20/08/2026
ভেঙে ফেলা হচ্ছে দেওবন্দের ঐতিহাসিক বাবুয যাহের।
কিছু স্থাপনা কেবল ইট-পাথর, আর দরজা-জানালার সমষ্টিগত নাম নয়। কালের প্রবাহে তা হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস। হাজারো স্মৃতির পাতা। ইতিহাসের কালজয়ী স্বাক্ষী। প্রজন্মের আবেগ। দারুল উলূম দেওবন্দের বাবুয যাহের তেমনই একটি স্থাপনা, এক টুকরো ইতিহাস। যা আজও দেওবন্দের ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষী হিসেবে দণ্ডায়মান।
কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো- টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ায় কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই কর্তৃপক্ষ ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
ঐতিহাসিক এই ভবনটি আর দেখা যাবে না। তা হারিয়ে যাবে জমিন থেকে। তবে রয়ে যাবে ইতিহাসের পাতায়।