05/08/2026
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাদ-আসর এপিবিএন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থ সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়াও কর্তব্যরত অবস্থায় শাহাদাতবরণকারী সকল পুলিশ সদস্যের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
মহান আল্লাহ তাআলা যেন সকল শহিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহত ও অসুস্থদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—এই দোয়া প্রার্থনা করা হয়।
©️ Armed Police Battalion - APBn