Bangladesh Fire Service & Civil Defence

Call Directions Website Contact the organization

Bangladesh Fire Service & Civil Defence This is page of Fire service and civil Defence, Bangladesh.
(404)

13/11/2026

১৩ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তিতে
ফায়ার সার্ভিসের মহড়া

১৩ নভেম্বর ২০২৬মহাখালীর সাততলা বস্তিতেফায়ার সার্ভিসের মহড়াসংসদীয় আসন ঢাকা-১৭ এলাকাধীন মহাখালীস্থ সাততলা বস্তিতে মহাপরিচা...
13/11/2026

১৩ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তিতে
ফায়ার সার্ভিসের মহড়া

সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকাধীন মহাখালীস্থ সাততলা বস্তিতে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ১৩ নভেম্বর সকাল ০৮-০০ ঘটিকায় সাততলা বস্তিতে এই প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।
মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শণ ও অনুশীলন করানো হয়। পরে ফায়ার সার্ভিসের সাথে বস্তি, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বারিধারা ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করে। মহড়া শেষে ২০ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ ফজলু মিয়া, সিনিয়র সহ সভাপতি জনাব শরীফ ভূঁইয়া ও ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার জনাব ফয়সলুর রহমান ও জনাব মোঃ আব্দুল মান্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

১০ নভেম্বর ২০২৬ পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহোদয় ফায়ার সার্ভিস ও সি...
10/11/2026

১০ নভেম্বর ২০২৬
পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে, মিরপুর-এ চলমান ডুবুরি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

10/11/2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, খিলগাঁও, ঢাকা কর্তৃক গণসংযোগ ও হটলাইন নাম্বার - ১০২ প্রচার কার্যক্রমের ভিডিও চিত্র।
স্থান : সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ খিলগাঁও, ঢাকা।

দুর্ঘটনার ধরন: অগ্নিকাণ্ড দুর্ঘটনার তারিখ: ১০/১১/২০২৬ খ্রিঃদুর্ঘটনার স্থান: সাইনবোর্ড ভুইঘর, শান্তিধারা, ফতুল্লা নারায়ণ...
10/11/2026

দুর্ঘটনার ধরন: অগ্নিকাণ্ড
দুর্ঘটনার তারিখ: ১০/১১/২০২৬ খ্রিঃ
দুর্ঘটনার স্থান: সাইনবোর্ড ভুইঘর, শান্তিধারা, ফতুল্লা নারায়ণগঞ্জ।
সংবাদ প্রাপ্তির সময়: ০১-৫৫ ঘটিকা
দুর্ঘটনাস্থলে পৌঁছার সময়: ০২-০৫ ঘটিকা
দুর্ঘটনা নিয়ন্ত্রণের সময়: ০২-৩০ ঘটিকা
সম্পূর্ণ নির্বাপণের সময়: ০৩-৪০ ঘটিকা
নিয়োজিত ইউনিট সংখ্যা: ০৫টি।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ: বৈদ্যুতিক শর্ট সার্কিট।
আহত: ০৬ জন মাদ্রাসা ছাত্র, তাদের ৫ জনকে ঢাকা বার্ন ইউনিটে, ০১ জনকে প্রো-এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত: নাই
প্রতিষ্ঠানের নাম: জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা
আনুমানিক ক্ষতি: ১৫,০০,০০০/-
আনুমানিক উদ্ধারের পরিমাণ: ৫০,০০,০০০/-
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: স্টেশন হতে ৬ কিমি দূূরে জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার ৫ম তলা ভবনের ২য় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে (৪০০০ বর্গফট) আগুন লাগে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশন ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন কর্তৃক উক্ত আগুন সম্পূর্ণরূপন নির্বাপণ করা হয়। নেতৃত্বে ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়রের স্টেশন অফিসার, কাচপুর মডার্ন ফায়ার স্টেশন।

10/11/2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রাজশাহী , কর্তৃক ফায়ার সার্ভিস-এর হটলাইন নাম্বার-১০২ প্রচার কার্যক্রম।
স্থান: সাইদুর রহমান স্কুল এন্ড কলেজ, পদ্মা আবাসিক, রাজশাহী ।

09/11/2026

অদ্য ০৯/১১/২০২৬ খ্রিঃ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ধামরাই কর্তৃক ফায়ার সার্ভিস এর হটলাইন নাম্বার - ১০২ প্রচার কার্যক্রমের ভিডিও চিত্র।
স্থান: ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট।

09/11/2026

০৯/১১/২০২৬ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কালুরঘাট, চট্টগ্রাম-এর ব্যবস্থাপনায় কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল, চর রাঙ্গামাটিয়া, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রামে পরিচালিত অগ্নিনিরাপত্তা ও '১০২' হটলাইন সচেতনতামূলক প্রচারণার ভিডিও প্রতিবেদন।।

ভিডিওতে যে কার্যক্রমগুলো তুলে ধরা হয়েছে:

'১০২' প্রদর্শন: শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে জরুরি সেবা নম্বর '১০২'-এর আকৃতি তৈরি করা হয়, যাতে নম্বরটি তাদের সহজে মনে থাকে।

ব্রিফিং: অ্যাসেম্বলিতে ও শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় এবং যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে '১০২'-এ কল করার পরামর্শ দেওয়া হয়।

করণীয়: আগুন লাগলে কীভাবে নিরাপদে ও সুশৃঙ্খলভাবে ভবন থেকে বের হয়ে অ্যাসেম্বলি পয়েন্টে যেতে হবে, তার দিকনির্দেশনা দেওয়া হয়।

সংক্ষিপ্ত ফায়ার ড্রিল: শেষে শিক্ষার্থীদের ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার শিখানো হয় এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর একটি ছোট মহড়া পরিচালনা করা হয়।

09/11/2026

০৯/১১/২০২৬ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ সদর ফায়ার স্টেশন কর্তৃক ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার কার্যক্রমের ভিডিও চিত্র।

স্থান: নারায়ণগঞ্জ গভঃ গার্লস স্কুল এবং মরগান স্কুল ও কলেজ।

09/11/2026

০৯/১১/২০২৬ খ্রিঃ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শ্রীপুর, গাজীপুর কর্তৃক গণসংযোগ ও হটলাইন নাম্বার ১০২ প্রচার কার্যক্রমের ভিডিও চিত্র।
স্থান: মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর।

Address

38-46, Kazi Alauddin Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Fire Service & Civil Defence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Fire Service & Civil Defence:

Shortcuts

Share