01/09/2026
ভাইভা আর কম্পিউটার টেস্ট প্রস্তুতি / এএসআই কস্পিউটার ও ভাইভা প্রস্তুতি। এই বিষয়ে গুরত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আমার একসময়ে ছাত্রী তথা ছোট বোন, শায়লা শারমিন
সার্জেন্ট অব পুলিশ
২৬ তম ব্যাচ।
এই দীর্ঘ সময়ের প্রস্তুতিতে সব চেয়ে বিপদজনক ধাপ হলো কম্পিউটার টেস্ট। এই টেস্টের মার্কস মূল পরীক্ষার সাথে যোগ হয় না। এখানে শুধু দেখা হয় আপনি কম্পিউটারে দক্ষ কি না! আপনি লিখিত বিষয়ে যতোই ভালো করুন না কেনো, কম্পিউটার টেস্টে খারাপ করলেই বাদ! আতঙ্কিত হবার কিছু নেই। সতর্কতার জন্য এটা লিখেছি। এখানে গুরুত্ব দিন। দিনের সময় ভাগ করে নিন। প্রতিদিন ভাইভা ও কম্পিউটারের জন্য আলাদা সময় রাখুন। লিখিত রেজাল্ট হবার পর খুব বেশি সময় পাওয়া যাবেনা।
কম্পিউটার টেস্ট:
-কীবোর্ড
অভ্র থাকে। তবে কিছুকিছু কম্পিউটারে থাকে না। তাই বিজয় ১০০ ভাগ নিরাপদ। বিজয় শিখতে একটু সময় বেশি লাগে, তবে সেটা আপনার ইচ্ছা আর মনোবল থাকলে ১০ দিনেই শেখা সম্ভব। আমি বিজয়ই বেশি পছন্দ করি কারণ অভ্রতে যুক্তবর্ণের কাজ একটু জটিল।
-এক্সেল
যোগ বিয়োগ করলেও সূত্রের সাহায্য নিবেন। এটাই দেখে পরীক্ষায়। খুব কঠিন বা বড় কিছু দেয় না। স্যালারি শিট, রেজাল্ট শিট এগুলো একটু বেশি দেখবেন। আর আনুষঙ্গিক বিষয়গুলোতে একটু চোখ রাখবেন, যেমন বিদ্যুৎ বিল ইত্যাদি।
- বাংলা ও ইংরেজি টাইপিং
শুধু স্পিড বাড়াতে হবে। বেশি বেশি প্রাকটিস করতে হবে। একটু বাড়তি পরিশ্রম করুন তাহলে সময় বেঁচে যাবে, যেটা অন্য জায়গায়তে দিতে পারবেন।
- পাওয়ার পয়েন্ট
এটাতে সব চেয়ে কম সময় লাগে। এটা সহজ
-ট্রাবল শ্যুটিং
এটা মূলত ওয়েব ব্রাউজিং এর কাজ। ওয়েব সাইটে ঢুকে তথ্য খুঁজে লেখা বা বিভিন্ন লিংক কপি করে লিখতে বলে।
[ কোনো শব্দের ফন্ট আলাদা বা রং আলাদা বা আন্ডারলাইন থাকলে লেখা শেষ করে তারপর একসাথে ঠিক করবেন। বারবার মাউস ধরে সময় নষ্ট করবেন না]
ভাইভা:
-পোশাক
-মেয়ে
মেয়েরা মানাসই শাড়ি পড়বেন। সেটা উৎকট রংয়ের না হয়। একটু হালকা রং, সুন্দর বুননের শাড়ি। একটু মাঝারি হিল পড়তে পারেন। সুন্দর একটা চামড়ার ফাইল নিবেন। হাত ঘড়ি ও কলম। ব্যাগ ভিতরে নিতে দেয় না। যদি নেন তাহলে ব্যাগ, জুতা, ঘড়ির ফিতা একই রংয়ের রাখবেন। কালো বা চকলেট কালার ( চকলেট কালার অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে।)
-ছেলে
এখানে প্রায়ই সাদা শার্ট, কালো প্যান্ট, কালো অক্সফোর্ড সু ও কালো ফিতার হাতঘড়ি পড়তে দেখা যায়। এটা সবচেয়ে ফরমাল। নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে চাইলে ব্লু রংয়ের প্যান্ট, সাদা শার্ট, চকলেট কালারের অক্সফোর্ড সু , চকলেট কালারের বেল্ট ও হাতঘড়ি। এটাও ফরমাল অ্যাটায়ার। নির্দ্বিধায় পরিধান করতে পারেন। কোনোভাবেই লোফার বা গ্যাবারডিন প্যান্ট পড়বেন না। জুতাটা পোলিশ করে নিবেন। ছেলেদের ব্যক্তিত্ব ও রুচির পরিচয় পাওয়া যায় তার পোশাকে, বিশেষ করে সুন্দর জুতা। এটা আপনাকে দেখতে আকর্ষণীয় করে তোলে। একটা কথা প্রচলিত আছে,
" রুচিশীলদের জুতা চকচক করে, অন্যদের জামা"। স্যারেরা ভাইভা বোর্ডে ঢোকার সাথে সাথে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত এক নজরে দেখে নিবে। এখানে ইম্প্রেশন খারাপ না হয়।
-কি পড়তে হবে
নিজের নামের অর্থ
নিজ জেলা সম্পর্কে
নিজ বিশ্ববিদ্যালয়
জেলার এসপির নাম
থানার অসির নাম
এলাকায়, থানায় বা জেলায় বিখ্যাত থাকলে নাম
নিজ পঠিত বিষয়★★
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
মেগা প্রজেক্ট
পুলিশ সংস্কার
পুলিশ ইউনিট
দেশের সমস্যা
জুলাই বিপ্লব
পুলিশের বিভিন্ন ইউনিট
(এগুলো যোজন বিয়োজন হবে)
একটু এনালিটিকাল প্রশ্ন করে মাঝে মাঝে মানসিকতা পরীক্ষার জন্য। এই উত্তর গুলো টেকনিকালি দিতে হবে।
যেমন আমাকে প্রশ্ন করেছিলো আপনার মাকে গৃহস্থালি কাজের জন্য দৈনিক কতো টাকা দিবেন?”
কম্পিউটার নির্দেশনা ও ভাইভা কোর্সে ৫০% ডিসকাউন্টে ভর্তি হতে WhatsApp 01741750143
উত্তরটা হওয়া উচিত টাকার সাথে নয় মানবিকতার সাথে। মায়ের কাজের মূল্য নির্ধারণ করা কঠিন।
ভাইবা, কম্পিউটার একসাথে চলুক....
শুভ কামনা সবার জন্য।