-এর সকল বোর্ড মেম্বারদের যারা ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার মাঝেও অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন CAP কে সফল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার!

একই সঙ্গে পেনসিলভেনিয়ায় বসবাসরত আমাদের প্রিয় চট্টগ্রামবাসী যাদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা, দোয়া এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আজকের এই পিকনিককে পরিপূর্ণতা দিয়েছে ।

আজকের আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, লাঞ্চ টিকিট প্রাইজ, শিশু, মহিলা ও পুরুষদের বিভিন্ন খেলা। সবার প্রাণবন্ত অংশগ্রহণ এবং বিজয়ীদের হাসিমুখ আমাদের এই আয়োজনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।

ইনশাআল্লাহ, খুব শিগগিরই সকল স্পন্সর, পুরস্কার প্রদানকারী, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী এবং পুরস্কার বিতরণের ছবিসহ তাঁদের নাম প্রকাশ করা হবে।
আজ যারা সময়, শ্রম, অর্থ, দোয়া ও উপস্থিতির মাধ্যমে CAP-এর পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
ভবিষ্যতেও যেন একই ঐক্য, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে কমিউনিটির জন্য আরও সুন্দর ও সফল আয়োজন করতে পারি এই কামনা!
একতা আমাদের শক্তি, ভালোবাসাই আমাদের প্রেরণা।
জয় হোক CAP-এর।

06/27/2026

Address

22 Park Avenue
Upper Darby, PA
19082

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Association of PA USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chattogram Association of PA USA:

Shortcuts

Share

Category