Dania College Rover Scout Group

Dania College Rover Scout Group "Do our best to be prepared for service" Bangladesh Scouts is the national Scouting organization of Bangladesh.
(1)

Scouting was founded in Bangladesh as part of the British Indian branch of The Scout Association, and continued as part of the Pakistan Boy Scouts Association until the country's divided sections split in 1971 during the Bangladesh Liberation War. Following its independence, Bangladesh became an independent member of the World Organization of the Scout Movement in 1974

♥️❤️‍🩹🎂 শুভ জন্মদিন 🎂❤️‍🩹♥️
10/08/2026

♥️❤️‍🩹🎂 শুভ জন্মদিন 🎂❤️‍🩹♥️

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকার স্কিল- বেইজড ডে ক্যাম্প ২০২৬ আয়...
01/08/2026

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকার স্কিল- বেইজড ডে ক্যাম্প ২০২৬ আয়োজন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, কমিশনার, রোভার অঞ্চল ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. কে. এম মাসুদ, পরিচালক, ছাত্র কল্যাণ পরিদপ্তর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রফেসর মো. নজরুল ইসলাম, এলটি, আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল
এবং ক্যাম্প চিফ জনাব মু. ওমর আলী, এলটি, কমিশনার, ঢাকা জেলা রোভার।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মিজ্ ফরিদা খানম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা, ও সভাপতি, ঢাকা জেলা রোভার।

পতাকা উত্তোলন | ডে ক্যাম্প | ৩১ জুলাই ২০২৬ | বুয়েট সেন্ট্রাল ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ
31/07/2026

পতাকা উত্তোলন | ডে ক্যাম্প | ৩১ জুলাই ২০২৬ | বুয়েট সেন্ট্রাল ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ


19/07/2026

শহীদ রোহান আহমেদ খান ও সাথে ১৯ জুলাই, ২০২৪ রোজ শুক্রবার 💔

আজ ১৯ জুলাই, দনিয়া কলেজের ছাত্র এবং দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য শহীদ রোহান আহমেদ খাঁন এর দ্বিতীয় শাহাদাত বার্ষ...
18/07/2026

আজ ১৯ জুলাই, দনিয়া কলেজের ছাত্র এবং দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য শহীদ রোহান আহমেদ খাঁন এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী।

‎শহীদ রোহান আহমেদ খাঁন

‎২০০৬ সালের মার্চের ২ তারিখ জন্ম হওয়া চাঁদপুরের ছেলে রোহান ২০২৪ সালের জুলাই এর ১৯ তারিখ কাজলা টুল বক্সের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হন।
স্বৈরাচারের পুলিশ বাহিনীর গুলিতে শহীদ হন আমাদের রোহান। বাংলাদেশ সেনাবাহিনী তে তার যোগদান না হলেও দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন আমাদের রোহান।

শহীদ রোহান ছিলেন HSC 24 ব্যাচের দনিয়া কলেজ এর একজন মেধাবী ছাত্র এবং দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় সদস্য।


‎শহীদ রোহান এমন একজন মানুষ ছিলেন যে কিনা সবার সাথেই অনেক সহজে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারতেন।

‎শহীদ রোহান আমাদের গর্ব।
‎শহীদ রোহান দনিয়া কলেজের গর্ব।
‎শহীদ রোহান দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের গর্ব।
শহীদ রোহান বাংলাদেশ স্কাউটের গর্ব।


‎আল্লাহ শহীদ রোহান ভাই কে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিক। আমিন।।

শহীদ সাকিব ও শহীদ রোহানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। তারিখ : ১৯/৭/২০২৬স্থান : রোভার ডেন। দনিয়া কলেজ...
18/07/2026

শহীদ সাকিব ও শহীদ রোহানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।
তারিখ : ১৯/৭/২০২৬
স্থান : রোভার ডেন। দনিয়া কলেজ, ঢাকা ১২৩৬।
আয়োজনে : Dania College Rover Scout Group

গভীর শোক ও স্মরণ জুলাই আন্দোলনের শহীদ, আমাদের প্রিয় ভাই সাকিবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দনিয়া কলেজ রোভার স্কাউটস  পরিবা...
18/07/2026

গভীর শোক ও স্মরণ
জুলাই আন্দোলনের শহীদ, আমাদের প্রিয় ভাই সাকিবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দনিয়া কলেজ রোভার স্কাউটস পরিবার গভীর শোকাহত।
আমরা মহান আল্লাহর কাছে তাঁর জান্নাত নসিবের জন্য দোয়া করছি।
প্রিয় সাকিব, তোমার এ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

10/07/2026

🍍 দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে "মৌসুমী ফলের উৎসব" অনুষ্ঠিত 🍇🥭

সম্প্রীতি, সৌহার্দ্য ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "মৌসুমী ফলের উৎসব"।

এই আয়োজনে নেতৃত্বদেন দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দ, যাদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং দনিয়া কলেজর চলতি দায়িত্ব অধ্যক্ষ মো: সমীর হোসেন স্যার।এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার লিডার Dr-Rezaul Karim স্যার, Tahera Akter ম্যাম MD Ziaul Ahsan স্যারসহ দনিয়া কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দনিয়া কলেজ রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক Zinat Lubna ম্যাম।

মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং স্কাউটিং কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলাই ছিল এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সুন্দর আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল অতিথি, শিক্ষক, কর্মকর্তা, স্টাফ এবং রোভারবৃন্দকে। ভবিষ্যতেও দনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ এ ধরনের শিক্ষামূলক, সেবামূলক ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে—এই প্রত্যাশা রইল।

Address

Dania(Dhaka–Chittagong Highway), Jatrabari
Dhaka
1236

Opening Hours

Monday 00:30 - 17:00
Tuesday 00:30 - 17:00
Wednesday 00:30 - 17:00
Thursday 11:00 - 17:00
Sunday 00:30 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dania College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dania College Rover Scout Group:

Shortcuts

Share

Category