21/10/2026
সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব: নতুনত্ব ও উদ্ভাবনের জয়যাত্রা
বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের কিছু সূত্র বা সমীকরণ নয়, বিজ্ঞান হলো অজানাকে জানার এক নিরন্তর নেশা! তরুণ শিক্ষার্থীদের মাঝে এই অনুসন্ধিৎসু মনমানসিকতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের ক্লাব।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ:
এই পুরো পথচলাকে সুন্দরভাবে পরিচালনা করা এবং ক্লাবের এই অসাধারণ সাফল্যের পেছনে সকলের অবদান অনস্বীকার্য।সকল পরিশ্রমী সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ:
বিশেষ করে আবু বকর সিদ্দীক (সাবেক,দপ্তর-সম্পাদক এবং বর্তমান সাধারণ-সম্পাদক বিজ্ঞান ক্লাব; পদার্থবিজ্ঞান বিভাগ, সেশন: ২০২২-২৩)
মো: শাহিন আলম (সাবেক সদস্য এবং বর্তমান প্রজেক্ট-সম্পাদক, বিজ্ঞান ক্লাব; পদার্থবিজ্ঞান বিভাগ, সেশন: ২০২৩-২৪)
আপনাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই আমাদের ক্লাবের মূল চালিকাশক্তি। আধুনিক রোবটিক্স ল্যাব গঠন এবং বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার এই লক্ষ্য নিয়ে আমরা আরও বহুদূর এগিয়ে যাবো, ইনশাআল্লাহ!
.BanglaCollegeScienceClub