Amader Support Network -ASN

Amader Support Network -ASN Social Support for Community

11/01/2020

আমেরিকাতে বাংলাদেশি বংশোদ্ভূত যারা ভোট দেয়ার যোগ্যতা অর্জন করেছেন তাদের সকলকে আগাম অথবা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ইলেকশনে অংশগ্রহণ করে ভোট প্রদানের জন্য "আমাদের সাপোর্ট নেটওয়ার্কের" পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

জাতীয় নির্বাচনে ভোট প্রদান করা খুবই জরুরী একটা কাজ।
কারণ এখানে ভোট একটি বড় রকমের শক্তি। আমাদের কম্যুনিটির ভোটব্যাঙ্ক যত বেশি হবে, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো আমাদের এই জনসংখ্যাকে তত বেশি গুরুত্ব সহকারে মূল্যায়ন করবে।

আমেরিকার কিছু কিছু স্টেট আছে যেখানে বাংলাভাষী জনসংখ্যা থাকলেও ব্যালটে বাংলা ভাষা থাকে না। ফলে সেখানকার বাংলাভাষী ব্যক্তিবর্গ সহজে ভোট প্রদান করতে পারেন না।

এবারের ভোটে সবাই সক্রিয় অংশগ্রহণ করলে পরবর্তীতে ভোটার সংখ্যার উপর উপর নির্ভর করে বাংলাভাষীদের জন্য ব্যালটে বাংলা ভাষায় আলাদা অংশ থাকবে।

এছাড়াও স্কুলে ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোটা, কমিউনিটিতে জনসংখ্যার উপর ভিত্তি করে ফেডারেল এবং স্টেট এর এর পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পাওয়া সহজ হবে ।

আর যদি আমরা আগাম ভোট না দেই কিংবা ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেই, তাহলে পরবর্তীতে এই সুযোগ সুবিধা গুলো পাওয়া সহজ হবে না ।

কাজেই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের সকলকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ভোটদানে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।

আমাদের আশেপাশে যারা আছেন তাদের সবাইকে উৎসাহিত করতে হবে যাতে সবাই ভোটকেন্দ্রে যান এবং ভোট প্রদান করেন।

"আমাদের সাপোর্ট নেটওয়ার্কের" পক্ষ থেকে সকলকে নভেম্বর এর তিন তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সনির্বন্ধ আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদ।

যুক্তরাস্ট্রে আদম শুমারীতে অংশগ্রহণের সময়সীমা আবারও বাড়লো..যুক্তরাস্ট্রে আদম শুমারীতে অংশগ্রহণের সময় সীমা বাড়িয়ে ৩১ অক্ট...
10/18/2020

যুক্তরাস্ট্রে আদম শুমারীতে অংশগ্রহণের সময়সীমা আবারও বাড়লো..

যুক্তরাস্ট্রে আদম শুমারীতে অংশগ্রহণের সময় সীমা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নিউইয়র্ক এর সার্বিক পরিস্থিতি ও তথ্য আমাদের জানা নেই। তবে এখন ও পর্যন্ত বাংলাদেশিদের অংশগ্রহণ মে খুব একটা সন্তোষজনক নয় তা সহজেই অনুমেয়। যেহেতু ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে তাই প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগটি এখনও গ্রহণ করতে পারেন।

মনে রাখা প্রয়োজন, এই আদম শুমারীতে আমাদের অংশগ্রহণ করার আগ্রহ না থাকলে কিংবা সন্তোষজনক হারে সর্বস্তরের অংশগ্রহণ না হলে অন্যান্য দেশের অভিবাসীদের মতো আমরা সমৃদ্ধি অর্জন করতে পারবো না।

আমাদের অনাগ্রহের কারনে নিজেদের অস্তিত্ব রক্ষায় বা সরকারের নানা সুযোগ সুবিধার হিস্যা আদায়ে আমরা সব সময় পিছিয়েই পড়ে থাকবো।

গোটা যুক্তরাস্ট্রে সরকারী হিসেব মতে বাংলাদেশিদের প্ৰকৃত সংখ্যা কত, আমার যদিও জানা নেই, তবে কেউ কেউ বলেন, দুই লক্ষের বেশি নয়। তবে কাগজপত্রের বাইরে এই সংখ্যা যে কম করে হলেও দ্বিগুণ, এটা বলতে দ্বিধা নেই।

তবে জর্জিয়ার বাংলাদেশিদের হিসেবটা বলতে পারি। এই রাজ্যে অফিসিয়ালী বাংলাদেশিদের সংখ্যা কত, তা সম্প্রতি জানতে চেয়েছিলাম যুক্তরাস্ট্রের প্রথম বাংলাদেশি-আমেরিকান স্টেট সিনেটর শেখ রহমান ওরফে চন্দন এর কাছে। তিনি জানিয়েছেন, এই রাজ্যের মোট বাংলাদেশির সংখ্যা রেকর্ডে আছে মাত্র ১২ হাজার। অথচ এখানকার সোনালী একচেঞ্জের গ্রাহকদের লেন-দেন এবং অন্যান্য হিসেব থেকে ধারনা করা হয়, ৩০ হাজারেরও বেশি প্রবাসীর বসবাস এই জর্জিয়াতে। মানে বিগত আদম শুমারিতে আমাদের তেমন কোন অংশগ্রহণ ছিল না এবং এবারও এখন পর্যন্ত কিছু কিছু অংশগ্রহণ হলেও তেমন কোন অগ্রগতি হয়নি।

মোট কথা, বহুজাতিক অভিবাসির এই দেশে অসংখ্য বাংলাদেশি বসবাস করলেও অফিসিয়াল রেকর্ডে এই সংখ্যা যারপনাই করুণ দশায় নিপতিত হয়ে আছে। অন্যদিকে অন্যান্য দেশের অভিবাসিদের সঠিক হিসেব সঠিকভাবে তালিকাভুক্ত থাকায় তারা আমাদের অবস্থান থেকে অনেক এগিয়ে আছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো ?

সরেজমিনে আমরা সংখ্যায় অধিক হওয়ার পরও রাস্ট্রের নথিতে কেনই বা থাকবো নগন্য হয়ে ?

যুক্তরাস্ট্রের আদম শুমারিতে নিজেদের নাম তালিকাভুক্তির শেষ সময়সীমা গত ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করেছে কর্তৃপক্ষ।

কাজেই এই সুযোগটি আমরা কাজে লাগাই না কেন?

এখনও যেসব বাংলাদেশি নিজেদেরকে তালিকভুক্তি করেন নি, বিষয়টিকে অবহেলা না করে অনতিবিলম্বে ওয়েব সাইটের 2020census.gov অথবা টেলিফোনে 1 888 330 2020 নম্বরে কল করে সপরিবারে চলমান সেনসাসে অংশ নিন।

মনে রাখবেন, যুক্তরাস্ট্রে আপনার বসবাসের স্টেটাস বৈধ কি অবৈধ, আপনি এদেশের নাগরিক নাকি গ্রীন কার্ডধারী অধিবাসী অথবা অভিবাসী হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন, এসব কোনপ্রকার ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যই আদম শুমারি কর্তৃপক্ষের রেকর্ডে গুরুত্ব বহন করে না কিংবা এই বিষয়ে তাদের কোন মাথা ব্যথা নেই এবং আদম শুমারির সকল তথ্য সম্পূর্ণভাবে গোপনীয় তথ্যভান্ডারে রক্ষিত থাকে।

এই স্পর্শকাতর ইমিগ্রেশনের বিষয়টি নিয়ে স্টেট সিনেটর শেখ রহমান ওরফে চন্দন এর কাছে জানতে চাইলে তিনিও এটিকে সম্পূর্ণ নিরাপদ প্রক্রিয়া বলে অভিমত ব্যক্ত করেছেন।

কাজেই নিঃসংশয়ে আদম শুমারিতে অংশ নিন।

যুক্তরাস্ট্রের সকল বাংলাদেশী প্রবাসীরা সঠিক সংখ্যার হিসেবকে রেকর্ডভুক্ত করুন এবং সেইসাথে মাল্টি কালচারের মাল্টি ইমিগ্রান্টের এই দেশে আমাদের ভাবমূর্তি ও অবস্থানকে মজবুত করে আসুন মাথা উঁচু করে দাঁড়াই।

https://abc7ny.com/census-2020-u.s.-bureau-vote/6725827/

Learn about the 2020 Census - how to respond, and why it matters. Shape your future. START HERE.

09/28/2020

আমাদের সাপোর্ট নেটওয়ার্ক (এএসএন)এবং এনওয়াইমিউস এর চেক বিতরন অনুস্ঠানের নিউজ বাংলাভিশন সংবাদে। ধন্যবাদ বাংলাভিশন চ্যানেলকে।

Address

New York, NY
10007

Telephone

+13477746665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader Support Network -ASN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amader Support Network -ASN:

Share

Category