02/07/2026
যৌবনে জিয়াউর রহমান যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। বিএনপিতে নাম লেখালে কারাগার থেকে সোজা মন্ত্রীসভায় জায়গা হতো। মন্ত্রী হওয়ার বিনিময়ে তিনি বিক্রি হননি।
আজ একইভাবে তারেক রহমানও কারাদণ্ড দিলেন। নিশ্চিত ভাবেই বলা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে এই দণ্ড পেতে হতো না।
৭৯ বছর বয়সে তিনি হাসিমুখে কারাদণ্ড গ্রহণ করলেন, তবু ক্ষমতার কাছে মাথা নত করলেন না। নিজেকে বিকিয়ে দিলেন না সাময়িক সুবিধার বিনিময়ে। বরং শিরদাঁড়া সোজা করে ঠায় দাঁড়িয়ে রইলেন, যেভাবে দাঁড়িয়েছিলেন পাক হানাদারদের বিরুদ্ধে।
হাসানুল হক ইনু আমাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা। এই লড়াইয়ে তিনি একা নন, শেখ হাসিনার কর্মীরা তার পাশে আছে।