Tourist Police, Bangladesh

Tourist Police, Bangladesh The official page of Tourist Police, Bangladesh.

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান,বিপিএম, পিপিএম, এনডিস...
26/07/2026

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান,বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মন্জুর মোর্শেদ আলম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব মোঃ শফিকুল ইসলাম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা এবং জনাব ডা: মোঃ এমদাদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা- বরিশাল বিভাগ। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন অফিসারবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগণ এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

14/07/2026
বৈরী আবহাওয়ায়ও থেমে নেই ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম।কক্সবাজার ভ্রমণের সময় কিছু নিয়ম মেনে চলুনঃ♦সমুদ্রের পানিতে নামার পূর...
07/07/2026

বৈরী আবহাওয়ায়ও থেমে নেই ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম।

কক্সবাজার ভ্রমণের সময় কিছু নিয়ম মেনে চলুনঃ

♦সমুদ্রের পানিতে নামার পূর্বে জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা বা সেখানে রিপ কারেন্ট আছে কিনা জেনে নিন।
♦সী-সেইফ লাইফগার্ড কর্মীগণ যেখানে ডিউটিরত রয়েছেন সেই স্থানগুলোর (লাল-হলুদ পতাকা সংবলিত স্থান) বাইরে সাগরের পানিতে নামা থেকে বিরত থাকুন।
♦টিউব নিয়ে পানিতে নামার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টিউবটি যেন বাতাসে ভেসে ভেসে মাঝ সমুদ্রের দিকে না নিয়ে যায়।
♦আপনার শিশু বাচ্চাকে কোন অবস্থাতেই একা পানিতে ছাড়বেন না।

এছাড়াও, জোয়ার ভাটার সময়সূচি, সমুদ্রের পানিতে নামার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিয়ে পানিতে নামুন।

দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের খন্ডচিত্র। পর্যটন স্পটে ট্যুরিস্...
29/06/2026

দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের খন্ডচিত্র।
পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সহায়তা পেতে কল করুন ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর ০১৩২০ ২২ ২২ ২২, ০১৮৮৭৮৭৮৭৮৭৮৭ এ।

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান,বিপিএম, পিপিএম, এনডিস...
28/06/2026

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান,বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মন্জুর মোর্শেদ আলম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব মোঃ শফিকুল ইসলাম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা, জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম বিভাগ, জনাব সুলতানা নাজমা হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ রাজশাহী-রংপুর বিভাগ, জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ এবং জনাব ডা: মোঃ এমদাদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা- বরিশাল বিভাগ। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন অফিসারবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগণ এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

*** পাহাড়পুরের পর্যটক হেনস্তাকারীদের মূলহোতা গ্রেপ্তার***নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে...
23/06/2026

*** পাহাড়পুরের পর্যটক হেনস্তাকারীদের মূলহোতা গ্রেপ্তার***

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে পথরোধ করে হেনস্তা ও অশালীন ভাষায় কথা বলে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গত ১৯ জুন ২০২৬ তারিখে পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরে 'টিকটকারদের মিলনমেলা/২০২৬' নামক একটি অনুষ্ঠান চলাকালীন এক চীনা পর্যটককে একা পেয়ে পথরোধ করে অভিযুক্তরা। পর্যটক কথা বলতে অনিচ্ছা প্রকাশ করা সত্ত্বেও জোরপূর্বক তাকে বিভিন্ন অশালীন ভাষায় কথা বলে হেনস্তা, অপমান ও বিব্রত করা হয় এবং সেই কথোপকথন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। বিষয়টি নজরে আসার সাথে সাথেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্যুরিস্ট পুলিশ নওগাঁ জোন ও পাহাড়পুর পুলিশ ফাঁড়ি তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

প্রধান আসামি গ্রেপ্তার: গত ২২ জুন ২০২৬ তারিখে পাহাড়পুর বৌদ্ধবিহারের গেস্ট হাউজের সামনে থেকে মূল অভিযুক্ত মোঃ আব্দুল মাবুদ ওরফে হিরো নানা (৪২)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। ধৃত আসামিসহ ঘটনার সাথে জড়িত পলাতক আরও ৩ জনের নামে বদলগাছী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং পেনাল কোড, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা (মামলা নং-২৩, তারিখ: ২২/০৬/২০২৬) রুজু করা হয়েছে। পলাতক আসামিরা হলেন: মোছাঃ বিথী হোসেন মিম (৩২) (যার আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছিল), মোঃ মেহেরাব (২৪), এবং মোঃ রেজা কচু বাবা (৪০)। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের জাতীয় গর্ব এবং ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য স্থান। এখানে দেশি-বিদেশি পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সচেষ্ট।

ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হ...
21/06/2026

ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স , ঢাকা মহোদয় ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল জোন পরিদর্শন করেন।
এসময় ট্যুরিস্ট পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি মহোদয় জোনের সকল অফিসার ও ফোর্সদের মানসিক, শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন। ট্যুরিস্ট স্পটের নিরাপত্তামূলক ডিউটি সংক্রান্ত ব্রিফ প্রদান করেন। ট্যুরিস্ট স্পটগুলোতে যাতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।
এছাড়াও ট্যুরিস্ট পুলিশ প্রধান শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে "হারমোনি ফেস্টিভ্যাল" অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের খন্ডচিত্র। পর্যটন স্পটে ট্যুরিস্...
14/06/2026

দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের খন্ডচিত্র। পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সহায়তা পেতে কল করুন ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর ০১৩২০ ২২ ২২ ২২, ০১৮৮৭৮৭৮৭৮৭৮৭

Address

Fareast Tower (8-10th Floor), 35 Topkhana Road, Purana Paltan
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tourist Police, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share