Bangladesh Khelafat Majlis

Bangladesh Khelafat Majlis Welcome To Official page Of Bangladesh Khelafat Majlis

A Political Party in Bangladesh.

Present Amir Allama Mamunul Haque

Founded: 08/12/1989
Founder: Shaykhul Hadith Allama Azizul Haque ra: Welcome To Offiacial page Of Bangladesh Khelafat Majlis

The Oldest Political Party in Bangladesh. The current Amir Allama Ismail Noorpuri and Secretary General Maulana Muhammad Mamunul Haque. Founded: 8 December 1989
Founder: SaiKhul Hadith Allama Azizul Haque

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’—আল্লামা মামুনুল হক জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আ...
06/08/2026

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’
—আল্লামা মামুনুল হক

জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে আল্লামা মামুনুল হক বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানব না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

রাজনৈতিকভাবে পরাজিত ও দণ্ডপ্রাপ্তদের প্রতিবেশী দেশ আশ্রয় এবং সুরক্ষা দিচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন জানানো দুঃখজনক।

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়া প্রমুখ।

06/08/2026

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমীরে মজলিস আল্লামা ম|মুনুল হক

ফুলপুরে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিতফুলপুর, ৫ আগস্ট ২০২৬: ফ্যাসিস্টমুক্ত ব...
05/08/2026

ফুলপুরে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

ফুলপুর, ৫ আগস্ট ২০২৬: ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টায় ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র‍্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।

র‍্যালিতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল করিম, মাওলানা শাহজাহান সিরাজী, মুফতি আবু নাঈম, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মতিউর রহমান, মুহাম্মদ আজিজুল হক, হাফেজ আলমগীর হুসাইন, মোহাম্মদ শাহজাহান সরকার, মাওলানা তোফাজ্জল হোসাইন ও মুফতি আবু হানিফ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

চট্টগ্রামে ‘জুলাইয়ের চেতনা, শাপলার প্রেরণা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতচট্টগ্রাম, ৫ আগস্ট ২০২৬: বাংলাদ...
05/08/2026

চট্টগ্রামে ‘জুলাইয়ের চেতনা, শাপলার প্রেরণা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৫ আগস্ট ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘জুলাইয়ের চেতনা, শাপলার প্রেরণা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি রিদওয়ানুল ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। এছাড়া জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, মহানগর যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, উত্তর জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আজিমউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে — প্রিন্সিপাল রাকীবুল ইসলামশিবপুর, ৫ আগস্ট ২০২৬...
05/08/2026

জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে — প্রিন্সিপাল রাকীবুল ইসলাম

শিবপুর, ৫ আগস্ট ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাসেত কাসেমীর সভাপতিত্বে এবং যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি দেশে মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিবপুরে এক অসহায় নারীকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কারী সানাউল্লাহ, মাওলানা আব্দুর রহমান হাশেমী, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আল আমীন পাঠান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মেজবাহুদ্দীন, হাফেজ ইঞ্জিনিয়ার আরিফ দেওয়ান, মাওলানা হাবিবুল্লাহ, মোহাম্মদ আরিফুল হক, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা কাউসার আহমদ, মুফতি রহমতুল্লাহ, আদেল ভূইয়া, হাফেজ আলী আহমদসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‘জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন’—আল্লামা মামুনুল হকবাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক রচিত নতুন গ্রন্থ ‘জুলাই ...
05/08/2026

‘জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন’
—আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক রচিত নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’ প্রকাশিত হয়েছে। আজ ৫ আগস্ট'২৬, বৃহস্পতিবার বিকাল তিনটায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব‌ইটি প্রকাশ হয়।

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থীদের ভূমিকা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই গ্রন্থে বিশ্লেষণ করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনযুর আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ।

আল্লামা মামুনুল হক বলেন, আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকতে হবে, এটাই ব‌ইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, জুলাই বিপ্লবের উপর ক‌ওমি আলেম সমাজের অবদান ও আকাঙ্ক্ষা আমাদের‌ই কিছু কিছু মানুষের‌ই দুর্বল করার যে অপচেষ্টা, তার প্রতি আমরা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করছি‌।

তিনি আরো বলেন, বিগত নির্বাচনে বিএনপির সাথে আমাদের জোট না হ‌ওয়ার সবচে শক্তিশালী কারণ ছিল, জুলাইয়ের বিরুদ্ধে তাদের অবস্থান। তারা কোনোভাবেই চায় না জুলাই প্রতিষ্ঠা পাক।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাইয়ের ইতিহাসকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। জুলাই জাদুঘরকে বিকৃত করে উদ্বোধন করা হয়েছে। এজন্য‌ই আমরা জুলাই যে যেভাবে দেখেছি সেটা লিপিবদ্ধ করে রাখা দরকার।

মুসা আল হাফিজ বলেন, জুলাই গণ‌অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন তাদের লিখিত ব‌ইগুলোর মধ্যে এই ব‌ইটি প্রথম সারিতে থাকবে। জুলাইয়ের যতগুলো পক্ষ সবার‌ই এই ব‌ইকে জুলাইয়ের টেক্সটবুক হিসেবে গ্রহণ করা উচিত।

মাওলানা আল আবিদ শাকের এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহিম জামিল প্রমুখ।

05/08/2026

বিকেএমের জাজিরা উপজেলা সাধারণ সম্পাদকের ওপর বিএনপির সশস্ত্র হামলা।।

দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন — মাওলানা জালালুদ্দীন আহমদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) দেশব্যাপী ১১ দলীয় জোট ঘোষিত "গণরায়ের, গণভোটের রায় বাস্তবায়নের" দাবিতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলায় শান্তিপূর্ণ গণমিছিলের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণমিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই থানা বিএনপির একদল নেতাকর্মী মিছিলসহ এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ১১ দলীয় জোটের ব্যানার ছিনিয়ে নেয় এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা চালায়। হামলার ভিডিওচিত্র ধারণ করায় মিডিয়াকর্মীদের ওপরও চড়াও হয়ে তাদের রক্তাক্ত করা হয়।

তিনি বলেন, এ হামলায় বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোটের আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সশস্ত্র হামলা সভ্য গণতান্ত্রিক রাজনীতির ওপর নগ্ন আঘাত। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাস, হামলা ও পেশিশক্তির ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

মহাসচিব আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সংশ্লিষ্ট প্রশাসনকে বহন করতে হবে।

তিনি রাজনৈতিক সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বার্তা প্রেরক

(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস

05/08/2026

জান দিব জুলাই দিব না
এটা আমাদের ঐক্যবদ্ধ কথা-

আমীরে মজলিস
মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

05/08/2026

আপনার এই হেলমেট বাহিনী, আপনার এই হাতুড়ি বাহিনী বিগত ১৫ বছর ধরে আপনার মায়ের বাসার সামনে একটি বালুর ট্রাক সরাতে পারে নাই...

মাওলানা জালালুদ্দীন আহমদ
মহাসচিব
বাংলাদেশ খেলাফত মজলিস

05/08/2026

🔴 লাইভ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক রচিত নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

স্থান: দারুল খিলাফাহ মিলনায়তন, পুরানা পল্টন, ঢাকা।

সরাসরি সম্প্রচারে যুক্ত থাকুন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন।

Address

59/3/3 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Khelafat Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share