Akota ambulance service

  • Home
  • Akota ambulance service
Call Directions

Akota ambulance service Emergency ambulance service
Dhaka medical college hospital (emergency gate) to All bangladesh �

28/10/2026

📢 জরুরি ঘোষণা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং সংকট নিরসনের দাবিতে ঘোষিত কর্মবিরতি আগামী ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও আলোচনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমরা আশা করি, এই সময়ের মধ্যে পার্কিং সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।

আমাদের দাবি—সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা চাই, অ্যাম্বুলেন্স সেবার সুষ্ঠু পরিবেশ চাই।

28/10/2026

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত।

27/10/2026
27/10/2026
26/10/2026

📢 জরুরি ঘোষণা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সংকট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো সুশৃঙ্খল ও নির্ধারিত পার্কিং ব্যবস্থার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ অবস্থায়, অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে আগামী ২৭ তারিখ রাত ১২টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকগণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অ্যাম্বুলেন্স পার্কিং সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

আমাদের দাবি—সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা চাই, অ্যাম্বুলেন্স সেবার সুষ্ঠু পরিবেশ চাই।

22/07/2026

বিলম্ব নয়, নীতিমালার দ্রুত বাস্তবায়ন চাই।

05/04/2026

বাইরের এই ছেলেটাকে আইনের আওতায় আনা হোক,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ত...
27/12/2025

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩) এবং কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও তার বোন বিউটি (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাঙ্গা থেকে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের যাত্রী ভাই-বোনসহ তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

সূত্র: ইত্তেফাক

13/12/2025

বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির
ডাকা কর্মবিরতি আপাদত এক মাসের জন্য স্থগিত করা হলো।

Address

Dhaka Medical College And Hospital, Emergency Gate Road, Dhaka

Telephone

+8801835323536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akota ambulance service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share