AIKS WB

AIKS WB AIKS WB is the state wing of All India Kishan Sabha

আলু চাষী বাঁচাও কনভেনশন সিঙ্গুরে বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সভাপতি কমরেড মেঘনাদ ভূঁইয়া, হুগলী জেলা সম্পাদক কমরেড...
06/09/2026

আলু চাষী বাঁচাও কনভেনশন সিঙ্গুরে বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সভাপতি কমরেড মেঘনাদ ভূঁইয়া, হুগলী জেলা সম্পাদক কমরেড স্নেহাশিস রায়, শ্রমিক নেতা কমরেড মলয় সরকার, খেতমজুর ইউনিয়নের পক্ষে কমরেড গনেশ মান্ডি ও প্রাদেশিক কৃষক সভার সহ সভাপতি কমরেড ভক্তরাম পান ।
সভাপতিত্ব করেন কমরেড ভাস্কর রায়।
চাষীদের বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতে বাধ্য করতে কৃষকদের সংহত করে আগামী ২৮ শে সেপ্টেম্বর রানী রাসমনি রোডে সংযুক্ত কিষান মোর্চার বৃহত্তম সমাবেশ করা হবে।
বর্তমান বাজারে আলুর যা দাম কলকাতায় সেই দামে প্রতীকী বিক্রয় করে জনগনের নজরে আনা হবে।
কৃষি মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে।
কনভেনশনে আলুচাষীদের উপস্থিতি উল্লেখযোগ্য।
পরে দলুইগাছা থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্ত মিছিল করা হয়।

05/09/2026
আজ ১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য দপ্তরে শহীদদের প্রতি শ্র...
31/08/2026

আজ ১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য দপ্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন রাজ্য সম্পাদক।

প্রাদেশিক কৃষক সভার সম্পাদকমন্ডলীর সদস্য ও অফিস সম্পাদক কমরেড গৌর সাহার স্মরণ সভা প্রাদেশিক কৃষক সভার দপ্তরে অনুষ্ঠিত হল...
28/08/2026

প্রাদেশিক কৃষক সভার সম্পাদকমন্ডলীর সদস্য ও অফিস সম্পাদক কমরেড গৌর সাহার স্মরণ সভা প্রাদেশিক কৃষক সভার দপ্তরে অনুষ্ঠিত হল।
প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু করে শোক প্রস্তাব পাঠ করেন কমরেড পরেশ পাল ।
স্মরণসভায় তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কমরেড অমল হালদার, কমরেড অরিন্দম কোনার, কমরেড সঞ্জয় পুততুন্ডু ও কমরেড তুষার ঘোষ।
সভাপতিত্ব করেন কমরেড মেঘনাদ ভূঁইয়া।
আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয়।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রাদেশিক কৃষক সভার উদ্যোগে আসাম বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ....
21/08/2026

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রাদেশিক কৃষক সভার উদ্যোগে আসাম বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ....

সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের উদ্যোগে আজ ১৮/৮ /২৬ গড়বেতা - ৩ ব্লকের চন্দ্রকোনা রোডে জেলা আলু চাষী...
20/08/2026

সারা ভারত কৃষক সভা
পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের উদ্যোগে আজ ১৮/৮ /২৬ গড়বেতা - ৩ ব্লকের চন্দ্রকোনা রোডে জেলা আলু চাষী কনভেনশন অনুষ্ঠিত হয়।

সারাভারত কৃষক সভার পক্ষ থেকেনদিয়া জেলা পাট চাষী কনভেনশন।
20/08/2026

সারাভারত কৃষক সভার পক্ষ থেকে
নদিয়া জেলা পাট চাষী কনভেনশন।

আজ ১৫ আগস্ট, ২০২৬ ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ক...
15/08/2026

আজ ১৫ আগস্ট, ২০২৬ ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কমরেড সঞ্জয় পুততূন্ড এবং উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক, সর্বভারতীয় সহ-সভাপতি ও অন্যান্য কমরেডগন।

Address

Harekrishna Konar Bhavan, S N Banerjee Road, Maula Ali, Taltala
Kolkata
70014

Alerts

Be the first to know and let us send you an email when AIKS WB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share