01/11/2026
কর্মসংস্থান ব্যাংকে “খেলাপি ঋণ হ্রাসের মাস”-এর শুভ উদ্বোধন এবং ঋণ বিতরণ ও ঋণ আদায় মনিটরিংয়ে Kb e-Connect Mobile App-এর ব্যবহার বিষয়ক সভা অনুষ্ঠিত
কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ০১ নভেম্বর ২০২৬ তারিখ, রবিবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে “খেলাপি ঋণ হ্রাসের মাস (০১ নভেম্বর - ৩০ নভেম্বর ২০২৬)”-এর শুভ উদ্বোধন এবং ঋণ বিতরণ ও ঋণ আদায় মনিটরিংয়ে Kb e-Connect Mobile App-এর ব্যবহার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার। তিনি “খেলাপি ঋণ হ্রাসের মাস” কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম মিঞা ও মোঃ আমিরুল ইসলাম মিঞাসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার খেলাপি ঋণ হ্রাসে কার্যকর কৌশল গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান জানান। বিশেষ করে মামলাধীন ঋণ আদায়ে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন এবং শ্রেণিতব্য ঋণ রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সম্মিলিত প্রচেষ্টায় “খেলাপি ঋণ হ্রাসের মাস” কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
সভায় ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর বিশেষ বক্তব্যে ঘোষিত কর্মসূচি সফল করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে Kb e-Connect Mobile App ব্যবহারের মাধ্যমে ব্যাংকের ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে সহজে ঋণের কিস্তি ও আমানতের অর্থ জমা প্রদানের পাইলটিং কার্যক্রম ০১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।