Citu_ceswu_officialpage

Citu_ceswu_officialpage Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citu_ceswu_officialpage, Political organisation, 55 No Surya sen Street, KOLKATA.

সাথী , সি.ই.এস.সি.-র শ্রমিক-কর্মচারীদের লড়াই, সংগ্রাম এবং ম্যানেজমেন্টের বিভিন্ন পদক্ষেপ ও আক্রমণ সম্পর্কে সঠিক ও নির্ভ...
29/07/2026

সাথী ,

সি.ই.এস.সি.-র শ্রমিক-কর্মচারীদের লড়াই, সংগ্রাম এবং ম্যানেজমেন্টের বিভিন্ন পদক্ষেপ ও আক্রমণ সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে আমাদের ফলো করুন।

सी.ई.एस.सी. के श्रमिकों और कर्मचारियों के संघर्ष, उनके अधिकारों की लड़ाई तथा प्रबंधन के हमलों से जुड़ी सही और विश्वसनीय जानकारी पाने के लिए हमें फॉलो करें।

Facebook

https://www.facebook.com/share/1DzVzhn6bs/

Instagram

https://www.instagram.com/citu_ceswu?igsh=M2tmM3Y4Zzlvdzlz

What’s app

https://whatsapp.com/channel/0029VbDhQAHICVfoqQUgjB2b

Political organisation

২০১৮ এবং ২০২৪ সালের দুটি বেতন চুক্তি সি ই এস সি 'র কর্মীদের স্বার্থ বিক্রী করে দেওয়ার দলিল। কিন্ত এই চুক্তি দুটির কোনটা...
29/07/2026

২০১৮ এবং ২০২৪ সালের দুটি বেতন চুক্তি সি ই এস সি 'র কর্মীদের স্বার্থ বিক্রী করে দেওয়ার দলিল।

কিন্ত এই চুক্তি দুটির কোনটাই, কর্তৃপক্ষ বা স্বাক্ষরকারী ইউনিয়ন সম্পূর্ণ চুক্তিটি সি ই এস সি 'র কর্মীদের কাছে প্রকাশ করলেন না।

অথচ প্রত্যেকের পে স্লিপে ছেপে দেওয়া হ'ল, আপনি মাইনে গ্রহণ করলেই ধরে নেওয়া হবে যে, আপনি ওই চুক্তি মেনে নিলেন।

এর বিরুদ্ধে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বারে বারে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পূর্ণ চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ নিরুত্তর থাকেন।

বর্তমানে কর্মীদের স্বার্থ বিরোধী যেসব ঘটনা ঘটছে, সে সম্পর্কে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে, তারা বলছেন, এসবই নাকি চুক্তির মধ্যে আছে।

তাই, বাধ্য হয়েই আমাদের শ্রম দপ্তরে চিঠি দিয়ে সম্পূর্ণ চুক্তি দুটি চাইতে হ'ল।

2018 और 2024 के दोनों वेतन समझौते सी.ई.एस.सी. के कर्मचारियों के हितों को बेच देने वाले दस्तावेज़ हैं।

लेकिन इन दोनों समझौतों में से किसी को भी न तो प्रबंधन ने और न ही हस्ताक्षर करने वाले यूनियन ने सी.ई.एस.सी. के कर्मचारियों के सामने पूरा समझौता सार्वजनिक किया।

इसके बावजूद प्रत्येक कर्मचारी की वेतन पर्ची (पे स्लिप) पर यह छाप दिया गया कि यदि आप वेतन स्वीकार करते हैं, तो यह माना जाएगा कि आपने उक्त समझौते को स्वीकार कर लिया है।

इसके विरुद्ध हमारी यूनियन की ओर से बार-बार प्रबंधन को पत्र लिखकर पूरे समझौते को सार्वजनिक करने की मांग की गई। लेकिन प्रबंधन मौन बना रहा।

वर्तमान में कर्मचारियों के हितों के विरुद्ध जो घटनाएँ हो रही हैं, उनके बारे में जब प्रबंधन से पूछा जाता है, तो उनका कहना है कि यह सब समझौते में ही शामिल है।

इसलिए, मजबूर होकर हमारी यूनियन को श्रम विभाग को पत्र लिखकर दोनों समझौतों की पूरी प्रति माँगनी पड़ी।

শ্রমিক - কর্মচারীদের দাবীতে, আমাদের  হায়ার পেনশন সংক্রান্ত  বিষয়ে হেল্প ডেস্ক, পুনরায় চালু করতে হলো। ইউনিয়ন নির্বিশেষে স...
27/07/2026

শ্রমিক - কর্মচারীদের দাবীতে, আমাদের হায়ার পেনশন সংক্রান্ত বিষয়ে হেল্প ডেস্ক, পুনরায় চালু করতে হলো। ইউনিয়ন নির্বিশেষে সকলের জন্য আমাদের হেল্প ডেস্ক খোলা আছে।

এই বিষয়ে শেষবারের মতো এই উদ্যোগ গ্রহণ করা হলো।

শ্রমিক ঐক্য দীর্ঘজীবী হোক


প্রতি বছরের মতো এই বছরেও তরুণ ভরদ্বাজ শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের  উদ্যোগে, আজ রক্ত দানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ...
26/07/2026

প্রতি বছরের মতো এই বছরেও তরুণ ভরদ্বাজ শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে, আজ রক্ত দানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমাদের সাধারণ সম্পাদক, তরুণদার ছবিতে মাল্যদান করলেন।

One Victory will escalate the journey towards more victories...Struggle is the only Joy for Working Class
25/07/2026

One Victory will escalate the journey towards more victories...

Struggle is the only Joy for Working Class

✊🏽✊🏽
24/07/2026

✊🏽✊🏽

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
24/07/2026

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

কথা বোলো নাকেউ শব্দ কোরো না,ভগবান নিদ্রা গিয়েছেনগোলযোগ সইতে পারেন না।আদানি'র,আম্বানিরদের কেস শোনার সময় আছে কিন্তু ছাত্রদ...
23/07/2026

কথা বোলো না
কেউ শব্দ কোরো না,
ভগবান নিদ্রা গিয়েছেন
গোলযোগ সইতে পারেন না।

আদানি'র,আম্বানিরদের কেস শোনার সময় আছে কিন্তু ছাত্রদের ওপর শাসকের, শ্রমিকদের মালিকের অত্যাচার শোনার সময় উনি ব্যাস্ত!!

22/07/2026

একজন শ্রমিকের ভিডিও রইলো। ২১ মিনিটের ভিডিও। আমি জানি সবাই ব্যস্ত, তারপরও বলবো এই ২১ মিনিট ইরিফানকে দিতে। এই ২১ মিনিট আপনার ভাবনা কে নতুন করে ভাবিয়ে তুলবে।

নীচে দেওয়া চিঠিটাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের আমরা আগেই বলেছিলাম, যখন সমস্ত ইউনিয়নগুলো হয় নিজেদের মধ্যে হানা...
21/07/2026

নীচে দেওয়া চিঠিটাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের আমরা আগেই বলেছিলাম, যখন সমস্ত ইউনিয়নগুলো হয় নিজেদের মধ্যে হানাহানিতে অথবা কর্তৃপক্ষের কাছে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিক্রয় করতে ব্যস্ত, তখন আমরাই একমাত্র তাঁদের স্বার্থরক্ষার অতন্দ্র প্রহরী। সর্বভারতীয় ক্ষেত্রে প্রভীন কোহলি একটি বিখ্যাত নাম, তাঁকে Higher Pension সংক্রান্ত বিষয়ে প্রাণপুরুষ বলা যেতে পারে। সামাজিক মাধ্যমে তিনি একটি চিঠি সম্প্রচার করেছেন। চিঠিটি কলকাতা হেড অফিসের আঞ্চলিক পি এফ কমিশনার এর উদ্দেশ্যে পার্ক স্ট্রীট এর আঞ্চলিক পি এফ কমিশনার এর লেখা। এই চিঠির বিষয়বস্তু প্রমাণ করে, সিইএস ওয়ার্কমেনস ইউনিয়ন শ্রমিক কর্মচারীদের সঠিক দিক নির্দেশনা প্রথম থেকেই দিয়েছিল। বিরোধীতা এবং নিরুৎসাহকরণের গণ্ডী পেরিয়ে আমাদের এই বিষয়ক হেল্পডেস্কে আপনাদের ব্যাপক উপস্থিতি, ওই কার্যক্রমকে সাফল্যমন্ডিত করেছে এবং পরবর্তীতে এই চিঠিকে আমরা আমাদের প্রয়াসের অন্যতম স্বীকৃতি বলে গণ্য করছি।



Address

55 No Surya Sen Street
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Citu_ceswu_officialpage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share