23/03/2025
মেন্টাল হেলথ ( আজকে ৩য় ও চতুর্থ পর্ব )
মেন্টাল হেলথ শারীরিক সুস্থতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এজন্য, এটি সম্পর্কে সচেতন হতে হবে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। কাউন্সেলিং, মেডিটেশন, বা নিয়মিত শারীরিক ব্যায়াম এই বিষয়ে সহায়ক হতে পারে।
৩. স্ট্রেস ও উদ্বেগঃ
জীবনযাত্রার চাপ, কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে স্ট্রেস এবং উদ্বেগ সৃষ্টি হতে পারে।
তাই আপনাকে স্ট্রেস ও উদ্বেগ কমাতে ধ্যান, যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা এমনকি ঘুমানোর আগে কিছু সময় নিজেকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। আপনি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পারেন, যা স্ট্রেস কমাতে সাহায্য করবে।
৪. ডিপ্রেশন (অবসাদ) এটাতে বর্তমানে আমাদের সমাজে নানা বয়সী মানুষ সম্মুখীন হচ্ছেঃ
দীর্ঘস্থায়ী বিষণ্ণতা যা জীবনের প্রতি আগ্রহ হ্রাস করে এবং শারীরিক বা মানসিক ক্লান্তি সৃষ্টি করে।
এই ক্ষেএে আপনাকে যা করতে হবে, ডিপ্রেশন বা বিষণ্ণতা প্রতিরোধে মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নিতে হবে। সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম এবং সামাজিক যোগাযোগও ডিপ্রেশন থেকে মুক্তি দিতে সহায়ক হতে পারে।