BNCC Govt. City College, Chattogram

BNCC Govt. City College, Chattogram Bangladesh National Cadet Corps (BNCC) is a national youth organization that aims to develop discipline, leadership, and patriotism among young citizens.

It helps students build character, teamwork skills, and a strong sense of national pride.

📢 বিএনসিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রশিক্ষণ বর্ষ 📢সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রামবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট...
25/09/2026

📢 বিএনসিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রশিক্ষণ বর্ষ 📢
সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রাম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তে যোগ দিন একজন ক্যাডেট হিসেবে এবং দেশ-মাতৃকার তরে নিজেকে গড়ে তুলুন।

ভর্তির সময় এবং স্থান :
বিএনসিসি ভবন - সোমবার ও বৃহস্পতিবার
সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা (সরকারি সিটি কলেজ, একাডেমি ভবন-৬ এর পশ্চিম পাশে এবং জামে মসজিদের দক্ষিণ পাশে বিএনসিসি )।

👉 ভর্তির ফরম সংগ্রহের শেষ তারিখ: ২৮-০৯-২০২৬।

👉- যোগাযোগ:

ক্যাডেট ইনচার্জ : ০১৬৮৩-৫৮৮৯৩৭

🔗 অফিসিয়াল ফেসবুক পেজ: BNCC Govt. City College, Chattogram

👉🔹 বিএনসিসি কি? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি আধা-সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। জ্ঞান, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবী—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বিএনসিসি ক্যাডেটরা দেশসেবা ও ব্যক্তিগত উন্নয়নে কাজ করে।

👉🔹 কেন যোগ দেবেন? ✅ সামরিক প্রশিক্ষণ: সরকারি খরচে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণ।
✅ আন্তর্জাতিক অভিজ্ঞতা: ভারত, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে শিক্ষা সফর।
✅ ক্যারিয়ার সুবিধা: সশস্ত্র বাহিনীতে কমিশন প্রাপ্তিতে অগ্রাধিকার। ✅ বিশেষ কোচিং: আইএসএসবি পরীক্ষার জন্য ফ্রি বিশেষ ট্রেনিং।
✅ শিক্ষাবৃত্তি: এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের জন্য বৃত্তি।
✅ দক্ষতা উন্নয়ন: কম্পিউটার প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা, ইংরেজি কোর্স, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ইত্যাদি।
✅ সাংস্কৃতিক অংশগ্রহণ: জাতীয় প্যারেড, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে অংশগ্রহণের সুযোগ।
✅ অ্যাডভেঞ্চার: বাৎসরিক দুঃসাহসিক ক্যাম্প ও ঐতিহাসিক স্থান পরিদর্শন।

👉🔹 যোগদানের শর্ত:

লক্ষ্য: একাদশ শ্রেণি, স্নাতক (সম্মান) ১ম ও ২য় বর্ষ এবং ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী।
👉- অগ্রাধিকার:

গান, নাচ, অভিনয়, বিতর্কে দক্ষ।

ইংরেজিতে পারদর্শী বা কম্পিউটার দক্ষ (গ্রাফিক্স, ভিডিও এডিটিং ইত্যাদি)।

ক্রীড়া (ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় ইত্যাদি) এ আগ্রহী।

👉🔹 নির্বাচন প্রক্রিয়া:

প্রাথমিক রেজিস্ট্রেশন (ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার মাধ্যমে)।

শারীরিক, মৌখিক ও লিখিত পরীক্ষা।

চূড়ান্ত নির্বাচন ও ক্যাডেটশিপ প্রদান।

📍 যোগাযোগের ঠিকানা: ক্যাডেট ইনচার্জ,
সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা),
"সি" কোম্পানি, ১২ বিএনসিসি ব্যাটালিয়ন,
কর্ণফুলি রেজিমেন্ট, চট্টগ্রাম।

✊ দেশ গড়ার স্বপ্ন দেখুন, বিএনসিসি-তে যোগ দিন! 🛡️ শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেম—এটাই বিএনসিসি!

📌 বিজ্ঞপ্তিটি শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করুন! #সরকারি_সিটি_কলেজ_বিএনসিসি #দেশসেবা #সিটি_কলেজ

সমাপনী চক্র অনুশীলন–২০২৬২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭ নং স্বতন্ত্র বিমান প্রতিরক্...
24/09/2026

সমাপনী চক্র অনুশীলন–২০২৬
২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭ নং স্বতন্ত্র বিমান প্রতিরক্ষা ব্রিগেডের অধীন বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত সমাপনী চক্র অনুশীলন–২০২৬-এ বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণ।

ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাহামিদ আরিয়ান রাফসান
৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট
কমান্ডিং অফিসার: লেফটেন্যান্ট কর্নেল মোঃ সায়েম সারওয়ার, পিএসসি
সংশ্লিষ্ট কমান্ডিং অফিসারের নিকট থেকে সনদ গ্রহণ করেন।

ক্যাডেট মো: সোহেল রানা
৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট
কমান্ডিং অফিসার: লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইশতিয়াক আলম খান, পিএসসি, জি+
সংশ্লিষ্ট কমান্ডিং অফিসারের নিকট থেকে সনদ গ্রহণ করেন।

এই অনুশীলনের মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা, শত্রুপক্ষের আকাশপথের হুমকি মোকাবিলা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে দেশের আকাশসীমা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বও অনুধাবন করা হয়।
এ ধরনের অনুশীলন ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দলগত সমন্বয়, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় করে।
দেশের আকাশসীমা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে—শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেমের চেতনায় এগিয়ে চলা।

১৪ই সেপ্টেম্বর, ২০২৬সাপ্তাহিক সামরিক বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী, তাঁদের জীবনাদর্শ, কর্ম, নে...
17/09/2026

১৪ই সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক সামরিক বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী, তাঁদের জীবনাদর্শ, কর্ম, নেতৃত্বগুণ এবং দেশ ও সমাজের প্রতি তাঁদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁদের জীবনের বিভিন্ন দিক থেকে শিক্ষা নিয়ে নিজেদের জ্ঞান, চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও আজকের ক্লাসে আমাদের নবনিযুক্ত সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ সালাউদ্দিন ইমন স্টাফজিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ৭নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান স্যার এবং ৯নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ ইমাম হোসাইন স্যার (ভারপ্রাপ্ত)।

সামরিক বিজ্ঞান ক্লাসের মাধ্যমে ক্যাডেটদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং দেশপ্রেমের চেতনাকে আরও দৃঢ় করার সুযোগ তৈরি হচ্ছে।

১২ই সেপ্টেম্বর ২০২৬ ইংদেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ০৩ (তিন) মাসব্যাপী ব...
15/09/2026

১২ই সেপ্টেম্বর ২০২৬ ইং

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ০৩ (তিন) মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এই বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশাবাহিত রোগের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিটের ১৪ জন ক্যাডেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ক্যাডেটরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।

দেশ ও মানুষের কল্যাণে যেকোনো জনসচেতনতামূলক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিএনসিসি ক্যাডেটরা সবসময় সেবা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে আসছে।

পরিচ্ছন্নতা হোক অভ্যাস, সচেতনতা হোক শক্তি—সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।

Happy Birthday, Cadet Lance Corporal Robyet Jobi UllahMay your journey with responsibility, discipline, and beautiful dr...
14/09/2026

Happy Birthday, Cadet Lance Corporal Robyet Jobi Ullah
May your journey with responsibility, discipline, and beautiful dreams take you even further. May every achievement in your life be filled with joy.

ব্যান্ড প্রশিক্ষণ ২০২৬/২০২৭ ২৬ জুলাই, ২০২৬ থেকে ২৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত মাসব্যাপী ব্যান্ড প্রশিক্ষণে সরকারি সিটি...
12/09/2026

ব্যান্ড প্রশিক্ষণ ২০২৬/২০২৭

২৬ জুলাই, ২০২৬ থেকে ২৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত মাসব্যাপী ব্যান্ড প্রশিক্ষণে সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিটের ৮ জন চৌকস ক্যাডেট আন্তরিকতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করেন।

দীর্ঘ এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা ব্যান্ড পরিচালনা, বাদ্যযন্ত্রের সঠিক ব্যবহার, শৃঙ্খলা, তাল-লয় এবং দলগত সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান, পিপিএমএস, পিএসসি, আর্টিলারি। তাঁর উপস্থিতি ও মূল্যবান দিকনির্দেশনা সমাপনী অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

উক্ত ব্যান্ড প্রশিক্ষণে ১ম স্থান অর্জন করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল মেহের আফরোজ অন্তরা। তাঁর এই কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতে বিএনসিসির বিভিন্ন কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।

১০ই সেপ্টেম্বর, ২০২৬ক্যাডেটদের সামরিক জ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে এ পদোন্ন...
11/09/2026

১০ই সেপ্টেম্বর, ২০২৬

ক্যাডেটদের সামরিক জ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে এ পদোন্নতি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ক্যাডেটরা আন্তরিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পদোন্নতি শুধু একটি নতুন পদ অর্জন নয়; এটি নতুন দায়িত্ব গ্রহণ, নিজের যোগ্যতা প্রমাণ এবং নেতৃত্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ক্যাডেটের জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশা।

১৩ই আগস্ট, ২০২৬আজ সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রাম-এর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক ...
20/08/2026

১৩ই আগস্ট, ২০২৬

আজ সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রাম-এর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার লক্ষ্যে বিএনসিসি ক্যাডেটরা কলেজের বিভিন্ন ভবন ও প্রাঙ্গণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে কলেজের প্রতিটি ভবন, শ্রেণিকক্ষের আশপাশ, বারান্দা, ছাদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

বিশেষভাবে টব, বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এবং ময়লা অপসারণ করা হয়, যাতে সেখানে এডিস মশার বংশবিস্তার না করতে পারে। সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে কীটনাশক ও মশার ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে কলেজের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন করা হয়।

এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল শুধু মশক নিধন নয়; বরং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন নিশ্চিত করা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের মাননীয় অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন স্যার, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর স্যার, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন স্যার এবং শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনসিসির ৭নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান স্যার ও ৯নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ ইমাম হোসাইন স্যার (ভারপ্রাপ্ত)।

তাঁদের দিকনির্দেশনা ও উপস্থিতিতে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
আজকের পরিচ্ছন্নতা হতে পারে আগামী দিনের নিরাপত্তা। তাই নিজে পরিচ্ছন্ন থাকি, আশপাশ পরিচ্ছন্ন রাখি এবং মশার প্রজননস্থল ধ্বংস করি।

Happy Birthday, Cadet Humaira Rahim Tanisa!May every day of your life be filled with happiness, joy, and success. Wishin...
16/08/2026

Happy Birthday, Cadet Humaira Rahim Tanisa!
May every day of your life be filled with happiness, joy, and success. Wishing you success in every aspect of your life and a beautiful journey ahead.

Happy Birthday, Cadet Zaynab Begum!May your life be filled with peace, happiness, and remarkable success.May Allah accep...
07/08/2026

Happy Birthday, Cadet Zaynab Begum!

May your life be filled with peace, happiness, and remarkable success.
May Allah accept all your sincere prayers and bless you with a bright future.

Address

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
Chittagong
4000

Opening Hours

Monday 11:00 - 14:00
Friday 07:00 - 23:00

Telephone

+8801863019150

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Govt. City College, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Govt. City College, Chattogram:

Shortcuts

Share

Category