09/05/2026
ডাকসু প্রতিনিধিদের সাথে সিওয়াইবি, ঢাবি শাখার আলোচনা সভা:
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ডাকসু নেতৃবৃন্দের সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকসু নেতৃবৃন্দ সিওয়াইবিকে পূর্ন সহযোগিতা ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা, আনাস ইবনে মুনির, তাজিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিওয়াইবি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সিওয়াইবি- ঢাবি শাখার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ইনফা ও অন্যান্য সিওয়াইবির সদস্যবৃন্দ।
ধন্যবাদান্তে,
আফরোজা আক্তার ইনফা
সাধারণ সম্পাদক,
সিওয়াইবি, ঢাবি শাখা।