14/07/2026
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম মহানগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদের মহুরিপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মালেক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহুরিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব আশরাফ আলী, গুলবাগ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হুদা, মহুরিপাড়ার বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগ ও দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানবিক দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।