01/08/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি 📢
আসসালামু আলাইকুম/ আদাব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের মসজিদসমূহে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য পরিচালিত “সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি” এর আওতায় ২০২৬–২০২৭ অর্থবছরের সুবিধাভোগী নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।
এ উপলক্ষে ২৪ নং ওয়ার্ডের আওতাধীন সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিম্নোক্ত তথ্য ও কাগজপত্রসহ দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
✅ জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি
✅ ব্যাংক হিসাব নম্বর (Account Number) ও রাউটিং নম্বর
✅ সচল মোবাইল নম্বর
⚠️ নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
📍 তথ্য জমা দেওয়ার স্থান:
২৪ নং ওয়ার্ড ডিজিটাল সেন্টার
জি এল রায় রোড, লায়ন্স স্কুল সংলগ্ন, রংপুর
তথ্য জমাদানের তারিখ:
০২ আগস্ট ২০২৬
👤 যোগাযোগ:
মোঃ রাকিব-উজ-জামান আরির
উদ্যোক্তা
২৪ নং ওয়ার্ড
রংপুর সিটি কর্পোরেশন, রংপুর
০১৭০১-৫৩৩৬৮৩
24 No Ward Digital Center & Councillor Office, Rpcc, Rangpur
Rangpur City Corporation