BNP Media Cell - Barishal Division

BNP Media Cell - Barishal Division BNP Barishal Division
(1)

05/08/2026

প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন জুলাইয়ের শহীদের মা

05/08/2026

শহীদ আনাসের চিঠি পাঠ্যবইয়ে যুক্ত করার আর্জি মায়ের।

05/08/2026

শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিলেন ড. ইউনূস এবং তারেক রহমান ♥️

05/08/2026

হাত ধরে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

05/08/2026

জুলাইয়ের কলরেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

#প্রধানমন্ত্রী

#তারেকরহমান

#বাংলাদেশ

ঐতিহাসিক ৩৬ জুলাই : ফ্যাসিবাদ পতন দিবস২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক বীরত্বগাথা দিন। এদিন ছাত্র-জনতার সর্বোচ্চ...
05/08/2026

ঐতিহাসিক ৩৬ জুলাই : ফ্যাসিবাদ পতন দিবস

২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক বীরত্বগাথা দিন। এদিন ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। বাংলাদেশ মুক্তি পায় এক দীর্ঘকালীন নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার অনুগত আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের যৌথ হামলায় শত শত মানুষ শহীদ হন, আহত হন অগণিত জনতা। তবু থেমে থাকেনি জনতার পদযাত্রা।

এই ৫ আগস্ট—একদিকে বিজয়ের দিন, অন্যদিকে বেদনার দিন। কারণ আওয়ামী সরকারের পতনের পরও পুলিশের বর্বরোচিত হামলায় অনেক মানুষ প্রাণ হারান।

গণআন্দোলনের চাপে শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। অথচ তিনিই একসময় দাম্ভিক ভঙ্গিতে বলেছিলেন, “শেখ হাসিনা পালায় না।”

৫ আগস্ট, সরকারের জারি করা কঠোর কারফিউ উপেক্ষা করে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে সফল করতে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানীর পথে রওনা হন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার পর ঢাকার রাজপথে শুরু হয় জনতার উল্লাস। মুহূর্তেই ভেঙে পড়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কথিত শক্ত ঘাঁটি এবং শেখ হাসিনার দীর্ঘকালের দম্ভিত আধিপত্য।

রাজধানীর রাজপথে নেমে আসে কোটি কোটি মানুষ। বিক্ষোভ আর বিজয়ের মিছিলে ঢেকে যায় পুরো ঢাকা শহর। লাখ লাখ বিক্ষুব্ধ জনতা ফ্যাসিস্ট হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে প্রতীকী বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়—ফ্যাসিস্ট হাসিনা দেশত্যাগ করার পর উত্তাল জনতা প্রবেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদ ভবনেও।

দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর রাজপথে শিশুসহ বৃদ্ধ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী—সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো শহর। একনায়কতন্ত্রের পতন আর জনগণের বিজয়ের এই দিনটিকে জাতি উদযাপন করে এক অবিস্মরণীয় গণজাগরণে পরিণত করে।

এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মোড়—যেখানে আত্মত্যাগ, সংগ্রাম আর বিজয়ের অনন্য এক দৃষ্টান্ত রচিত হয়।

#জুলাইঅভ্যুত্থান #গণজাগরণজুলাই
#গণঅভ্যুত্থান২০২৪ #জাতীয়ঐক্য #বিএনপি

05/08/2026
04/08/2026

বাপেক্স একটি কূপ খননে যেখানে গড়ে ৭০-৮০ কোটি টাকা নিয়েছে, সেখানে একই কাজ করে গ্যাজপ্রম পেয়েছে গড়ে ১৫০ কোটি টাকা

বাপেক্স হলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, গ্যাজপ্রম হলো রাশিয়ার

বাপেক্সকে পঙ্গু করে, কাজ দেওয়া হতো রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে।

ক্ষমতা টিকিয়ে রাখতে, খুশি করতে, আমলাদের দূর্নীতি করতে সুবিধাজনক হওয়ায়।

সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণদেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে ঝ...
04/08/2026

সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠি জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০টি করে বিভিন্ন প্রজাতির চারা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার,ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রনি এবং জেলা যুবদলের সদস্য ইয়াসির আরাফাত মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, "বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও নিশ্চিত করে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তার পরিচর্যা করে, তাহলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।"

তিনি আরও বলেন, "পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি কেবল একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।"

তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, "আজকের একটি গাছ আগামী দিনের জন্য অক্সিজেন, ছায়া ও খাদ্যের উৎস হয়ে উঠবে। তাই বৃক্ষরোপণকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।"

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ দেশের সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Cell - Barishal Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share