Purulia District Police

Purulia District Police We cordially welcome you to the Facebook of Purulia District Police. We expect your active co-operation and participation in our initiative.
(1)

We always stands upright for the people irrespective of caste, religion, social & economic standing of people.

06/09/2026
শুভ জন্মাষ্টমী
04/09/2026

শুভ জন্মাষ্টমী

সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম পুলিশের বড়সড় সাফল্য — গ্রেফতার ৫সাইবার প্রতারণার একটি সন্দেহভা...
03/09/2026

সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম পুলিশের বড়সড় সাফল্য — গ্রেফতার ৫

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

সাইবার পোর্টাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮.০৮.২০২৬ ও ১৯.০৮.২০২৬ তারিখে দুটি মামলা রুজু করা হয়। সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইল কল লোকেশন ও আর্থিক লেনদেনের বিশ্লেষণের সূত্র ধরে আয়ুষ সিনহা (১৯)-কে ০২.০৯.২০২৬ তারিখে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী প্রযুক্তিগত ও আর্থিক তদন্তের ভিত্তিতে আরও ৪ জন সন্দেহভাজন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কয়েকজন পুরুলিয়া শহরে ঘর ভাড়া নিয়ে সাইবার অপরাধের অর্থ বিভিন্ন ATM-এর মাধ্যমে উত্তোলনের সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তে উঠে এসেছে।

👮 গ্রেফতার ব্যক্তিরা:
1️⃣ আয়ুষ সিনহা (১৯) — পুরুলিয়া টাউন থানা
2️⃣ অঙ্কিত সিনহা (৩২) — পুরুলিয়া টাউন থানা
3️⃣ রকি বাউরি (২৪) — পাড়া থানা
4️⃣ সন্দীপ কুমার বাউরি (২৪) — ধানবাদ, ঝাড়খণ্ড
5️⃣ সূরজ তিওয়ারি (২৪) — বোকারো, ঝাড়খণ্ড

গ্রেফতারকৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চক্রের অন্যান্য সদস্য, সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রতারণার অর্থের গতিপথ শনাক্ত ও অর্থ উদ্ধারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

🔎 তদন্ত চলছে।

বলরামপুর পুলিশের বড় সাফল্য: চুরির ঘটনায় ৩ গ্রেফতারবলরামপুর থানার রসুলডিহি ও হরিপালডিহি গ্রামে পরপর ৮টি বাড়িতে চুরির ঘ...
03/09/2026

বলরামপুর পুলিশের বড় সাফল্য: চুরির ঘটনায় ৩ গ্রেফতার

বলরামপুর থানার রসুলডিহি ও হরিপালডিহি গ্রামে পরপর ৮টি বাড়িতে চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল বলরামপুর থানার পুলিশ।
১/২ সেপ্টেম্বর রাতে সংঘটিত এই চুরির ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাদেন কেওড়া (২৫), সাহেনশাহ কেওড়া (৩৮) এবং এরা ওরফে আরা কেওড়া (২৭)—এই তিনজনকে গ্রেফতার করে। তিনজনই Arsha থানার কাটাডি গ্রামের বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর একাংশ উদ্ধার হয়েছে। ধৃতদের পুরুলিয়ার বিজ্ঞ আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদ, বাকি চোরাই সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

02/09/2026

Address

Purulia

Alerts

Be the first to know and let us send you an email when Purulia District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share