BNCC Air Wing, University of Chittagong

BNCC Air Wing, University of Chittagong Students are trained by military staff and personnel all through the cadetship.

The Bangladesh National Cadet Corps (BNCC) is a tri-services volunteer reserve force comprising the Army, Navy, and Air Force for school, college, and university students.

২২-০৯-২০২৬, রোজ মঙ্গলবারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। থিওরি ক্লাসে ক্যাম্প...
23/09/2026

২২-০৯-২০২৬, রোজ মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। থিওরি ক্লাসে ক্যাম্প প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়।
ড্রিল ক্লাসে ক্যাডেটদের ফায়ারিংয়ের প্রস্তুতি ও সংশ্লিষ্ট অনুশীলন করানো হয়।
সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার মো. রবিউল মোল্লাসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২০-০৯-২০২৬, রোজ রবিবারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।থিওরি ক্লাসে সামাজিক সচ...
20/09/2026

২০-০৯-২০২৬, রোজ রবিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।
থিওরি ক্লাসে সামাজিক সচেতনতা, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ের ওপর আলোচনা করা হয়। পরবর্তীতে ড্রিল ক্লাসে ক্যাডেটদের জলদি চল অনুশীলন করানো হয়।

সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার মো. রবিউল মোল্লাসহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

18-09-2026We are extremely delighted and proud to announce that Md. Atikur Rahman, an Ex-Cadet Under Officer of the BNCC...
18/09/2026

18-09-2026

We are extremely delighted and proud to announce that Md. Atikur Rahman, an Ex-Cadet Under Officer of the BNCC Air Wing, Chittagong University, and a meritorious student of the Department of Anthropology (2019–20 session), has been admitted to the Master’s program in Global Business at Tongmyong University, South Korea, with a scholarship. He departed from Hazrat Shahjalal International Airport for South Korea on September 13, 2026. The BNCC Air Wing, Chittagong University family is immensely proud of his outstanding achievement.
​Though an ex-cadet, he remains an integral part of our family. Through his leadership, vision, and extraordinary personality, he has elevated the BNCC Air Wing to new heights. The PUO, CUO, and Cadets of the BNCC Air Wing extend their heartfelt congratulations and wish him continued success in his future endeavors.

​Media Wing
BNCC Air Wing
University of Chittagong

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার এক্স ক্যাডেট আন্ডার অফিসার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের কৃতী শিক্ষার্থী মো: আতিকুর রহমান উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ার Tonmoyong University তে Global Business ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন।তিনি গত ১৩-০৯-২০২৬ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে বিএনসিসি বিমান শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছে।

এক্স ক্যাডেট আন্ডার অফিসার হলেও তিনি থাকেন সর্বদাই আমাদের সাথে, আমাদের পাশে। তাঁর সময়ে প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্তের মাধ্যমে তিনি বিএনসিসি বিমান শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতা দান করেছেন। ব্যক্তিজীবনে অসাধারণ ব্যক্তিত্ত্বের অধিকারী তিনি। নেতৃত্ব ও দেশপ্রেমের গুণাবলিতে তিনি অনন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার পিইউও, সিইউও ও ক্যাডেটরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে। তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করছি।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মাননীয় সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরূপ বিএনসিসি ক্যাডেটদের শিক্ষা সফর- কক্সবাজার ভ্রমনঃ-কেন্দ্রীয় ক্যাম্পিং-৩ (২০২৬)...
04/09/2026

মাননীয় সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরূপ বিএনসিসি ক্যাডেটদের শিক্ষা সফর- কক্সবাজার ভ্রমনঃ-

কেন্দ্রীয় ক্যাম্পিং-৩ (২০২৬) এ অংশগ্রহনকারী ক্যাডেটদের মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে কক্সবাজার ভ্রমণ উপহারস্বরূপ প্রদান করা হয়েছে। উক্ত ভ্রমন দুইটি ধাপে সম্পন্ন হয়েছে, প্রথম পর্ব(৫-৭) জুলাই ২০২৬, এবং দ্বিতীয় পর্ব (১-৩) সেপ্টেম্বর ২০২৬। প্রথম ধাপে বিএনসিসি বিমান শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন:
১.ক্যাডেট কর্পোর‍্যাল সাইয়্যিদ শুকরান লিল্লাহ
২.ক্যাডেট ল্যান্স কর্পোর‍্যাল জিহাদ হোসেন
৩.ক্যাডেট মাসুম বিল্লাহ।

এবং দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করেন:
১.সিইউও মো: রবিউল মোল্লা
২.ক্যাডেট মো: সৌরভ মিয়া।

সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্ট থেকে যাত্রা শুরু হয়। প্রথমে মহেশখালীর মাতারবাড়িতে অবস্থিত Mararbari Ultra Super Critical Coaled-fired power plant ভিজিট করা হয়।অতঃপর কক্সবাজারের Radiant Fish World ভ্রমন করা হয়।বিকেলে সমুদ্র স্নান এবং রাতে ঝিনুক মার্কেট পরিদর্শন শেষে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।

দ্বিতীয় দিন, Relief and Refugee Repatriation Commissioner এর কার্য্যালয়ের সম্মানিত কমিশনার মহোদয় রোহিঙ্গা সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ ব্রীফ প্রদান করেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ব্লু ইকোনমি এন্ড প্রোসপার অব বাংলাদেশ বিষয়ে গুরুত্বপূর্ণ ব্রীফ করা হয়, কক্সবাজারের ঐতিহাসিক রাডার স্টেশন ভিজিট করানো হয়। আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়া ও পূর্বাভাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্রীফ শেষে ভিজিটিং পর্ব শেষ হয়। অতঃপর বিকেলে ক্যাডেটদের সমুদ্র ভ্রমন শেষে সন্ধ্যা থেকে ২ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন সকালে সকল রেজিমেন্ট এবং উইং নিজ নিজ রেজিমেন্টে ফিরে আসে।

উক্ত শিক্ষাসফরে বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ আল মসউদ, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাগরিকা নাসরিন সহ অফিসার, পিইউও, টিইউও,সামরিক প্রশিক্ষক এবং ক্যাডেটরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিনম্র শ্রদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ ম...
01/09/2026

বিনম্র শ্রদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২৬/০৮/২০২৬, বুধবার বিএনসিসি বিমান শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক চড়ুইভাতি ও শা পা ডে পালিত হয়েছে। কঠোর শৃঙ্খলা ও নি...
29/08/2026

২৬/০৮/২০২৬, বুধবার

বিএনসিসি বিমান শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক চড়ুইভাতি ও শা পা ডে পালিত হয়েছে। কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সুষ্ঠু ধারা বজায় রাখার স্বার্থে এই মনোমুগ্ধকর আয়োজন ক্যাডেটদের অনুপ্রাণিত করেছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্যাডেটরা
স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেছে। হাড়িভাঙা সহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি গান, আড্ডা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সিইউও মো:রবিউল মোল্লা সহ সিনিয়র ক্যাডেটবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে ক্যাডেটদের প্রত্যাশা।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Happy Birthday to our Cadet Under Officer Md. Rabiul Molla sir. Wishing you a stellar year ahead filled with sharp leade...
20/08/2026

Happy Birthday to our Cadet Under Officer Md. Rabiul Molla sir. Wishing you a stellar year ahead filled with sharp leadership, unwavering discipline, and relentless success. May you continue to lead from the front, inspire your troop, and achieve every milestone you set your sights on.

Media Wing
BNCC Air Wing,
University of Chittagong

19/08/2026
16/08/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
গত ১৩.০৮.২০২৬ রোজ বৃহস্পতিবার , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যে এক বর্ণাঢ্য সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. সাদিকুর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন বিমান শাখার পিইউও ফারহানা রুমঝুম ভূইয়া, পিইউও প্রফেসর ড. জহিরুল কাইয়ুম ,বিমান শাখার সিইউওদ্বয় এবং সিনিয়র ক্যাডেটবৃন্দ। অনুষ্ঠানে ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও সফল ও অর্থবহ করে তোলে।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা যেমন জরুরি, একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।" সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তারা উল্লেখ করেন।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই স্লোগান বুকে রেখে দেশের সেবায় এক ধাপ এগিয়ে যেতে আমাদের থেকে বিদায় নিচ্ছেন একজন অভিভাবক।ফ...
11/08/2026

"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই স্লোগান বুকে রেখে দেশের সেবায় এক ধাপ এগিয়ে যেতে আমাদের থেকে বিদায় নিচ্ছেন একজন অভিভাবক।

ফ্লাইট লেফটেন্যান্ট নাহিদ হাসান শুভ স্যার,
অফিসার কমান্ডিং, ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন, চট্টগ্রাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ক্যাডেটদের কাছে আপনি কেবল একজন কমান্ডিং অফিসারই ছিলেন না, ছিলেন অনুপ্রেরণার উৎস। আপনার সুদক্ষ নেতৃত্ব, কঠোর শৃঙ্খলাবোধ এবং অভিভাবকসুলভ স্নেহ আমাদের প্রতিটি ক্যাডেটকে এক একজন আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার সাহস জুগিয়েছে।
বিএনসিসি ৫৭ স্কোয়াড্রন চট্টগ্রামের কামান্ডিং অফিসার থেকে স্টাফ অফিসার টু ভিসি, এভিয়েশন এন্ড এরোস্পেশ ইউনিভার্সিটি হিসেবে বদলি হওয়ায় আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা।

আপনার দিকনির্দেশনায় ৫৭ চট্টগ্রাম স্কোয়াড্রন যে পথ পাড়ি দিয়েছে, তা আমাদের স্মৃতিতে চিরকাল অমলীন হয়ে থাকবে।

আজ আপনার এই বিদায়বেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সকল ক্যাডেটের পক্ষ থেকে আপনাকে জানাই সশ্রদ্ধ সালাম ও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনার আগামী দিনের প্রতিটি পদক্ষেপ হোক আরও বেশি মসৃণ, বর্ণিল এবং সাফল্যে পরিপূর্ণ।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Address

CU BNCC Office, Old Medical Building (Near The Gymnasium Building), Near Central Field University Of Chittagong
Chittagong
4331

Opening Hours

14:30 - 17:30

Telephone

+8801314339151

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Air Wing, University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Air Wing, University of Chittagong:

Shortcuts

Share