KM Media Cell

Directions Website Contact the organisation

KM Media Cell খেলাফত মজলিসের
সকল কর্মসূচি ও রাজনৈতিক
আপডেটের নির্ভরযোগ্য মাধ্যম

নারায়ণগঞ্জে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত। আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতি...
13/11/2026

নারায়ণগঞ্জে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত।

আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়:

-এবিএম সিরাজুল মামুন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, মানুষের তৈরি আইন দিয়ে কখনোই পরিপূর্ণ ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। মানুষের তৈরি ব্যবস্থায় বারবার বৈষম্য, অবিচার ও শোষণের জন্ম হয়েছে। তাই সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া বিধান ও ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ৯০ পার্সেন্ট মুসলমানদের দেশেও আল্লাহ তাআ'লা কর্তৃক নিষিদ্ধ সুদকে আইন বানানো হয়েছে। মদের বৈধতা দেওয়া হয়েছে। এসব কিছু মানুষকে আইন তৈরির ক্ষমতা দেওয়ার কুফল। আজ মুসলমানদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো, নিজেদের জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসা। খেলাফত মজলিস সেই লক্ষ্যেই মানুষকে আল্লাহর আইন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের দিকে আহ্বান জানাচ্ছে। আসুন, আমরা সবাই ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।

বিভিন্ন পেশাজীবিদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস আয়োজিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ নভেম্বর-২০২৬, শুক্রবার সন্ধায় জামতলাস্থ মজলিস কার্যালয়ে সংগঠনের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সঞ্চালনায় এতে দারসুল কোরআন পেশ করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। বক্তব্য দেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রমুখ।

খেলাফত মজলিস কুমিল্লা জেলা উত্তর সাংগঠনিক শাখার উদ্যোগে গতকাল এক দাওয়াতি মাহফিল শাখা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এর...
12/11/2026

খেলাফত মজলিস কুমিল্লা জেলা উত্তর সাংগঠনিক শাখার উদ্যোগে গতকাল এক দাওয়াতি মাহফিল শাখা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াসিন জাফরী, ডা. আব্দুল ওহাব শিবলী, মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, মাওলানা ক্বারী আবুল কালাম মোল্লা প্রমুখ।

নারায়ণগঞ্জে অগ্নি দুর্ঘটনায় আহতদের শয্যাপাশে খেলাফত মজলিস মহাসচিব ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: নারায়ণগঞ্জ জামিয়া আশরাফিয়া...
10/11/2026

নারায়ণগঞ্জে অগ্নি দুর্ঘটনায় আহতদের শয্যাপাশে খেলাফত মজলিস মহাসচিব

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: নারায়ণগঞ্জ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে আজ সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এ সময়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সান্তনা প্রদান করেন। উক্ত অগ্নিকাণ্ডে আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা সারা দেশে ককটেল বিস্ফোরণ সহ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শক্ত হাতে তা দমনে সরকারের প্রতি আহ্বান জানান।

আজ জাতীয় বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিবের সাথে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক প্রমুখ।

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবেমাওলানা সাদিকুর রহমানলন্ডন, ০৯ নভেম্ব...
09/11/2026

গার্মেন্টস শিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত রুখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে

মাওলানা সাদিকুর রহমান

লন্ডন, ০৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি ও অগ্রগতির মূল চালিকাশক্তি এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্ত নতুন নয়। এই শিল্পের ক্ষতি করতে দেশের ভেতরে ও বাইরে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে সরকারকে এখনই এই চক্রান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

গতকাল ৮ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায়, লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান এসব কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। লাখ লাখ শ্রমিকের রুটি-রুজির এই ক্ষেত্রটিকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।

শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের দ্বিমাসিক কার্যক্রমের পর্যালোচনা এবং কেন্দ্র ঘোষিত 'দাওয়াতি পক্ষ' সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।

এলপিজি গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ৩ নভেম্বর বিকালে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখা স্থানীয় চাষাঢ়া শ...
03/11/2026

এলপিজি গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ৩ নভেম্বর বিকালে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখা স্থানীয় চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এ বি এম সিরাজুল মামুন।

যুক্তরাজ্য নর্থ খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিতসৎ ও আদর্শবান কর্মীর গুনাবলী অর্জন করতে হবে-অধ্যাপক মাওলানা আব্দুল ...
28/10/2026

যুক্তরাজ্য নর্থ খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

সৎ ও আদর্শবান কর্মীর গুনাবলী অর্জন করতে হবে

-অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার উদ্যোগে অগ্রসরমান কর্মীদের নিয়ে বিশেষ তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের সঞ্চালনায় এ মজলিস অনুষ্ঠিত হয়।

তরবিয়তী মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন, সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ। তিনি তাঁর বক্তব্যে নেতৃত্বের গুণাবলি অর্জন, আদর্শ কর্মীর বৈশিষ্ট্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আদর্শ কর্মীর গুণাবলি অর্জন করে আন্তরিকতা, দৃঢ়তা ও আল্লাহর ওপর তাওয়াক্কুলের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করলে মহান আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবেন ইনশাআল্লাহ।

তরবিয়তী মজলিসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাখা প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা হাবিবুর রহমান।

দারসুল কোরআন পেশ করেন শাখা সভাপতি মুফতি তাজুল ইসলাম। এছাড়া সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, আদর্শ ও কর্মপদ্ধতি সম্পর্কে বুনিয়াদি তরবিয়ত প্রদান করেন শাখা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবির।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের যুক্তরাজ্য নর্থ শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব ইনামুর রহমান, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব আব্দুল গণি,
সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখা আজ ২৩ অক্টোবর, শুক্রবার বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে এক তরবিয়তী সভার আয়োজন করে। উ...
23/10/2026

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখা আজ ২৩ অক্টোবর, শুক্রবার বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে এক তরবিয়তী সভার আয়োজন করে।

উক্ত সভায় আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সিলেট নগরীর ইউনাইটেড সেন্টারে শাখা সভাপতি মাওলানা নেহাল...
15/10/2026

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সিলেট নগরীর ইউনাইটেড সেন্টারে শাখা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে এক উলামা কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মাওলানা মুফতী আবুল হাসান এমপি।

উক্ত কনফারেন্সে সিলেট জেলার বিশিষ্ট উলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টিঅধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ যুক্তরাজ্য, ১২ অক্টোবর ২০২৬: খেলাফত ...
12/10/2026

ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি

অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ

যুক্তরাজ্য, ১২ অক্টোবর ২০২৬: খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো নিজের সময়, শ্রম, মেধা ও সম্পদ কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি জোর দিয়ে বলেন, দ্বীনের পথে ত্যাগ ও কুরবানি ছাড়া ইসলামী আন্দোলনের সফলতা কল্পনা করা যায় না। ইতিহাসের প্রতিটি যুগে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছেন নবী-রাসূল ও তাঁদের নিষ্ঠাবান অনুসারীদের নিঃস্বার্থ আত্মত্যাগ।

তিনি বলেন, সাময়িক বাধা-বিপত্তি বা জাগতিক প্রলোভনে আদর্শচ্যুত হওয়া যাবে না। তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নবী-রাসূল ও তাঁদের নিষ্ঠাবান অনুসারীদের পথ অনুসরণ করেই খেলাফত মজলিস দায়িত্বশীলদের রাজনীতি করার আহবান জানান।

গতকাল ১১ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ ও নর্থ শাখার যৌথ উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক তারবিয়াহ মাহফিলে প্রধান অতিথি হিসেবে "দ্বীনের পথে ত্যাগ ও কুরবানির মহিমা" শীর্ষক আলোচনা পেশকালে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য সাউথ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াহ মাহফিলে দারসে কুরআন পেশ করেন সাউথ শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।

উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা শওকত আলী ও যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম।

অন্যান্যদের মাঝে আলোচনায় অংশগ্রহন করেন সাউথ শাখার সহ-সভাপতি, মাওলানা হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ এ কে এম আব্দুল কাদির, নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আ.ফ.ম শুয়াইব, সাউথ শাখার সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, নর্থ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, সাউথ শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমিন মুন্না, মোহাম্মদ আব্দুল গফুর, লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা নুফাইস আহমাদ, মাওলানা আনিসুর রাহমান, নর্থ শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মালানা সাইফুর রহমান সাইফ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক, মাওলানা হুসাইন আহমদ. লন্ডন মহানগরী সাধারণসম্পাদক মাওলানা জাবির আহমাদ, লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আমিরুলইসলাম, সাউথ এন্ড সী শাখার সভাপতি হাফিজ মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।

পরিশেষে, উম্মাহর ঐক্য, সমৃদ্ধি এবং দ্বীনের বিজয়ের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে তারবিয়াহ মাহফিলের সমাপ্তি ঘটে।

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে গতকাল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়।  উক্ত তর...
26/09/2026

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে গতকাল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়।

উক্ত তরবিয়তী মজলিসে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান।

উপজেলা সভাপতি মাওলানা শায়খ আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে বিশেষ অতিথির আলোচনা রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান।

শুরুতেই দারসে কোরআন পেশ করেন, উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাদ্দিস মাওলানা ফরিদ উদ্দিন। 'পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন' শীর্ষক গ্রুপ আলোচনা পরিচালনা করেন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা খায়রুল ইসলাম মুনশী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সহ সভাপতি যুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম ও খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমদ প্রমুখ।

Address

London
E14

Alerts

Be the first to know and let us send you an email when KM Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to KM Media Cell:

Shortcuts

Share