Range Reserve Force-Dhaka

Range Reserve Force-Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Range Reserve Force-Dhaka, Public & Government Service, Gendaria, Dhaka.

With the inauguration of Metropolitan Police, Range Reserve Force-Dhaka was first shifted to Mill Barrack, Sutrapur from Shantinagar in February, 1976, and was later moved to Uttara Section-14 beside the office of Armed Police Battalion (APBn)-Dhaka.

আমার পুলিশ আমার দেশ,সবার আগে বাংলাদেশ পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান "অঙ্গীকার"বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃ...
19/05/2026

আমার পুলিশ আমার দেশ,সবার আগে বাংলাদেশ
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
"অঙ্গীকার"

বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কঠোর দায়িত্ববোধের মাঝেও মানসিক উৎকর্ষ, ঐক্য ও ইতিবাচক শক্তিকে জাগ্রত রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই উদ্দেশ্যেই আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা— “ অঙ্গীকার”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা। আরো উপস্থিত ছিলেন আরআরএফ-ঢাকার ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম-সেবা,এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।

আমাদের অন্যতম শক্তি হলো শৃঙ্খলা— যা পুলিশ বাহিনীর সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। মঞ্চ ব্যবস্থাপনা, সময়ানুবর্তিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান পরিচালনার প্রতিটি ধাপে শৃঙ্খলার ছাপ স্পষ্ট ছিল। একইসঙ্গে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের উপস্থিতিতে তৈরি হয় মেলবন্ধনের এক উষ্ণ পরিবেশ। সহকর্মীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় হয়, যা দায়িত্ব পালনে দলগত মনোভাবকে শক্তিশালী করে।

সবশেষে পুরস্কার বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। অতিথিদের সন্তুষ্টি ও অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস প্রমাণ করে যে এমন আয়োজন শুধু বিনোদন নয়, পুলিশের শৃঙ্খলা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে আরও সমুন্নত করে।

অতএব বলা যায়, “ অঙ্গীকার ”— এই সাংস্কৃতিক সন্ধ্যা ছিল পুলিশের দায়িত্ববোধ, ঐক্য, সৃজনশীলতা ও মননশীলতার এক চমৎকার প্রতিফলন। এমন আয়োজন পুলিশ সদস্যদের মাঝে পরস্পর সহযোগিতা, বোঝাপড়া এবং মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করে, যা দেশের নিরাপত্তা রক্ষায় নতুন উদ্যম যোগায়।

11/05/2026

আইন মানুন, নিরাপদ থাকুন।

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি আরআরএফ,ঢাকা পুলিশ সদস্যদের অংশগ্রহণ।ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, Range Reserve Force .[10 ...
10/05/2026

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি আরআরএফ,ঢাকা পুলিশ সদস্যদের অংশগ্রহণ।

ᴍᴇᴅɪᴀ ᴄᴇʟʟ, Range Reserve Force .[10 May 𝟐𝟎𝟐6]

‘‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’’এই প্রতিপাদ্য সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠান ভার্চুয়ালি আরআরএফ,ঢাকা বিনোদন হলরুম থেকে আরআরএফ, ঢাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরআরএফ, ঢাকার মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারত্ব ও মনোবল বৃদ্ধির প্রত্যয়​ঢাকা | ০৬ মে, ২০২৬​পুলিশ সদস্যদের শারীরিক সক্...
06/05/2026

আরআরএফ, ঢাকার মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারত্ব ও মনোবল বৃদ্ধির প্রত্যয়

​ঢাকা | ০৬ মে, ২০২৬

​পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বজায় রাখার লক্ষ্যে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), ঢাকার সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

​আজ ​বুধবার (০৬ মে) সকাল ৮:০০ ঘটিকায় আরআরএফ-ঢাকা’র অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন আরআরএফ-ঢাকা’র কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা।
​প্যারেড পরিদর্শনকালে তিনি সদস্যদের সুশৃঙ্খল টার্ন আউট এবং শারীরিক ফিটনেস পর্যবেক্ষণ করেন। চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করে উৎসাহিত করেন।

​কমান্ড্যান্ট মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

​যথাযথ ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং প্রতিটি কার্যে পেশাদারত্বের ছাপ রাখা। জনসাধারণের সাথে মার্জিত ও উত্তম ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা। ​তাছাড়া নিয়মিত স্বাস্থ্যচর্চা এবং কর্মস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​উক্ত মাস্টার প্যারেডটি অধিনায়ক হিসেবে পরিচালনা করেন আরআই (পুলিশ লাইন্স) জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম।

প্যারেড শেষে কমান্ড্যান্ট মহোদয় আরআরএফ-ঢাকা'র এমটি, ডি-স্টোর, সি-স্টোর, রেশন স্টোর, ফোর্সেস মেস, ব্যারাক এবং অফিসসমূহ পরিদর্শন করেন।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার ...
09/04/2026

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা।

𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, RANGE RESERVE FORCE.
[09 APRIL 𝟐𝟎𝟐6]
অদ্য ০৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) অফিস কক্ষে কনস্টেবল পদ হতে নায়েক পদে ১ জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট(পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম ও সহকারী পুলিশ সুপার (ফোর্স) জনাব মোহাম্মদ মিজানুর রহমান এবং আরআই জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম।

অদ্য ০৫ এপ্রিল , ২০২৬ আরআরএফ, ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আনিছুর রহমান -এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত...
05/04/2026

অদ্য ০৫ এপ্রিল , ২০২৬ আরআরএফ, ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আনিছুর রহমান -এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফ-ঢাকা'র কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা। আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম-সেবা, সহকারি পুলিশ সুপার এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।

বদলীজনিত সংবর্ধনায় আরআরএফ-ঢাকা'র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে বদলীজনিত কর্মকর্তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

বিদায়ী কর্মকর্তাকে আরআরএফ-ঢাকা'র পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরআরএফ-ঢাকায় ‘কল্যাণ সভা’ অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার গুরুত্বারোপ​ঢাকা | ২৯ মার্চ ২০২৬ রেঞ্জ রিজার্ভ ফোর্স...
29/03/2026

আরআরএফ-ঢাকায় ‘কল্যাণ সভা’ অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার গুরুত্বারোপ

​ঢাকা | ২৯ মার্চ ২০২৬

রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), ঢাকার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক ‘কল্যাণ সভা’ আজ অনুষ্ঠিত হয়েছে। কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম মহোদয় এতে সভাপতিত্ব করেন।

​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), সহকারী পুলিশ সুপার, আরআই, পুলিশ পরিদর্শকসহ আরআরএফ-ঢাকার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

​কল্যাণ সভায় সকল স্তরের সদস্যগণ তাদের বক্তব্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপস্থাপন করেন। সভাপতি মহোদয় প্রতিটি বিষয় অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শোনেন। তিনি বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অবশিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

​সভাপতির বক্তব্যে কমান্ড্যান্ট মহোদয় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনে সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত ​জাতীয় সংসদ নির্বাচন, ​মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর এবং ​গুরুত্বপূর্ণ ভিভিআইপি ডিউটিসমূহ পেশাদারত্বের সাথে পালন করায় ধন্যবাদ জানান। তিনি শৃঙ্খলা বজায় রাখা, নৈতিকতা সমুন্নত রাখা এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আরআরএফ-ঢাকার প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে আরও বেশি উদ্দীপনা ও নিষ্ঠার সাথে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আরআরএফ-ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঅদ্য ০১ মার্চ ২০২৬ খ্রি. পবিত্র মাহে রমজানের মহিমান্ব...
01/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে আরআরএফ-ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অদ্য ০১ মার্চ ২০২৬ খ্রি. পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে আরআরএফ-ঢাকার অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ-ঢাকা।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ফোর্স) জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আরআই জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া, আরআরএফ-ঢাকার এএসআই (সশস্ত্র) মোঃ সুরুজ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন কমান্ড্যান্ট মহোদয়।

শুভেচ্ছা ও অভিনন্দন সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (সশস্ত্র) মোঃ শরীফ আহম্মেদ সজল। ২২ ফেব্রুয়ারি  ২০২৬, রবিবার নায়েক পদ হতে ...
22/02/2026

শুভেচ্ছা ও অভিনন্দন সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (সশস্ত্র) মোঃ শরীফ আহম্মেদ সজল।

২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার

নায়েক পদ হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় মোঃ শরীফ আহম্মেদ সজলকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার পিপিএম-সেবা এবং আরআই মোহাম্মদ শহিদুল ইসলাম

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে কমান্ড্যান্ট মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরআরএফ, ঢাকায় যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানঅদ্য ২২/০২/২০২৬ খ্রি. আরআরএফ-ঢাকায় সদ্য যো...
22/02/2026

আরআরএফ, ঢাকায় যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান

অদ্য ২২/০২/২০২৬ খ্রি. আরআরএফ-ঢাকায় সদ্য যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন হয়। কোর্স উদ্বোধন করেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতি: ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা মহোদয়।

অনুষ্ঠানে কমান্ড্যান্ট মহোদয় নবাগত কনস্টেবলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়নতা ও জনসেবার মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট( পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম-সেবা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Address

Gendaria
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Range Reserve Force-Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share