Indian National Congress - Nadia North

Directions

Indian National Congress - Nadia North This is official Page Of Nadia (North) District Congress Committee

District President : Hamidul Haque

নদীয়া (উত্তর) সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলাভিত্তিক সংবাদ সম্মেলননদীয়া (উত্তর) সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির...
27/10/2026

নদীয়া (উত্তর) সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলাভিত্তিক সংবাদ সম্মেলন

নদীয়া (উত্তর) সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ এক জেলাভিত্তিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ অভিযান এবং আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত কর্মসূচিতে যোগদানের লক্ষ্যে ‘দিল্লি চলো’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক শ্রী মইনুল হক, নদীয়া (উত্তর) সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী পার্থ মুখার্জি, নদীয়া জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি শ্রী আসিফ খান,জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অসীমানন্দ মজুমদার, মানবাধিকার মানবাধিকার শাখার নেতৃত্ব কুমুদ রঞ্জন দাস সহ নদীয়া জেলা ও বিভিন্ন ব্লক স্তরের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

উক্ত সংবাদ সম্মেলনে আসন্ন কর্মসূচির প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ অভিযানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দলীয় কর্মসূচি ও জনসংযোগের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১ নভেম্বর দিল্লি চলো কর্মসূচিকে সফল করতে জেলার সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

🩺 জাতীয় চিকিৎসক দিবস | National Doctors' Day | ১ জুলাইমানবসেবার সর্বোচ্চ আদর্শকে ধারণ করে যাঁরা প্রতিদিন অসংখ্য মানুষের...
01/07/2026

🩺 জাতীয় চিকিৎসক দিবস | National Doctors' Day | ১ জুলাই

মানবসেবার সর্বোচ্চ আদর্শকে ধারণ করে যাঁরা প্রতিদিন অসংখ্য মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছেন, সেই সকল চিকিৎসকদের জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

আজ মহান চিকিৎসক, সমাজসংস্কারক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়-এর জন্মজয়ন্তীতে তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের কাছে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

"চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবতার প্রতি এক মহান অঙ্গীকার।"

সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সৌজন্যে:
হামিদুল হক
সভাপতি, নদীয়া উত্তর সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটি

আজকে নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লক কংগ্রেস কমিটির আয়োজনে সাংগঠনিক বৈঠক সহ যোগদান কর্মসূচীর আয়োজন করা হয়েছিল ধুবুলিয়ার এ...
21/06/2026

আজকে নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লক কংগ্রেস কমিটির আয়োজনে সাংগঠনিক বৈঠক সহ যোগদান কর্মসূচীর আয়োজন করা হয়েছিল ধুবুলিয়ার একটা বেসরকারি সভাঘরে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নদীয়া(উত্তর) সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির সভাপতি হামিদুল হক, কার্যকরী সভাপতি পার্থ মুর্খাজী,নদীয়া জেলা যুব কংগ্রেস সভাপতি আসিফ খান,জেলা কংগ্রেস কোষাধক্ষ্য তথা মিডিয়া বিভাগের চেয়ারম্যান আব্দুল সেলিম কারীকর,জেলা সম্পাদক প্রদীপ রায়,কৃষ্ণনগর ২ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সত্যেন মন্ডল, কার্যকরি সভাপতি মালি সেখ,ব্লক আইএনটিউসি সভাপতি কলিমউদ্দিন সেখ,কংগ্রেস নেতা আলম মন্ডল, কালীগঞ্জ ব্লক সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী (পিটার),কৃষ্ণনগর ১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দীপঙ্কর বিশ্বাস, ব্লক কার্যকরী সভাপতি ইলিয়াস সেখ,তেহট্ট ২ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শুভরাজ হোসেন সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। সাংগঠনিক আলোচনা সভার পরবর্তীতে কৃষ্ণনগর ২ নং ব্লকের সাধনপাড়া ১ নং গ্রাম পঞ্চায়ের প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা ডাঃ মনোরুদ্দিন সেখ এর সঙ্গে প্রায় ২০০ টা পরিবার, সিরাজ সেখ এর প্রায় ১০০ টা পরিবার, বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের ফজলুর রহমান মন্ডল এর সঙ্গে প্রায় ৫০ টা পরিবার তৃণমূল কংগ্রেস থেকে নদীয়া উত্তর সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির সভাপতি হামিদুল হক এর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, তারই কিছু মুহূর্ত।
#আমরাইবিকল্প
#কংগ্রেস
#কংগ্রেসে_যোগদান_অব্যাহত

জননেতা শ্রী রাহুল গান্ধী জীকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।দেশের গণতন্ত্র, সামাজিক ন্যায় ও সাধারণ মানুষে...
18/06/2026

জননেতা শ্রী রাহুল গান্ধী জীকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশের গণতন্ত্র, সামাজিক ন্যায় ও সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আপনার নেতৃত্ব আরও শক্তিশালী হোক। মানুষের কল্যাণে আপনার নিরলস প্রচেষ্টা এবং জনসেবার আদর্শ আগামী দিনে আরও সাফল্যের শিখরে পৌঁছাক।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল রাজনৈতিক জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।


সৌজন্যে :
হামিদুল হক,
সভাপতি,
নদিয়া জেলা কংগ্রেস কমিটি
(উত্তর সাংগঠনিক)

আপনার নাম,ব্লক, অঞ্চল, বুথ নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে মেসেজ করুন আমাদের পেজে। আমরা আপনার সাথে যোগাযোগ করব। ✋ #আমরাইবি...
10/06/2026

আপনার নাম,ব্লক, অঞ্চল, বুথ নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে মেসেজ করুন আমাদের পেজে। আমরা আপনার সাথে যোগাযোগ করব। ✋

#আমরাইবিকল্প
#কংগ্রেস

19/04/2026
18/04/2026

Address

Krishnanagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian National Congress - Nadia North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby government services


Other Political Organizations in Krishnanagar

Show All