08/11/2026
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে আজ ০৭ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ শনিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদ প্রশাসক জনাব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থী এবং অন্যান্য সুধীজন।
অনুষ্ঠানে বক্তাগণ দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।