Bangladesh Water Development Board

Call Directions Website Contact the organization

Bangladesh Water Development Board BWDB is the leading government engineering organization under MoWR to implement various public proje No. 59 of 1972) as a fully autonomous organization.

১৯৫৪ এবং ১৯৫৫ সালের উপর্যপরি ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে ১৯৫৭ সনে জাতিসংঘের অধীনে গঠিত ক্রুগ মিশন এর সুপারিশক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে ১৯৫৯ সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা এর পানি উইং হিসেবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম আরম্ভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা এর পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। অত:পর সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি-১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা-২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।

After recurrence devastating flood of 1954 and 1955 Crug Mission was formed in 1957 under United Nations (UN) to boost up food productivity by minimizing flood damage and water resources development & management in this region. As per mission’s recommendations, Bangladesh Water Development Board (BWDB) started its operation in 1959 as the water wing of the erstwhile ‘East Pakistan Water and Power Development Authority’ in 1959. As the principal agency of the government for managing water resources of the country it was given the responsibility of accomplishing the tasks of executing flood control, drainage and irrigation projects to increase productivity in agriculture and fisheries. After the independence of Bangladesh, the authority was restructured in 1972 into two different organizations to deal with water and power separately. BWDB was created under the Bangladesh Water and Power Development Boards Order 1972 (P.O. The reform program and structural adjustment process were undertaken by the GoB for transformation of BWDB is the enactment of the BWDB Act, 2000 that requires the BWDB's functions be guided by the National Water Policy (NWPo)-1999 and National water Management Plan (NWMP)-2004. Policy making and overseeing the overall management of BWDB is now vested on the Governing Council (GC) with thirteen Members headed by the Minister, Ministry of water Resources.

07/10/2026

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদে নিয়োগের দপ্তরাদেশ
https://www.bwdb.gov.bd/archive/pdf/19844.pdf

05/10/2026

সহকারী প্রকৌশলী (পুর) পদে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত দপ্তরাদেশhttps://www.bwdb.gov.bd/archive/pdf/19820.pdf

20/07/2026

ক নজরে মৌসুমী পানি সমতল এবং বৃষ্টিপাতের পরিস্থিতি (২০ জুলাই, ২০২৬ খ্রিঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী)

বর্তমানে সকাল ৯ টার তথ্যানুযায়ী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন:৪ টি, নদী: ০৩টি, জেলা: ০৩টি

১) সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) পয়েন্টে +১৬ সেন্টিমিটার ;
২) কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে +৩০ সেন্টিমিটার ও মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে +০৩ সেন্টিমিটার;
৩) সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) পয়েন্টে +১৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে;

বর্তমানে সকাল ৯টার তথ্যানুযায়ী পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনসমূহে নদ-নদীর অবস্থাঃ
বৃদ্ধি- ৭৮ টি, হ্রাস-৪৭ টি, অপরিবর্তিত-০২টি (মোট- ১২৭টি স্টেশন)

গত ২৪ ঘন্টায় দেশের উজানে সর্বোচ্চ পরিলক্ষিত বৃষ্টিপাতঃ --
গত ২৪ ঘন্টায় বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ পরিলক্ষিত বৃষ্টিপাতঃ --

বর্তমানে সকাল ৯টার তথ্যানুযায়ী সতর্কসীমায় (বিপদসীমার কাছাকাছি) প্রবাহিত স্টেশনসমূহঃ
১) সুরমা নদীর সুনামগঞ্জ স্টেশনে;
২) কুশিয়ারা নদীর শেরপুর (সিলেট) স্টেশনে;
৩) দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশন;
৪) তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর) পয়েন্টে, তারাপুর (গাইবান্ধা) এবং হরিপুর (গাইবান্ধা) পয়েন্টে;

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান  আজ ১৬ মার্চ ২০২৬ তারিখ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্ব...
31/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ১৬ মার্চ ২০২৬ তারিখ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনের পর তিনি খালের পাড়ে একটি বৃক্ষরোপণও করেন।

18/02/2026

উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/ প্রাক্কলনিক পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি নং-১৮৯
https://bwdb.gov.bd/archive/pdf/18791.pdf

গণবিজ্ঞপ্তি
13/01/2026

গণবিজ্ঞপ্তি

Address

Pani Bhaban, 72 Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880 2 9586483

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Water Development Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Water Development Board:

Shortcuts

Share