19/10/2026
গত ১৭ অক্টোবর ২০২৬ ইং, রোজ শনিবার, কবি নজরুল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এক পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্যার এবং পিইউও মোছাঃ নূরুননাহার স্যার। ক্যাডেটদের নেতৃত্বে ছিলেন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট বিপ্রজীৎ বিশ্বাস।
কবি নজরুল সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট এর সকল ক্যাডেট সম্মানিত পিইউও স্যারের নির্দেশনায় কলেজের মূল ভবন, শহীদ মিনার চত্বর, মাঠ এবং শ্রেণিকক্ষের আশেপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। জমে থাকা পানি, প্লাস্টিকের বোতল এবং শুকনো পাতা অপসারণ করা হয়।
ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার জন্য ক্যাডেটগণ কাজ করেন।
প্রচারে: মিডিয়া উইং,কবি নজরুল সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট।⚔️