Jamaat Chattogram City

Jamaat Chattogram City Bangladesh Jamaat-e-Islami is the largest Islamic Political party in Bangladesh.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

যাচ্ছে।

জামায়াতে ইসলামী আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও বহিঃশক্তির হুমকি বা আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য সুসংহতকরণ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে।
আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্টা করতে আগ্রহী।
ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকদের মাঝে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা, তাদের চিন্তাধারা পবিত্র করা, তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ন্যায়বান ব্যক্তিদের সংগঠিত করার এবং তাদের দক্ষ ব্যক্তিত্বে উন্নীত করার কাজ করছে।

জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করার লক্ষ্যে জীবনের সব স্তরে প্রতিশ্রুতি রক্ষাশীল নেতৃত্ব গড়ার চেষ্টা করছে।
জামায়াতে ইসলামী এর আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে গণতন্ত্র চর্চা করে। এই প্রতিষ্ঠানের নেতৃত্ব এর সদস্যদের ভোট দ্বারা নির্ধারিত হয়, যারা নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং সাংগঠনিক বিচক্ষণতার দিকে দৃষ্টি রেখে তাদের ভোট দেন।

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে                 বিক্ষোভ সমাবেশ ও...
03/08/2026

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে
বিক্ষোভ সমাবেশ ও মিছিল

🗓️তারিখ: ৫ আগস্ট (৩৬ জুলাই) ২০২৬, বুধবার
⏰সময়: বিকেল ৫.১৫ মি.
🧿স্থান: লালদিঘী (জেলা পরিষদ চত্বর), চট্টগ্রাম।

আয়োজনে: ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরী

03/08/2026

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রমিক জনতার জুলাই মিছিল

আয়োজনে: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর

''জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে''শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজ...
03/08/2026

''জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে''

শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত জুলাই মিছিলে মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার দমন-পীড়নে জুলাই গণঅভ্যুত্থানে ৩ শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। প্রকৃত শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

তিনি আজ বাদ আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত জুলাই মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে একটি বর্ণাঢ্য মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক এবং নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক চসিক মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১ হাজার ৪০০-এর বেশি উল্লেখ করা হলেও সরকারি গেজেটে এখনো ৯০০-এরও কম নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্ত অনুযায়ী প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের তালিকাভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ার ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। জুলাই কোনো দলের সম্পদ নয়; এটি সমগ্র জাতির অর্জন। শহীদদের আত্মত্যাগকে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, জাতীয় ঐক্যের চেতনায় মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আত্মদানকারী চট্টগ্রামের সাত শ্রমিক শহীদসহ সারাদেশের সকল শহীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান সফল করতে শ্রমিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আজও জুলাই যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হয়নি। বরং বিভিন্ন স্থানে তাদের রাজনৈতিকভাবে হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শিল্প-কারখানা একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কর্মসংস্থান রক্ষা, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করে শ্রমবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ।

এত আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ,ন,ম জোবায়ের, ফেডারেশনের মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

03/08/2026

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রমিক জনতার জুলাই মিছিল, আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী

03/08/2026

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রমিক জনতার জুলাই মিছিল পূর্ব সমাবেশ , আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী

চট্টগ্রাম নগরীসহ সারা দেশে তীব্র গ্যাসসংকট নিরসনের দাবি জানিয়ে নগর জামায়াতের বিবৃতিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক...
03/08/2026

চট্টগ্রাম নগরীসহ সারা দেশে তীব্র গ্যাসসংকট নিরসনের দাবি জানিয়ে নগর জামায়াতের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আজ সোমবার (৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম নগরীসহ সারা দেশে দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাসসংকট জনজীবনকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে নগরীর অসংখ্য পরিবারে স্বাভাবিক রান্নাবান্না ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় গ্যাস না থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

তাঁরা বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং প্রধান সমুদ্রবন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানে তীব্র গ্যাসসংকট বিরাজ করছে। আবাসিক গ্রাহকদের পাশাপাশি শিল্পকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতও এ সংকটের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ছে।

নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও প্রয়োজনীয় ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। তীব্র গ্যাসসংকটের কারণে অনেক পরিবারকে বাধ্য হয়ে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ এ পরিস্থিতিতে সরকার এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এমন জনবিরোধী ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাঁরা আরও বলেন, গ্যাসসংকটের কারণে সাধারণ মানুষ একদিকে স্বাভাবিকভাবে রান্নাবান্না করতে পারছে না, অন্যদিকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এলপিজির মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। একইভাবে অটোগ্যাসের মূল্য বৃদ্ধি পরিবহন ব্যয় বাড়িয়ে জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়ার আশঙ্কা রয়েছে।

নগর নেতৃবৃন্দ বলেন, জনগণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা, তখন গ্যাসসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের দুর্ভোগ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে অবিলম্বে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করতে হবে।

তাঁরা বলেন, গ্যাস সরবরাহ, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গ্যাসের অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। চট্টগ্রাম নগরীসহ সারা দেশে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে গ্যাসের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে একটি কার্যকর, দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

নেতৃবৃন্দ চট্টগ্রাম নগরীসহ সারা দেশে চলমান তীব্র গ্যাসসংকট দ্রুত নিরসন, আবাসিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

''নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যে দিশেহারা মানুষ। আবার এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে স...
02/08/2026

''নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যে দিশেহারা মানুষ। আবার এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।''

- Muhammad Nazrul Islam
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও
আমীর, চট্টগ্রাম মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

02/08/2026

মুহাম্মদ শাহজাহান, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য

02/08/2026

মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, চট্টগ্রাম মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য

02/08/2026

ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য

Address

43, Dewanji Pukur Lane, Dewan Bazar
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Chattogram City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Chattogram City:

Shortcuts

Share