01/05/2026
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের শোকসভা........
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আবু নাছের শামীম স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ পরিবার।
আজ (১লা মে) ফোর্ডসবার্গের আল মক্কা রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন উইটস ইউনিভার্সিটির প্রফেসর মমতাজ আলী।
আওয়ামী লীগ নেতা ইব্রাহিম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের নেতা আবু নাসের হাজারী, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, নাসির উদ্দিন, শুকলব মজুমদার,নোমান সরকার, যুবলীগের সাবেক সভাপতি জি,এম বাদল মৃধা,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,সাবেক যুবলীগের যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান প্রিটোরিয়া যুবলীগের সভাপতি মোহাম্মদ ফয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আজিজ কামাল।
উল্লেখ্য, আবু নাছের শামীম সম্প্রতি সাউথ আফ্রিকা জোহনেসবার্গের বারাগোনাথ উপশহরে নিজ দোকানের সামনে সন্ত্রাসীদের গু..লি.তে নি হ ত হন। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে।