DC Uttara - DMP

DC Uttara - DMP This is the official page of Uttara Division, DMP. Our aim is to bridge the gap between police and the citizens of Uttara area.

১৭-০৮-২০২৬খ্রিঃ তারিখ বিকালে উত্তরা পূর্ব থানাধীন ০৬নং সেক্টরস্থ ওয়েলফেয়ার সোসাইটির কনফারেন্স রুমে ব্যাংক ও মানি এক্সচেঞ...
17/08/2026

১৭-০৮-২০২৬খ্রিঃ তারিখ বিকালে উত্তরা পূর্ব থানাধীন ০৬নং সেক্টরস্থ ওয়েলফেয়ার সোসাইটির কনফারেন্স রুমে ব্যাংক ও মানি এক্সচেঞ্জ/আর্থিক প্রতিষ্ঠান বিকাশ/ইউ-ক্যাশ/নগদ/রকেট ব্যবসায়ী/পেট্রোল পাম্প এবং জুয়েলারি দোকানের মালিক প্রতিনিধিগণের সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। এছাড়া, সভায় উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ, অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

১৬-০৮-২০২৬খ্রিঃ তারিখ সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার কনফারেন্স রুমে ট্রাফিক উত্তরা বিভাগের উদ্যোগে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থ...
17/08/2026

১৬-০৮-২০২৬খ্রিঃ তারিখ সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার কনফারেন্স রুমে ট্রাফিক উত্তরা বিভাগের উদ্যোগে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮ মহোদয় । এছাড়া, সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক, ডিএমপি, ঢাকা, সিও র্যা ব-১, উত্তরা, ঢাকা, উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ডিএমপি, ঢাকা, ডিসি, ডিবি, উত্তরা সহ উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৩১/০৭/২০২৬খ্রিঃ তারিখ তুরাগ থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল তুরাগ থানাধীন তারারটেক বাইতুর মামুর জামে মসজিদের প...
01/08/2026

৩১/০৭/২০২৬খ্রিঃ তারিখ তুরাগ থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল তুরাগ থানাধীন তারারটেক বাইতুর মামুর জামে মসজিদের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত টিম অভিযান পরিচালনা করে ৩১/০৭/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছামাত্র একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশীকালে ধৃত আসামী মোঃ হৃদয় (৩১), পিতা-মোঃ আব্দুল আউয়াল, মাতা-মোছাঃ মাসুদা বেগম, স্থায়ীঃ সাং- বালুয়াকান্দি, থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমানঃ সাং- তারারটেক, থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা এর হেফাজত হতে একটি সাদা পলিথিনের ভিতরে রক্ষিত ০৪ (চার) টি নীল রংয়ের পলিজিপারে ভিতরে প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৮০০ (আটশত) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামী একজন পেশাদার ও তুরাগের চিহ্নিত মাদক ব্যবসায়ী। উক্ত আসামীর বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে তুরাগ থানা পুলিশ।

২২/০৭/২০২৬খ্রিঃ তারিখ তুরাগ থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অবস্থানকালে বিশ্বস্...
23/07/2026

২২/০৭/২০২৬খ্রিঃ তারিখ তুরাগ থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হন যে, ফুলবাড়িয়াস্থ বৈশাখী গলিতে মোঃ সালেহ আহম্মেদের বাসার ভিতরে মোঃ খোরশেদের ভাড়া বাসায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত টীম অভিযান পরিচালনা করে ২২/০৭/২০২৬ খ্রিঃ রাতে ঘটনাস্থলে পৌঁছামাত্র একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডান হাতে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশীকালে ধৃত আসামী মোঃ রাসেল (২৮), পিতা-মৃত মোসলেম, মাতা-আনোয়ারা বেগম, স্থায়ী সাং-নলগড়িয়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া-এর ডান হাতে থাকা কালো রংয়ের পলিথিন ব্যাগের ভিতর খয়েরী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৪ (চার) কেজি শুকনা গাঁজা, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে তুরাগ থানা পুলিশ।

উত্তরা বিভাগে ডিএমপি কমিশনারের বিশেষ অপরাধ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশনাঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ...
09/07/2026

উত্তরা বিভাগে ডিএমপি কমিশনারের বিশেষ অপরাধ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা-এর প্রধান আতিথ্যে উত্তরা বিভাগের তুরাগ থানার কনফারেন্স রুমে একটি বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিএমপি হেডকোয়ার্টার্স ও উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপি কমিশনার মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সাথে তিনি অপরাধ দমন ও জনসেবা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মান্যবর ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনাসমূহ:

* দায়িত্ব পালনকালে মানবাধিকার ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি সকলকে আইন ও বিধি মোতাবেক দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশনা প্রদান করেন।
* ছিনতাই, ডাকাতি, চুরি, মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক জোরদার অভিযান পরিচালনা করতে হবে। ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।
* অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি অপরাধ শনাক্তে সিসিটিভি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
* থানায় আগত সেবাপ্রার্থীদের সাথে মানবিক ও সম্মানজনক আচরণ করতে হবে। অভিযোগ গ্রহণে কোনো বিলম্ব বা হয়রানি বরদাশত করা হবে না। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবায় সর্বোচ্চ সংবেদনশীল হতে হবে।
* দায়িত্ব পালনে সততা নিশ্চিত করে সব ধরনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কঠোরভাবে পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
* সামাজিক শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে হবে এবং স্থানীয় সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় বজায় রাখতে হবে।

ডিএমপি কমিশনার মনে করিয়ে দেন, জনআস্থাই পুলিশের প্রধান শক্তি। তাই সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

০২/০৭/২০২৬খ্রিঃ তারিখ উত্তরা পূর্ব থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল উত্তরা পূর্ব থানাধীন ০৪ নং সেক্টরস্থ ১৯ নং ...
04/07/2026

০২/০৭/২০২৬খ্রিঃ তারিখ উত্তরা পূর্ব থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল উত্তরা পূর্ব থানাধীন ০৪ নং সেক্টরস্থ ১৯ নং রোডের সোনালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জোবায়ের হোসেন সিদ্দিক (৩৭), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা-মৃত জুবেদা খাতুন, সাং-পান্তাপাড়া, থানা-কুড়িগ্রাম বর্তমানে ফায়দাবাদ মাদ্রাসা রোড, থানা-দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এর হেফাজত হতে ১৯৮(একশত আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ (চার) বোতল ফেন্সিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

২৭/০৬/২০২৬খ্রিঃ তারিখ উত্তরখান থানা পুলিশের একটি আভিযানিক দল উত্তরখান থানাধীন মধ্যপাড়া জিল্লু মার্কেটের সামনে পাঁকার রাস...
28/06/2026

২৭/০৬/২০২৬খ্রিঃ তারিখ উত্তরখান থানা পুলিশের একটি আভিযানিক দল উত্তরখান থানাধীন মধ্যপাড়া জিল্লু মার্কেটের সামনে পাঁকার রাস্তার উপর দিয়ে ১। মোঃ রিয়াদ (২১), পিতা-আলী হোসেন, মাতা-রোকসানা আক্তার, ২। মোঃ অন্তর (২১), পিতা-মোঃ শিপন, মাতা-মর্জিনা, উভয় সাং কাঁচকুড়া, বড়বাড়ী, থানা-উত্তরখান, জেলা-ঢাকাদ্বয় পুলিশকে দেখে মোটর সাইকেল যোগে দ্রুত ও বেপরোয়া গতিতে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে অত্র থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৯৩ ডিউটি পার্টির সহায়তায় উক্ত ব্যক্তিদ্বয়কে আটক করে স্থানীয় লোকজনের সামনে তাদের দেহ তল্লাশী করে আটককৃত ব্যক্তি মোঃ রিয়াদ (২১) এর হেফাজতে থাকা একটি ধারালো কাঠের হাতলযুক্ত চাকু ও মোটর সাইকেলের চেইন এবং আটককৃত ব্যক্তি মোঃ অন্তর (২১) এর হেফাজতে থাকা গামছা দ্বারা মোড়ানো অবস্থায় একটি কাঠের হাতলযুক্ত ধারালো রামদা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে উত্তরখান থানা পুলিশ।

২৫/০৬/২০২৬খ্রিঃ তারিখ উত্তরখান থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল উত্তরখান থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা ...
25/06/2026

২৫/০৬/২০২৬খ্রিঃ তারিখ উত্তরখান থানা পুলিশের একটি মাদক বিরোধী আভিযানিক দল উত্তরখান থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী তহরুল ইসলাম (৩২), পিতা-মজনু রহমান, মাতা-মোছাঃ পানতারা বেগম, সাং-কালিগঞ্জ সদর, থানা-শীবগঞ্জ, জেলা-চাপাইনবাবঞ্জ, বর্তমানে সাং-মাজার তালতলা, থানা-উত্তরখান, ডিএমপি, ঢাকা এর হেফাজত হতে ১৬৮(একশত আটষট্রি) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে উত্তরখান থানা পুলিশ।

২৪/০৬/২০২৬ খ্রিঃ উত্তরা পূর্ব থানা  পুলিশ গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারেন যে, উত্তরা পূর্ব থানার বৈষম্য বিরোধী মামলা...
24/06/2026

২৪/০৬/২০২৬ খ্রিঃ উত্তরা পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারেন যে, উত্তরা পূর্ব থানার বৈষম্য বিরোধী মামলা নং-০৪ তারিখ : ০৫/০১/২০২৬ ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী কার্যক্রম নিষিদ্ধ উত্তরখান ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মহসীন উদ্দিন চৌধুরী ওরফে মিঠু (২৯) এবং ছাত্রলীগের কর্মী মোঃ মহিউদ্দিন ওরফে বাবু (৩০)-কে উত্তরখান থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

ভিকটিম রিপন চৌধুরী (৪২) ও আসামী মোঃ নুর হোসাইন সোহাগ (৩৭) দ্বয় দুবাইয়ে একই বাসায় থাকতেন ও তাদের গ্রামের বাড়ি পাশাপাশি এল...
15/06/2026

ভিকটিম রিপন চৌধুরী (৪২) ও আসামী মোঃ নুর হোসাইন সোহাগ (৩৭) দ্বয় দুবাইয়ে একই বাসায় থাকতেন ও তাদের গ্রামের বাড়ি পাশাপাশি এলাকায় ছিল। তাদের কাজের ফাঁকে তারা দুইজন বাংলাদেশের ছুটিতে আসার সিদ্ধান্ত হয়। রিপন চৌধুরী তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের জন্যও উপহার, স্বর্ণালংকার, প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। রিপন চৌধুরীর ল্যাগেজে জায়গা কম হওয়ায় তার কিছু মূল্যবান মালামাল আসামী মোঃ নুর হোসাইন সোহাগ এর ল্যাগেজে দেওয়া হয়। ১১-০৬-২০২৬খ্রি: তারিখ সকালে তারা দুইজন একই ফ্লাইটে দুবাই হতে বাংলাদেশ আসেন এবং বিমানবন্দরে এসে তারা দুই জন আলাদা ০২টি সিএনজি যোগে রওনা হয়ে ভিকটিম রিপন চৌধুরীর বর্তমান ঠিকানা- বাসা নং-৬২, রোড নং-১০, সেক্টর-১০, থানা-উত্তরা পশ্চিম, ঢাকা যাওয়ার পথে ০২টি সিএনজি হাউজ বিল্ডিং টাওয়ারের সামনে আসলে সিএনজি ০২টি দাড় করিয়ে ভিকটিম রিপন চৌধুরী আসামী মোঃ নুর হোসাইন সোহাগ কে অপেক্ষা করতে বলে বাসার জন্য আরও কিছু মালামাল কেনার জন্য দোকানে যায় কিন্তু কিছুক্ষন পর এসে ভাড়া করা সিএনজি পাওয়া যায়নি। তিনি অনেক খোঁজাখুজি করে ও মোবাইলে যোগাযোগ করে মোঃ নুর হোসাইন সোহাগকে পাওয়া যায়নি তখন তিনি বুঝতে পারেন যে তিনি খুব কাছের লোক দ্বারা প্রতারিত হয়েছে এবং তিনি হতভম্ব হয়ে পড়েন।

পরবর্তীতে রিপন চৌধুরী (৪২) উত্তরা পশ্চিম থানায় গিয়ে পুলিশের সাহায্য চান এবং তার অভিযোগের প্রেক্ষিতে পশ্চিম থানার মামলা নং-১৫ তারিখ-১৩/০৬/২০২৬খ্রিঃ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। গতকাল উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এজাহার নামীয় আসামী মোঃ নুর হোসাইন সোহাগ (৩৭) গ্রেফতার করেন। তার হেফাজত হতে বাদীর প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত ১০টি স্বর্ণের আংটি, ০১টি স্বর্ণের চেইন, ০২টি স্বর্ণের গলার হার যার সর্বমোট ওজন ০৯ ভরি, মূল্য অনুমান ২১,৬০,০০০/- টাকা, ০১টি স্যামস্যাং এস-২৬ আলট্রা যার মূল্য অনুমান ১,৪০,০০০/- টাকা, ০১টি সনি এক্সফেরিয়া মূল্য অনুমান ২৫, ০০০/- টাকা, ০১টি (পুরাতন) এইচপি ল্যাপট্যাপ যার মূল্য অনুমান ৩৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Address

Sector-06, Road No-01, House No-36
Dhaka
1231

Telephone

01713373157

Website

Alerts

Be the first to know and let us send you an email when DC Uttara - DMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DC Uttara - DMP:

Shortcuts

Share